somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০০ বছরের বুড়ো শহরটির কী কী বিশিষ্টতা রয়েছে?

০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার বয়স ৪০০ বছর হলো। কলকাতার চাইতে ঢাকা পুরনো এক শহর। কলকাতার বয়স ৩০০ বছরের কিছু বেশি। এরকম প্রবীণ এক শহরকে নিয়ে যখন ভাবি, এর নিজস্বতাকে খুঁজি, তখন হয়রান হয়ে যাই, তেমন কিছু খুঁজে পাইনা। অথচ কলকাতার ঐশ্বর্যের বয়ান বলে শেষ করা যায়না।

তবে এর কিছু বাস্তব কারণও রয়েছে। মোগল ইসলাম খানরা একে বঙ্গের রাজধানী বানালেও, শেষ পর্যন্ত তা আর থাকেনি, মুর্শিদাবাদে স্থানান্তরিত হয়েছে। আর ব্রিটিশরা কলকাতা নগরীর পত্তনের পর থেকে শুধু বঙ্গ কেন, সর্বভারতীয় যাবতীয় কার্যক্রম কলাকাতাকেন্দ্রিক হয়ে পড়ে। ফলে রাজনৈতিক পালাবদল, নাগরিক উন্নয়ন, সাংস্কৃতিক তৎপরতার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে কলকাতা।

কিন্তু ১৯৪৭ সালের পর থেকে তো বাঙালি মুসলমানরা পুনরায় ঢাকামুখী হয়েছে। স্বাধীন বাংলাদেশের রাজধানী হিসেবেও তো ঢাকার নবজন্ম হয়েছে আজ ৩৭ বছর। এক কোটিরও বেশি লোকের বাস, কিন্তু আমরা কী কী বৈশিষ্ট্যের কারণে ঢাকাকে আলাদা করে চিহ্নিত করতে পারি? ঢাকা কি এই কোটিলোকের আপন শহর হয়ে উঠতে পেরেছে? কী অধুনা ঐতিহ্য গড়ে উঠেছে এই মেগাসিটিকে ঘিরে?

যেমন একটি শহরের স্থাপত্যরীতি তাকে বিশিষ্ট করে তুলতে পারে। কিন্তু আমরা এখনও সেই লালাবাগের কেল্লা, আহসান মঞ্জিল, ছোট ও বড়ো কাটরাকে কুমীরছানার মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখাই। আর আছে ব্রিটিশ রীতির কার্জন হল আর আধুনিক রীতির লুই কানের ভবনটি। আবার মোগল বা ব্রিটিশ ধাঁচের যা যা কিছু ছিল, তা নির্বিচারে নষ্ট করেছি আমরা। কিন্তু সার্বিকভাবে একটি শহরের সাধারণ যে স্থাপত্যরীতি, তার কি কোনো বিশিষ্টতা রয়েছে ঢাকার ভবনগুলোতে? মতিঝিলের জনতা ব্যাংক ভবন একরকম, পান্থপথের বসুন্ধরা সিটি আরেকরকম। কংক্রিট ও কাঁচ দিয়ে যে যার মতো দালান খাড়া করছে, পরিকল্পনা সামঞ্জস্যহীন এরকম ‘ভবনের জঙ্গল’ আর কোনো বড়ো শহরে পাওয়া যাবে কিনা সন্দেহ। ঢাকা আসলে শেষ পর্যন্ত কীসের শহর? শপিং মলের? মসজিদের? রিকশার? জ্যাম-ঠেঙ্গানো লক্ষ-কোটি জীবনসৈনিকের? দুর্নীতির মাধ্যমে রাতারাতি বড়োলোক হওয়া ঠগের? নাকি গ্রাসাচ্ছাদনের জন্য নাভিশ্বাস-ওঠা অগণিত জনতার?

একটি বড়ো শহরের একেকটি আইকন নির্মিত হয় যাকে দিয়ে ঐ শহরটিকে শনাক্ত করা হয়। লন্ডনের যেমন লন্ডন ব্রিজ, সিডনির অপেরা হাউস, কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ার, কলকাতার হাওড়া ব্রিজ ইত্যাদি; আমরা আজ পর্যন্ত সেরকম কোনো আইকন নির্মাণ করতে পারলাম না। বা যাও আছে তাকে প্রজেক্ট করতে পারলামনা বহির্বিশ্বে। এক্ষেত্রে শহিদ নিমার বা সংসদ ভবনকে আমরা প্রজেক্ট করতে পারতাম।

একটি শহরের বৈশিষ্ট্য চিহ্নিত হয় সাহিত্যিকদের লেখায়, শিল্পীদের গানে বা নির্মাতাদের চলচ্চিত্রে। সত্যজিৎ-ঋত্বিক-মৃণালের চলচ্চিত্রে, সুমন-নচিকেতা-চন্দ্রবিন্দুর গানে, সুনীল-শংকরদের সাহিত্যে কলকাতা কিছু সুনির্দিষ্ট ইমেজ নিয়ে অক্ষত থেকে গেল। মান্না দের এক কফি হাউস গানটি ঐ স্থানটিকে অমর করে রেখেছে। এক্ষেত্রে আমাদের কবি-সাহিত্যিক-গীতিকার-চলচ্চিত্রকারদের ব্যর্থতাও আছে বলে আমার মনে হয়। যে তারা যে শহরে থাকেন সে শহরের চিত্র-বৈশিষ্ট্য তাদের কর্মে সচেতনভাবে লিপিবদ্ধ করে রাখছেন না।

আজ যখন ঢাকার ৪০০ বছর পূর্তি হতে চলেছে, তখন আসুন আমরা এর বিশিষ্টতাকে খুঁজে বের করি।

স্থিরচিত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০২
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×