আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- সাংবাদিক জীবন: তিনি যেভাবে নির্বাচনী চান্দা দিচ্ছিলেন...... - শওকত হোসেন মাসুম
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ভাস্কর্য বিবাদ: লালন উৎখাতের মচ্ছব বসিয়ে হাওয়ার ওপর তাওয়া গরম করে কার জন্য পিঠা ভাজা হচ্ছে? - ফারুক ওয়াসিফ
- গ্লোবাল ভয়েসের সপ্তাহের ব্লগার হিসাবে নির্বাচিত রেজওয়ান ভাইয়ের অনন্য সাক্ষাৎকার - কৌশিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমেরিকা!!! - লাল দরজা
- শহরে ষোল জনা বোম্বেটে / করিয়ে পাগলপারা / নিলো তারা সব লুটে - মাহবুব মোর্শেদ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
বাংলা ব্লগিং সম্পর্কিত সমন্বিত গবেষণা-প্রকল্পে আপনিও অংশ নিন
২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
মিডিয়া স্টাডিজের ছাত্র হিসেবে মূলধারার মিডিয়ার ব্যর্থতার বিপরীতে বিকল্প মিডিয়ার প্রতি আমি বরাবরই আগ্রহী। ব্লগ হলো আজকের যুগের সেই বিকল্প মিডিয়া। ব্লগিং ও ব্লগভাবনার পাশাপাশি আমি সম্প্রতি ব্লগগবেষণায় আগ্রহী হয়ে উঠেছি। আমি সাহস করে বলতে চাই, বাংলা ব্লগিংয়ের ওপরে সম্ভবত প্রথম সমন্বিত গবেষণাপত্র প্রণয়ন করার প্রকল্প আমি হাতে নিয়েছি। তবে আপনাদের অংশগ্রহণ ছাড়া তা বাস্তবে রূপায়ণ করা সম্ভব নয়। আমি আশা রাখি গবেষণাপত্রটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও প্রকাশিত হবে। গবেষণাপত্রের ফলাফল গবেষণাশেষে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।
আমি আহ্বান করছি আপনারা এই গবেষণাপ্রকল্পে অংশ নেবেন, নিচের কিছু প্রশ্ন উত্তর দেবার মাধ্যমে। সংহত ফলাফলের খাতিরে, যিনি উত্তর দেবেন, সবগুলো প্রশ্নেরই (১ থেকে ৯) উত্তর দেবার জন্য অনুরোধ করছি।
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো।
দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা ব্লগ, গবেষণা ;
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হাসিব বলেছেন:
উত্তরগুলো একটু পরে দিচ্ছি । তবে ১০ নাম্বার প্রশ্নের ব্যাপারে বলি এখন । সচলায়তন আমার মনে হয় কমিউনিটি ব্লগ নয় । এটা তারা নিজেরাও দাবি করে না ।
লেখক বলেছেন: আপনার মতো রেগুলার ব্লগাররা যত বিস্তারিত বলবেন, ততই গবেষকের জন্য লাভ।
যদি কষ্ট হয়, তবুও।
সচলায়তন তাহলে নিজেদের কী বলে?
হট্টগোল বলেছেন:
সামু, আলু, সচু, আমু, প্যাচু ছাড়াও বাংলা ব্লগ অনেক আগে থেকেই শুরু হইছে। উপরোক্ত ব্লগগুলা ব্লগিংরে জনপ্রিয় করছে। সো পরথমে ব্লগমন্ডলের আনাচে কানাচে নিভৃতে ছড়িয়ে থাকা ওইসব ব্যক্তিগত বাংলা ব্লগগুলার কথা কইয়া শুরু করতে পারেন।আর ব্লগিং জগতে রাজাকার, ড়াজাকার, ছাগু সহ সকল মুক্তিযুদ্ধ বিরোধীদের পোন্দানোর জন্য সাধারণ ব্লগারদের কথা যদি গবেষণায় না থাকে তবে সেটা অপরিপূর্ণ হবে।
লেখক বলেছেন: গবেষণার মূল ফোকাস থাকবে কমিউনিটি ব্লগগুলোতে। তবে ব্যক্তিগত ব্লগগুলো প্রাসঙ্গিকভাবে আসতেই পারে।
আপনি কি ওইসব ব্যক্তিগত ব্লগগুলোর লিঙ্ক আর তাদের অবদান বিষয়ে কিছু বলতে পারেন?
অরণ্য আনাম বলেছেন:
১। পত্রিকা
২। বাংলা লেখা, আড্ডা, সময় কাটানো
৩। মুক্তিযুদ্ধ ও জামাত বিরোধী
৪। যুদ্ধাপরাধীদের বিচার
৫।
লেখক বলেছেন: ৫ থেকে ১০ বলুন।
আগেরগুলোর জন্য ধন্যবাদ।
ফিউশন ফাইভ বলেছেন:
উত্তরগুলো মেইলে দিলে কি অসুবিধা আছে?
লেখক বলেছেন: ওয়েলকাম। কোনো অসুবিধা নাই।
ধন্যবাদ।
লেখক বলেছেন: অনলাইন রাইটার্স কমিউনিটি -- হমম মনে পড়েছে। কিন্তু তার পাশাপাশি কি এটাও বলে যে "ইহা ব্লগ নহে?"
আনিসুল আশেকীন বলেছেন:
স্যার, উত্তরগুলো পরে দিব। ধন্যবাদ এমন একটা বিষয়ে কাজ শুরু করার জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ। বেশি দেরী করো না।
ভালো আছো?
মাহবুব সুমন বলেছেন:
উত্তর গুলো দেবার ইচ্ছে আছে।---]
সচলায়তন তাদের অনলাইন রাইটার্স ফোরাম বলে যদিও সেখানে ব্লগীয় সব চরিত্রই বিদ্যমান। বাঘের ছাল গায়ে দিয়ে ছাগশাবক আর কি
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আমার মনে হয় ওরা না বললেও, নোটসহ, আমরা বলতে পারি।
উত্তরের অপেক্ষায়।
ফাহমিদুল হক বলেছেন:
এই মেইল এড্রেসেও উত্তর দেয়া যেতে পারে। ফিউশন ফাইভের কাছ থেকে আইডিয়াটা এইমাত্র লুফে নিলাম।
হট্টগোল বলেছেন:
গবেষণাটা মনে হচ্ছে বাংলা ব্লগিং নিয়া না কইরে ''সামহোয়ার-একটি কমিউনিটি ব্লগ'' শিরোনামে করেন।সবগুলা প্রশ্নই তো সামহোয়ার ঘিরা।
লেখক বলেছেন: প্রশ্নটি স্বাভাবিকভাবেই এসেছে।
পরিস্কার করি।
সামহোয়ার ও অন্য একটি অপেক্ষাকৃত নতুন ব্লগকে দুটো কেস হিসেবে নির্বাচন করার পরিকল্পনা আছে আমার। আর এই প্রশ্নগুলো পুরো রিসার্চ ডিজাইনের একটা অংশ মাত্র।
সার্বিকভাবে ব্লগ কী, আন্তর্জাতিক প্রেক্ষাপট, বাংলা ব্লগ, বাংলা ব্লগের বৈশিষ্ট্য, ব্লগসংস্কৃতির নানা দিকসহ অনেককিছুই অন্তর্ভুক্ত হবার কথা।
ফিউশন ফাইভ বলেছেন:
ছোট্ট একটি সংশোধনী
----
১০ নম্বরে নামগুলো ঠিক করে নিলে ভালো হয়। ছয়টি ব্লগের মধ্যে একটি 'ব্লঘ' [এবং এটা ঠিকই আছে] ঢুকে গেছে। ওটা বাদ দিলেও মনে হয় চলে।
লেখক বলেছেন: সংশোধন করা হয়েছে।
ওটা বাদ দিলে চলছে না যে।
আহসান হাবিব শিমুল বলেছেন:
১)অনলাইন লিংক২)অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম
৩)মুক্তিযুদ্ধ ও জামায়াত বিরোধিতা(প্রথমটার তুলনায় অনেক বেশি)
আমার দৃষ্টিতে যেগুলো হওয়া উচিত কিন্তু হয়না "সেবাখাতের(শিক্ষা, স্বাস্থ্য) ক্রমশ বাণিজ্যিকিকরণ, (বৃহৎ রাষ্ট্রের) সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক আধিপত্যবাদ
কৃষক-শ্রমিক সহ প্রান্তিক মানুষের টিকে থাকার সংগ্রাম।
৪)ছাগুতাড়ানো। এরপরে যুদ্ধাপরাধ এবং মূর্তি সরানো।
৫)'মোটামুটি" আর "ভালো নয়" -এই দুয়ের মাঝামাঝি
প্রাপ্তি, রাহেলা, শ্বাশত
৬)সা,হো,ইন-এর অনেকটা ক্যাজুয়াল, নন-এলিটিয় পরিবেশ।
৭)অধিক সংখ্যা বৈচিত্রহীন পোষ্ট, চ্যাটরুমের আদলে পোষ্ট।উপায় জানা নাই
৮)মতামত প্রকাশের স্বাধীনতা, ইন্টারনেটে বাংলাভাষীদের সংখ্যা বৃদ্ধি।রিয়াল ফিল্ডে না নেমে গিয়ে শুধু ব্লগেই রাজা-উজির মেরে বেড়ানোর মানসিকতা।
৯)দুয়েক/একটি লেখা একেবারেই প্রকাশিত না হওয়া।
১০) সামহোয়ার-ক্যাজুয়াল, নন-এলিটিষ্টিক পরিবেশ তবে অনেকটাই বৈচিত্রহীন
সচলায়তন-বৈচিত্রপূর্ণ কিন্তু এলিটিষ্টিক পরিবেশের কারনে মন টানেনা।
বাকীগুলোতে তেমন যাওয়া হয়না।
লেখক বলেছেন: বাহ বেশ।
অনেক ধন্যবাদ আপনাকে।
- এনটিভিতে একটা প্রোগ্রাম দেখেছিলাম।
২.আপনি ব্লগিং কেন করেন?
- বিনোদন এবং নেশা। নিজেকে প্রকাশের সেরা মাধ্যম মনে করি।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
- মুক্তিযুদ্ধ এবং জামাতবিরোধীতা।
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
- যুদ্ধাপরাধীদের বিচার এবং বাউল মূর্তি অপসারণ। সামহোয়্যারের ব্লগীয় আড্ডাও উল্লেখযোগ্য।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
- ভালো জানি না।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
- বাংলা ভাষাভাষী মানুষদের একত্রিত করা।
- মত প্রকাশে স্বাধীনতা দেয়া। মডারেশন নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু আমি মনে করি অন্য ব্লগের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে।
- সামাজিক নানা আন্দোলন গড়ে তোলা বা এতে সম্পৃক্ত হওয়া।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
- মুক্তিযুদ্ধ বিরোধী নানা লেখা অবাধে প্রকাশিত হতে দেয়া।
- মৌলবাদকে অনুপ্রাণিত করে এমন লেখা প্রকাশিত হতে দেয়া।
- কিছু ব্লগারের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আছে।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ইতিবাচক - নানা ধরনের মতাবলম্বী মানুষের মাঝে চিন্তাধারার মিথস্ক্রিয়া ঘটা।
নেতিবাচক - কোন কোন সময় সহনশীলতার অভাবে ভিন্ন মতাবলম্বীদের সম্পর্ক ব্যক্তিগত সংঘাতের দিকে চলে যায়।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
- ব্যক্তিগত ডায়রি।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার - সিম্পলি দা বেস্ট, বিশাল কমিউনিটি এবং ব্যাপক বিনোদন। সবার জন্যই অনেক সুযোগ।
খ. সচলায়তন - লেখার মান ভালো, কিন্তু কমিউনিটি ব্লগ নয়।
গ. আমার ব্লগ.- জানি না, তবে শুনলাম রাজাকারদের নাকি ঐখানে ভালোমত ছ্যাচা দেয়া হয়। আই অ্যাপ্রিশিয়েট দ্যাট।
ঘ. দৃষ্টিপাত - জানি না।
ঙ. প্রথম আলো ব্লগ - উঁ।
চ. নির্মাণব্লগ - জানি না
ছ. প্যাঁচালি - বন্ধ আছে।
লেখক বলেছেন: এইতো!
অনেক অনেক ধন্যবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
ছোট বোনের কাছ থেকে শুনেছিলাম। পরে ইন্টারনেটে ঘুরাঘুরি করতে করতে শুরু করি।
২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
মত প্রকাশের ভাল একটা মাধ্যম তাই। বন্ধু মহলে সিরিয়াস বিষয় নিয়ে সব সময় কথা বলা সম্ভব নয়। ব্লগে যে কোন বিষয়েই আগ্রহী কাউকে না কাউকে পাওয়া যায়। এই কারনেই মূলত ব্লগিং করা হয়।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
মানবজীবন, সুখ, দুঃখ, ভালবাসা
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
আস্তিক-নাস্তিক কাদা ছোড়াছুড়ি।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
মোটামুটি ( মানে বলতে চাচ্ছি, আপাতত কোন কাজের নয়।)
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
নিজের মতামত অন্যের সাথে শেয়ারের একটা খুব ভাল মাধ্যম সৃষ্টি করেছে সামহোয়্যার। নিজের চিন্তাধারা যাচাই করা যাচ্ছে সেই সাথে অন্যের চিন্তাভাবনাও জানা সম্ভব হচ্ছে।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
বিভিন্ন অনলাইন প্রোপাগান্ডাতে সাড়া না দিয়ে, ব্লগের নিয়মকানুন মত হালকা পুলকা মডারেশন রাখলেই হল।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
অনেকেই মত প্রকাশের একটা মাধ্যম পাচ্ছেন এটা ইতিবাচক। নেতি বাচক দিক একটিই তাহল কিছু ব্লগারের নানা ব্যবসায়ীক উদ্দেশ্যে ব্লগারদের বিভিন্ন চেতনাকে অপব্যবহারে চেষ্টা।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
ডায়রী লেখা, চিঠি লেখা। ডায়রী বা চিঠি লেখা ছাড়াও নানা কথা যা আমি ব্লগে লিখি সেগুলো ডায়রীতে লিখে রাখা।
লেখক বলেছেন: সুচিন্তিত উত্তরের জন্য ধন্যবাদ।
"নেতি বাচক দিক একটিই তাহল কিছু ব্লগারের নানা ব্যবসায়ীক উদ্দেশ্যে ব্লগারদের বিভিন্ন চেতনাকে অপব্যবহারে চেষ্টা।"
কথাটা একটু পরিস্কার করবেন কি?
হট্টগোল বলেছেন:
http://www.sbarman.blogspot.com/
এইটাতে নজর দেন। লিংক ভায়া লিংক ধরে ধরে ব্লগমন্ডলের ব্যক্তিগত ব্লগগুলাতে পরিভ্রমণ করতারবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
যেহেতু গবেষণাপত্র বের করবেন তাই আমার মনেহ হয় প্রশ্নগুলো আরো স্পেসিফিক হওয়া উচিত। তাহলে অ্যানালাইসিস করতে সুবিধা হবে আপনার।
লেখক বলেছেন: আসলে আমি কোয়লিটেটিভ মেথডে কাজ করি। পরিসংখ্যানের চাইতে বিশ্লেষণ বেশি থাকবে। তবে যেহেতু বাংলা ব্লগ নিয়ে প্রথম পর্যায়ের কাজ, তাই কিছু ওভারভিউ, কিছু প্রাথমিক তথ্য, কিছু পরিসংখ্যান যুক্ত হবে। সঙ্গে থাকবে আমার নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। আমি খুব বেশি স্পেসিফিক হতে চাইনি।
ধন্যবাদ পরামর্শের জন্য।
হট্টগোল বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?- বন্ধু কলিগ 'থার্ড আই' এর মাধ্যমে।
২.আপনি ব্লগিং কেন করেন?
- প্রথমে ছিল লেখালেখির তাগিদ। পরে ছাগু পোন্দানিতে বিজি হয়া পড়ি। তাই ব্লগিং মানেই (সামুতে) ছাগু পোন্দানি। আর সুস্থ ব্লগিং করার জন্য ব্যক্তিগত ব্লগ আছে। সামু ছাড়া অন্যান্য ব্লগগুলোতে সেটাই বেশি করি।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
- মুক্তিযুদ্ধ এবং জামাতবিরোধীতা। আবার জিগায়
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
- যুদ্ধাপরাধীদের বিচার।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন? এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
- মোটামুটি।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
- বাংলা ভাষাভাষী মানুষদের একত্রিত করা।
- হিট বাড়ানোর ধান্ধায় ছাগুতোষণ। বিতর্কিত মডারেশন।
- ব্যবসা।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
- মুক্তিযুদ্ধ বিরোধী নানা লেখা অবাধে প্রকাশিত হতে দেয়া।
- মৌলবাদকে অনুপ্রাণিত করে এমন লেখা প্রকাশিত হতে না দেয়া।
- কিছু ব্লগারের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ আছে।
- যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান। ব্যানার টাঙ্গালেই হইত না।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ইতিবাচক - চিন্তাধারার মিথস্ক্রিয়া ঘটা।
নেতিবাচক - চ্যাটিং টাইপ
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
- স্ক্রিপ্টিং।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার - বিশাল কমিউনিটি এবং ইউজার
খ. সচলায়তন - এলিট ভাব, শ্রেণীবৈষম্য, ভালো লেখা কিন্তু সবাই মেপে মেপে কথা বলে, দমবন্ধ অবস্থা, হালকা তৈলমর্দন।
গ. আমার ব্লগ.- বাংলা ব্লগজগতে প্রথম মডারেশনহীন ব্লগ। ছাগু পোন্দানোয় ওস্তাদ। নিত্যনতুন চিন্তাধারা যেমন নির্বাচন উপলক্ষে প্রবাসীদের জন্য লাইভ টিভি দেখার ফ্রি ব্যবস্থা।
ঘ. দৃষ্টিপাত - আঁতলামির চূড়ান্ত। পুরা ফাউল।
ঙ. প্রথম আলো ব্লগ - পুরা ফাউল। ব্লগ জগতে এইটা কোনো নতুন কিছু আনতারে নাই। হুদাই।
চ. নির্মাণব্লগ - ছোট মরিচের ঝাল বেশি। নির্ভতে ভালো ভালো লেখা ছাপিয়ে যাচ্ছে।
ছ. প্যাঁচালি - আপনার গবেষণায় গন্ধ ছড়াবে। জামাতী অর্থায়নে ছাগুদের পৃষ্ঠপোষকতা দেয়। আমারব্লগের উল্টা ভার্সন।
বাকি আলোচনা আরো কমেন্ট পড়ার পর হবে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা স্ক্রিপ্টিং মানে কী?
লেখক বলেছেন: হে হে বুঝেছি।
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
ভালো সাবজেক্ট ফাহমিদ ভাই। উত্তরগুলো পরে দিলে হয় না?
লেখক বলেছেন: খুব হয়।
উত্তরের অপেক্ষায় রইলাম।
বিবর্তনবাদী বলেছেন:
১০ নম্বরটা খেয়াল করি নাই। ১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার: এটাই আসল ব্লগ সাইট
খ. সচলায়তন: এটাকে ব্লগ সাইট বলে মনে করি না।
গ. আমার ব্লগ: কিছু বিশেষ ব্লগারের আড্ডাখানা।
ঘ. দৃষ্টিপাত: জানি না।
ঙ. প্রথম আলো ব্লগ: মডারেটররা ব্লগিংই বুঝে না।
চ. নির্মাণব্লগ: জানি না।
ছ. প্যাঁচালি: এইটারে ব্লগ বললেই হাসি পায়
=============================
লেখক বলেছেন: হাসিই পেল, তবে কেবল 'ছ' নয়, সবগুলো পড়ে।
রাশেদ বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?>>>> আরিফ জেবতিক ভাইয়ের ভ্যালেরিকে নিয়ে করা একটি পোস্টের লিঙ্ক মেসেঞ্জারে পাই। সেখান থেকে বাংলা কমিউনিটি ব্লগ এর হদিস পাই।
২.আপনি ব্লগিং কেন করেন?
>>>> বিনোদন আর অবসর কাটানো মেইন লক্ষ্য।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
>>>> মুক্তিযুদ্ধ ও জামাত বিরোধিতা
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
>>>> যুদ্ধাপরাধীদের বিচার, জামাত বিরোধিতা ও আওয়ামী বিরোধিতা
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
>>>> মোটামোটি।
এইটা মেইনলি নির্ভর করে, কে পোস্ট দিছে। কথাটা অপ্রিয় হলেও সত্য।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
>>>> অনলাইন জগতে বাংলাভাষীদের মিলনক্ষেত্র বানিয়ে দিয়েছে। দেশে শিক্ষিত জামাতিদের সম্পর্কে ব্লগে এসেই জেনেছি, এরা কতটা শক্তিশালী এইটাও ব্লগে এসে জেনেছি। ৭১ সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি। তাছাড়া বিনোদোন জগতেও নতুন মাত্রা এনে দিয়েছে সা.ইন।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
>>>> ছাগু দমনে নিরুৎসাহীতা। হিট বানিজ্য একটা কারন। ব্লগ অ্যাডমিনিস্ট্রিটিভ কাজে প্রফেশনালিজম এর অভাব। এইটা এখন কিছুটা দূর হয়েছে। মডারেশনে তৎপর আর নিরপেক্ষ মডারেশন। প্রথম দুই বছরে মডারেশন অনেকটাই বায়াসড ছিলো, মনে করি। জানা ও আরিল নিজে এখন সময় দেয়াতে এইটা কমে গেছে মনে হচ্ছে।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
>>>> ইতিবাচক দিক হচ্ছে বাংলাভাষীদের এক টুকরো জমিন। বিশেষ করে বিদেশে যারা থাকে, তাদের জন্য এক টুকরো বাংলাদেশ। অনেক নবীন সাহিত্যিক উঠে আসছে।
নেতিবাচক দিক হচ্ছে এইখানে আড্ডাবাজি বেশি হয়। আলোচনা, সমালোচনা ইত্যাদির বড়ই অভাব। ছাগু পোস্টে গালি দেয়া হয় আর ভালো পোস্টে প্লাস লিখে চলে আসি। কিন্তু সেভাবে আলোচনা করা হয় না তেমন। ব্লগ পলিটিক্স এর স্বীকার হয় মাঝে মাঝে ব্লগাররা।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
>>>> বিন্দুমাত্র না।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
ক. সামহোয়ারঃ মডারেশনওয়ালা একটি ব্লগ। ইর্ষনীয় ইউজার বেইজ। চমৎকার ইন্টারাকশন ব্লগারদের মাঝে। তবে বর্তমানে তেমন ভালো লেখা আসে না। মেইনলি আড্ডাবাজি হয়। আর জনপ্রিয় হবার জন্য কিছু শর্টকাট আছে, যেমন ছাগু নিয়ে লেখা, এইটা নতুন অনেকে ধরে ফেলতে পারছে, তারা সেই লাইনে এগিয়ে নিজেদের হিট করার আইডিয়া করে বলে মনে হইছে।
খ. সচলায়তনঃ সা.ইন থেকে চলে যাওয়া সেরা ব্লগাররা এরা। লেখালেখিতে এদের দক্ষতা খুব ভালো। তবে আমি সচলায়তন তেমন পছন্দ করি না। ঐখানে ব্লগিং এর বদলে আলোচনা গ্রুপ মনে হয় আমার কাছে। তবে বেশ কিছু লেখক আছেন সেখানে, যাদের রিপ্লেসমেন্ট কখনো হবে না। সা.ইনে যেমন আড্ডাবাজি হয়, সেখানে সেইটা হবে না। অবশ্য তারা রাইটার'স ফোরাম বলেও ব্যাপারটা ভিন্ন।
গ. আমারব্লগঃ সা.ইনের মডারেশন এর হাস্যকর খেলাতে বিরক্ত কিছু ব্লগারের আইডিয়া। মডারেশন ছাড়া সম্ভব নাকি চলা সেটার একটা এক্সপেরিমেন্ট চলতেছে বলতে পারেন। ইউজার বেইজ স্ট্রং না। সচল বা সা.ইনের যেমন ডেডিকেটেড ইউজার আছে প্রচুর, আমারব্লগ এর সেইটা নাই। কয়েকজন নিয়মিত থেকে টিকিয়ে রেখেছে সাইটটা। তবে আগ্রহ আছে মনে হয়েছে তাদের নতুন কিছু করে দেখাবার। নির্বাচন উপলক্ষে কিছু নতুন জিনিস এসেছে। এছাড়াও আরো অনেক কিছু আস্তেছে শুনেছি।
ঘ.দৃষ্টিপাতঃ আইডিয়া নাই।
ঙঃ প্রথম আলো ব্লগঃ রেজি করে রেখেছি কিন্তু যাই না। এইটা একটা পাইয়োনিয়ার হতে পারতো, কিন্তু মাহবুব মোর্শেদের ইতিহাস, ত্রিভুজকে অতিরিক্ত দাম দেয়া, এইসব কারনে ডুবে গেছে। একটা উদাহরন দেইঃ ব্লগ এর ফিডব্যাক ইমেইল বা সমস্যার ইমেইল দিতে হয় মামোর ইমেইল অ্যাড্রেসে। তাদের ফিডব্যাক@প্রথমআলোব্লগ.কম বলে কোনো ইমেইল অ্যাড্রেস নাই!
চ. নির্মাণব্লগঃ নতুন ব্লগ। তবে লেখালেখি উন্নত মানের।
ছঃ প্যাচালিঃ সা.ইনে যারা ধাওয়া খেতো, তারা সেখানে যেতো। রিফাতের সাথে জামাতি কানেকশন এর গুজব অনেক শুনেছি ব্লগে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাশেদ।
পরে উওর দিমু
আপনারে একটা সাজেশন দেই, অনলাইনে সার্ভে ফরম বানানো যায়, একটা ফরম বানিয়ে নিন, দেখবেন রেসপন্স অনেক অনেক বাড়বে
প্রয়োজনে আমি বানিয়ে দিতে পারি
ধন্যবাদ
লেখক বলেছেন: এই সার্ভেটা কি ব্লগারদের মধ্যেই সীমিত থাকবে?
আপনি বানিয়ে দিলে তো ভালোই হয়।
তবে আমি যেভাবে প্ল্যান করেছিলাম, লেখার জন্য তার আওতায় এই পদ্ধতি ঠিকই আছে বলে মনে হয়। আপনার আরও মতামত শুনতে চাই।
মাহবুব সুমন বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?> গুগুল সার্চ
২.আপনি ব্লগিং কেন করেন?
> মনের ভাব প্রকাশ, অন্যের অনুভূতী-মনোভাব জানা, সময় কাটানো, বাংলা চর্চা, অনলাইন ডায়েরী।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
> মুক্তিযুদ্ধ ও জামাত বিরোধীতা, জামাতী মতাদর্শ প্রচার, নাস্তিকতার নামে ইসলাম বিদ্বেষ।
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
> যুদ্ধাপোরাধীদের বিচার, জামাতের মুখোশ উন্মোচনে করে দেয়া, চারদলীয় জোট বিশেষ করে বিএনপির দূর্নিতী।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
> মোটামুটি।
>
১) প্রাপ্তি, শ্বাশতের জন্য ফান্ড রেইজ।
২) রাহেলা কেসের জন্য জনসচেতনতা তৈড়ি।
৩) জনির জন্য কিছু করার উদ্যোগ ক্রেডিট নেবার ক্ষুদ্র স্বার্থে বন্ধ হয়ে যাওয়া।
৪> ফলশ্রুতিতে যেকোন উদ্যোগেই সারা দেয়া বন্ধ হয়ে যাওয়া।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী? (সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
যে খবর গুলো সেন্সরের কারনে মুলধারায় আসতে পারতো না সেগুলো ব্লগে আসা।
সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের বাংলায় লেখা ও মত প্রকাশের সুযোগ করে দেয়া।
স্বাধীনভাবে লেখকদের লেখা প্রকাশে সুযোগ করে দেয়া যেখানে তাদের লেখাগুলো মুলধারায় ( প্রিন্ট) প্রকাশ হতে নানা বাধার সম্মুখিন হতে হয়। ব্লগারদের মিথস্ক্রিয়ার সুযোগ করে দেয়া।
নতুন লেখকদের লেখার সুজোগ করে দেয়া ও নতুন লেখক/ব্লগার স্মস্টি।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
> সবচাইতে বড় সীমাবদ্ধতা কর্পোরেট ম্যান্টালিটি যা তাদের অনেক ব্লগাররকেই অনেক সময়ই স্বাধীন মত প্রকাশে বাধা দেয়।
মডারেশন প্যানেলে মেধার অনুপুস্থিতি।
>
মডারেশন প্যানেলে মেধার প্রয়োগ করা।
ব্লগ কতৃপক্ষের কোনো ব্লগারের সাথে ব্যক্তিগত যোগাযোগ বন্ধ করে দেয়া।
নিরেপক্ষ ও সৎ আচরন করা।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
> ৬ নং উত্তর দ্রস্টব্য।
> অহেতুক ও অযৌক্তিক ট্যাগিং,
ট্রলিং,
ছদ্ম নামে মুখোশ পড়ে ব্যাক্তিগত আক্রমনের নামে গালাগালী,
ফালতু কাট-পেস্ট করে ব্লগের পাতা দখল করা
রেফারেন্স ছাড়া পোস্ট দেয়া।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
> নাহ, তবে গাদা গাদা ট্যাকনিক্যাল রিপোর্ট রাইটিং ও থিসিস লেখা।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার > প্রকৃত কমিউনিটি ব্লগ, প্রচুর ব্লগার, পোস্টের বিষয়ে বিভিন্নতা, ব্লগারদের মাঝে মিথস্ক্রিয়া, প্রানবন্ত।
খ. সচলায়তন > ব্যাক্তিগত মালিকানায়ও ব্যক্তি ইচ্ছায় চালিত ব্লগ। এক দল হতাশাবাদী কুয়োর ব্যঙ জাতীয় সুশিল ও কিছু মধ্যবয়সী রাজনীতি অভিগ্যতা বন্চিত বালকের পদচারনা। তৈলমর্দন অবশ্য অবশ্যক।
গ. আমার ব্লগ. > মডারেশন বিহীন স্বাধীন মতপ্রকাশের প্লাটফরম। দারুন উদ্যোগী ব্লগ ম্যানেজম্যান্ট, লেখার বিষয়বস্তুতে সাহসী।
ঘ. দৃষ্টিপাত > নাকউঁচু সুশীল গোত্রীয় ব্লগ যেখানে সমাধানের চাইতে সমস্যাই বেশী প্রাধান্য পায়।
ঙ. প্রথম আলো ব্লগ > নতুন কিছু দিতে অক্ষম। ম্যানেজম্যান্ট ব্লগ কি জিনিস সেটাই বুঝে না।
চ. নির্মাণব্লগ > দুর্দান্ত সব লেখা উপহার দিয়ে যাচ্ছে, সাইটের ইন্টারফেস সুন্দর।
ছ. প্যাঁচালি > জামাতী ব্লগারদের আড্ডাখানা। এখন মৃত। আলোচনায় আসার অযোগ্য।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আরিফ জেবতিক বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
উত্তর : গুগুল সার্চ ।
২.আপনি ব্লগিং কেন করেন?
উত্তর : অবসর কাটানো ।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
উত্তর : সবগুলোই ।
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
উত্তর : সবগুলোই ।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
উত্তর : ভালো ।
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
ক. শ্বাশত
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
উত্তর : পত্রিকায় লেখালেখি ।
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
ক. সামহোয়্যার : এদের মডারেশন নীতিমালা ঘোলাটে । তবে টেকনিক্যালী এটি আরামদায়ক ব্লগ ।
খ. সচলায়তন ব্লগ নয় , লেখক কমিউনিটি ।
গ. আমারব্লগ : উন্মুক্ত প্লাটফরমে মডারেশন মুক্ত ব্লগের পরীক্ষায় এরা বেশ সফল । সাহসী উদ্যোগ । টেকনিক্যালী তেমন সুবিধাজনক নয় ।
ঘ. দৃষ্টিপাত : ব্যবহার করি না , তাই মতামত প্রদানে বিরত থাকলাম ।
ঙ. প্রথম আলো ব্লগ : মতামত প্রদান করে কারো মনে কষ্ট দিতে চাই না । তবে এই ব্লগ থেকে শিক্ষনীয় বিষয় হচ্ছে অযোগ্য মানুষের হাতে নেতৃত্ব দেয়া ঠিক নয় ।
চ. নির্মান ব্লগ : ব্যবহার করিনি ।
ছ. প্যাচালি : দৃষ্টিনন্দন ও ইউজার ফ্রেন্ডলি ছিল । তবে ছাগলে মুখ দিলে গাছ বাড়ে না , এই সূত্রের স্বার্থকতা প্রমান করে বর্তমানে মৃত । অতিরিক্ত জামাত তোষনের কারনে ব্লগটি দাড়াতে পারেনি ।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
মৈথুনানন্দ বলেছেন:
হেব্বি এন্থু নিয়ে মন্তব্য লিখতে যাচ্চিলুম...কিন্তু...বেছে বেছে উত্তর দেওয়ার সুযোগ থাকলে আম্মো অংশ নিতে পারতুম।
লেখক বলেছেন: যেভাবে ইচ্ছে করে অংশ নিন।
মৈথুনানন্দ বলেছেন:
ত্যাঙ্কু ত্যাঙ্কু! =====
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
য়্যুনিকোড নে' একটা প্রেজেটেশ্নের জন্যি পড়াশোনা করছিলুম গুগ্লে - সামোয়ারের নাম উঠে এলো।
*****
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
প্রথমে ক্ষুদ্র পত্রিকায় ও পরবর্তীকালে পেশাদারী সাহিত্য-ম্যাগে।
*****
২.আপনি ব্লগিং কেন করেন?
এটা আমার জীবনের একটা ইউনেক এক্সপেরেয়েন্স - একটা সফল এক্সপেরেমেন্ট বলতে পারা যায়।
কারণটা এক কথায় বলা যায় সশ্যেয়-একনমেক।
আমি যে আপার ক্ল্যাস সোশ্যাল স্ট্রাটায় বিলঙ করি, কাজেকর্মে ও বিভিন্নভাবে নানান যে লোকেদের সাথে পরিচিতি, এখন আমার মতোন সিঙ্গল চায়ল্ড যদি তাদের নিজের বোন হওয়ার প্রস্তাব দেয় - তা'লে সেই সব মে'রা আমায় শুধু জুতো মারতে বাকি রাখবে। এটা ঘটনা! এখানে ওসব হয়টয় না।
আমার বাঙলা ব্লগিঙের প্রয়োজন এতো দিনে ফুরিয়েছে - পরম কারুণিক ঈশ্বর আমাকে নিশার মতো ছো্ট্টো নক্ষী বোন পাইয়ে দিয়েছেন এখান থেকেই।
আমার অকপট স্বীকারোক্তি আপনার গবেষণায় কতোটা সাহায্য করবে আমি সত্যিই জানিনা, কিন্তু নিজের মনের কথাটা ব্যক্তি-সুহৃদ ফাহমিদুলের সাথে শেয়ার করে দারুণ লাগচে।
লেখক বলেছেন: আপনার দেয়া কিছু তথ্য অবশ্যই গবেষণায় কাজে দেবে।
আর নক্ষী বোন প্রাপ্তিতে অভিনন্দন।
তবে আপনি কেবলই নক্ষী(ছাড়া)টাকে খুঁজতে ব্লগিং করতেন, তা মনে করিনা।
বাংলা ব্লগের এখনও আপনাকে দরকার।
অন্যমনস্ক শরৎ বলেছেন:
জরিপে অংশ গ্রহণ করতে রাজি আছি, উত্তর পরে দিমু। প্রশ্নপত্র প্রাথমিকভাবে বেইসলাইন সার্ভে মনে হইতাছে। প্রশ্নপত্রগুলো ইনডেপথ করেন। ব্লগ সেই সুযোগগুলো দিয়েই রাখছে মনে হয়।
লেখক বলেছেন: এই জরিপটা লেখার একটি অংশমাত্র। আর লেখাটা খানিকটা ইন্ট্রডাকটরিও হবে। তবে তার একটা সার্বিক চেহারা থাকবে।
ব্লগ সংস্কৃতির স্বরূপ ও বিকল্প মাধ্যম হিসেবে ব্লগের সম্ভাবনার দিকটিতে আলোকপাত করা হবে।
গবেষণাটি হবে কোয়ালিটেটিভ ও এনালিটিকাল।
পরে ইন ডেপথ কাজ করার সুযোগ থাকবে।
লেখক বলেছেন: উত্তরের অপেক্ষায় রইলাম। পরামর্শের জন্য ধন্যবাদ।
খুছকর বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন=== . কলিগ
২.আপনি ব্লগিং কেন করেন?
==== ইন্টার্যকশন... আমি মনে করি বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে যতটুকু থটলেস মনে করা তারা আসলে তা না... ব্লগে এসে প্রচুর ব্রিলিয়ান্ট মাইন্ডের দেখা পেয়েছি... (আপনিও একজন তাদের)... এদের দেখা পাওয়ার জন্যই আসি...
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
===প্রায় সব , তবে তারমাঝে বেশী হয়েছে যুদ্বাপরাধী , আস্তিক-নাস্তিক, ছাগু ইস্যু
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
===
সব কি আর মনে আছে... মূর্তি ইস্যু বছরের শেষ দিকে প্রাধান্য পেয়েছে
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
====বলতে পারছিনা, কারন আমি অংশগ্রহন ই করিনি...
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
====শ্বাশ্বত আর প্রাপ্তি নিয়ে বেশ কাজ হয়েছে বলেই জানি (পোস্ট গুলো পড়েছি অবশ্য)
৬. বলতে পারছি না.. জানিনা।
৭. নো আইডিয়া
৮. ইতিবাচক=== ইন্টার্যকশন টাই ইতিবাচক.। আমাকে খুব আশাবাদী করে যখন দেখি জ্বিনের বাদশা, রাশেদ, এস্কিমো, দুরন্ত, আইজুদা, আপনি, মিরাজ ভাই, অমি পিয়াল এরা আমদের জন্য, আমাদের লোক... আমদের লোকরা স্মার্ট এই ভাবনাটাই আমাকে আপ্লুত করে... আমার বন্ধুরা আমার ব্লগিং করা নিয়ে খুব হাসাহাসি করে.. বলা যায় একরকমের নিগ্রহের শিকার.। হি হি হি... তটারপরো আসি এখানে
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
==== না
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
ক. সামহোয়্যার : এখানেই ব্লগিং করি, আর কোথাও না
খ. সচলায়তন : ট্রাই করিনি (আমি ঐ টাইপের না বলে চেষ্টা করিনি!!!) তবে ঘুরে মনে হয়েছে ওরা বেশ স্মাগ আর হাই-ব্রো টাইপের পাবলিক
গ. আমারব্লগ : ওখানে মাঝে মাঝে পোস্ট পড়েছি, তবে তেমন আগ্রহ পাইনি
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অংশ নেবার জন্য।
কেমিকেল আলী বলেছেন:
১। গুগোলে সার্চ করতে করতে পেয়েছিলাম প্রায় ২ বছর আগে
২। বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো ইত্যাদি
৩। মুক্তিযুদ্ধ, ধর্ম
৪। বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য যেকোন সমসাময়িক ঘটনাবলী
৫। এভারেজের নিচে (৪/১০)
৬। ভেলরি টেইলর
৭। সামহোয়ারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল প্রফেশনাল (আমি এখানে ব্লগের এডমিনের কাজকে বলছি) ব্যক্তিগত সম্পর্ককে মিশিয়ে ফেলা।
শুনতে খারাপ লাগলেও বলতে হচ্ছে সাধারন ১০ জন ব্লগারের (আমি তাদেরকে এই ক্যাটাগরিতে ফেলছি যাদের সাথে সামহোয়ার কর্তৃপক্ষের সারাসরি কোন যোগাযোগ নেই, যেমন আমি) অভিযোগও টিকবে না, কোন নামকরা ব্লগারের একটি এসএমএস বা ফোনের কাছে।
যেমন ধরুন, কেউ একজন খুব আপত্তিকর একটা পোষ্ট দিল। ১০ জন সাধারন ব্লগার সেই পোষ্টকে রিপোর্ট করল। সামহোয়ার কর্তৃপক্ষ এর কোন গুরুত্ব দেয় না যদি ঐ নামকরা কোন ব্লগার ঐ পোষ্টের পক্ষে কোন মন্তব্য করেন। বিষয়টি ভাইস ভারসা।
সমাধান: ব্যক্তিগত ও প্রফেশনাল সম্পর্ককে আলাদা করে দেখলেই চলবে
৮। ভালদিক হল মত প্রকাশের স্বাধীনতা এবং তা অন্যের সাথে শেয়ার করা।
আর খারাপ দিক হল, অনেক সত্য, তথ্য ও ইতিহাসকে কেউ কেউ বিকৃত করার সুযোগ পাচ্ছে।
যেমন মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা জনাব ত্রিভুজ ১০ হাজার বলে দাবি করে দেওয়া পোষ্ট
৯। নিজের ডায়েরী লেখা
১০। ক. সামহোয়ার,
সবচেয়ে পুরাতন ও সবচেয়ে বেশি ব্লগারের ব্লগ, মডারেশনে স্বেচ্ছাচারিত উল্লেখযোগ্য ভাবে লক্ষ্যনীয়
খ. সচলায়তন
তারা নিজেরা এটাকে ব্লগ হিসাবে স্বীকৃতি দিতে রাজি নয়
গ. আমার ব্লগ.
মডারেশন মুক্ত একমাত্র ব্লগ, ব্লগারের সংখ্যা সীমিত।
ঘ. দৃষ্টিপাত
যাওয়া হয়নি
ঙ. প্রথম আলো ব্লগ
এতবড় নীতিমালা মেনে ব্লগিং করা সম্ভব নয়
চ. নির্মাণব্লগ
যাওয়া হয়নি
ছ. প্যাঁচালি
মৌলবাদিদের ব্লগ
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার পোষ্টের জন্য।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ এখানে অংশ নেবার জন্য।
তবে গবেষণাটিতে ডাইমেনশন আনা এবং আরও গভীর করার জন্য বোধ হয় এ প্রশ্নমালাটিই যথেষ্ট নয়। এটি বড় জোর একটা প্রাথমিক ধারণা দেবে.. । আমার মনে হয় উত্তরদাতাদের সোসিও ডেমোগ্রাফিক তথ্যও চাইতে পারেন। একে আপনার প্রশ্নগুলোই ক্রস টেবুলেশন বা বিভিন্ন স্বাধীন চলক ও অধীন চলকে বিশ্লেষণ করতে পারনেব। তথ্য বিশ্লেষণে ডাইমেনশনও পাবেন। ডাটা নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে...............।
ধন্যবাদ।
লেখক বলেছেন: এই জরিপটা লেখার একটি অংশমাত্র। আর লেখাটা খানিকটা ইন্ট্রডাকটরিও হবে। তবে তার একটা সার্বিক চেহারা থাকবে।
ব্লগ সংস্কৃতির স্বরূপ ও বিকল্প মাধ্যম হিসেবে ব্লগের সম্ভাবনার দিকটিতে আলোকপাত করা হবে।
গবেষণাটি হবে কোয়ালিটেটিভ ও এনালিটিকাল।
পরে ইন ডেপথ কাজ করার সুযোগ থাকবে, বা অন্য কেউ করবে।
আসলে অধিক তথ্য নিয়ে কোয়নটিফাই করার ধরনটি আমার পদ্ধতি নয়।
তবে পরামর্শের জন্য ধন্যবাদ। আর উত্তরের অপেক্ষায় রইলাম।
হাসিব বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন? পত্রিকা, সম্ভবত দৈনিক ইত্তেফাক২.আপনি ব্লগিং কেন করেন?
- এ্যাক্টিভিজম
- পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা, নতুন মতাদর্শিক বন্ধুত্ব তৈরি
- বিনোদন
- সাহিত্যচর্চা
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
- মুক্তিযুদ্ধ ও তৎসংক্রান্ত বিষয়াদি
- চলমান রাজনীতি
- নির্দোষ আড্ডাবাজি
- আর্থ সামাজিক ইস্যু
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
- যুদ্ধাপরাধীদের বিচার
- মৌলবাদ (বাউলমুর্তি ইস্যুটাকে আমি এর মধ্যে ফেলছি)
- যুদ্ধাপরাধীদের সমর্থকদের সাথে বিভিন্ন ইস্যুতে বাকবিতন্ডা
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
- ভালো নয় ।
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
- শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, জনি
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
- বাংলা ব্লগিঙের কনসেপ্টটা চালু করা ।
- কোনরকম সফটওয়্যার ছাড়াই টেক্সট বক্সে বাংলা লেখার পদ্ধতি চালু
- বিভিন্ন ফিচার দিয়ে একটি বড় ইউজার বেইজ ধরে রাখা
- লেখালেখির একটা মাধ্যম হিসেবে ওয়েবকে প্রতিষ্ঠিত করা ।
- বাংলা ব্লগিঙের সংজ্ঞা নির্ধারণ করা । বাংলা ব্লগিঙের স্টান্ডার্ড হয়ে ওঠা ।
৭. সামহোয়ারের সীমাবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
বাংলাদেশের গণমানুষের সংস্কৃতি ধারন করতে না পারাটা সামহয়ারের সবচেয়ে বড় ব্যর্থতা । বেশীরভাগ ক্ষেত্রে এ বিষয়গুলোতে সামহয়ার কর্তৃপক্ষ ব্লগারদের চাপে পড়ে পদক্ষেপ নিতে দেখা যায় । (উদাহরন অগণিত, যেমন – যুদ্ধাপরাধীদের বিচার দাবি সংক্রান্ত একটা স্টেটমেন্ট প্রথম পাতায় দেয়া, স্বাধীনতা বিরোধী লেখার বিরুদ্ধে নীতিমালায় ধারা সংযোজন । এমনকি ব্লগার লেখক মুহম্মদ যুবায়েরের মৃত্যুর পর তাঁর ছবি ও লিংক প্রথম পাতায় দিতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে ব্লগারদের ।)
এছাড়া পরিচিত ব্লগারদের সুবিধা দেবার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ।
এর থেকে বেরোবার উপায় একটাই । সেটা হলো কর্তৃপক্ষকে এই দেশীয় সংস্কৃতি আবেগ বুঝতে হবে । মত প্রকাশের স্বাধীনতা কি সেটার অর্থও তাদের বুঝতে হবে । গোলাম আযমের বইয়ের কপি পেস্ট যে স্বাধীন মত প্রকাশের সাথে যায় না এটাও তাদের নিজ থেকে অনুধাবন করতে পারতে হবে ।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
আমি কোন নেতিবাচক দিকের কথা বলতে চাই না । বাংলা ব্লগিং যত প্রসারিত হবে ততই এটা বাংলার মানুষের যাপিত জীবন সংস্কৃতিকে ধারণ করবে এটাই স্বাভাবিক এবং আমি দেখছি যে বাংলা ব্লগিঙের ধারা সেই সঠিক পথেই এগুচ্ছে ।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
ছিলো । পত্রিকায় লেখা, জার্নালে লেখা, অপ্রকাশিত লেখা ।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার – প্রচুর ইউজার । সবচেয়ে ব্যবহার বান্ধব । মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে । তবে সীমিতপর্যায়ে ।
খ. সচলায়তন – এটি কমিউনিটি ব্লগ নয় । বাংলা ব্লগেস্ফিয়ারে সবচেয়ে ভালো লেখাগুলোর বেশীরভাগই এখানে পাওয়া যায় ।
গ. আমার ব্লগ – মতপ্রকাশের পূর্ন স্বাধীনতা এই ব্লগের বৈশিষ্ট্য ।
ঘ. দৃষ্টিপাত – ধারনা নেই । ব্যক্তিগতভাবে আমি দৃষ্টিপাতের দর্শন ওরিয়েন্টালিস্ট মনে করি ।
ঙ. প্রথম আলো ব্লগ – বাংলা ব্লগিঙের ইতিহাসে যদি কালাকানুন বলে কিছু থাকে সেটা হলো এই ব্লগের নীতিমালা । এই ব্লগ বাংলা ব্লগের একটা কলঙ্কিত অংশ । এই নিয়ে পাতার পর পাতা লেখা যাবে ।
চ. নির্মাণব্লগ – লেখার মান বেশ ভালো । স্বল্প পরিসরে বেশ ভালো লেখা পাই এখান থেকে ।
ছ. প্যাঁচালি - যেকোন কারনেই হোক জামাততোষণকারি ব্লগ হিসেবে নাম কামিয়েছে । ভবিষ্যত পরিস্কার না এই ব্লগের ।
লেখক বলেছেন: সহযোগিতার জন্য ধন্যবাদ।
হাসিব বলেছেন:
উদ্ধৃতি:
কিন্তু তার পাশাপাশি কি এটাও বলে যে "ইহা ব্লগ নহে?"
এই জাতীয় যুক্তি গণিতশাস্ত্রে সেট আর মেজার থিওরী (Set and Measure theory)-তে পাওয়া যায় ।
কিন্তু সচলায়তন কমিউনিটি ব্লগ কিনা সেই তর্কে এই যুক্তি কতটা কার্যকরিভাবে ব্যবহার করা যাবে সেটা নিয়ে সন্দেহ আছে । এই যেমন "আমার নাম হাসিব" । ব্যক্তিকে চিহ্নিত করতে এই একটা স্টেটমেন্টই মনে হয় যথেষ্ট । এখানে "আমার নাম হাসিব । আমি ফাহমিদুল হক নই" - এরকম করে বলার দরকার মনে হয় নেই । একইভাবে সচলায়ন "অনলাইন রাইটার্স কমিউনিটি" বললেই মনে হয় যথেষ্ট পরিচয় পাই আমরা । এখানে "সচলায়তন কমিউনিটি ব্লগ নয়" এই অতিরিক্ত বাক্যটার প্রয়োজন দেখছি না ।
যাই হোক, আমি সচলায়তনের স্পোকসম্যান নই । বিষয়টা সুরাহা করতে তাদের কাছে মেইল করতে পারেন ।
ঝড়ো হাওয়া বলেছেন:
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন? উ :- পত্রিকা, খুব সম্ভব প্রায় ৩ বছর আগে ইত্তেফাকে।
২.আপনি ব্লগিং কেন করেন?
উ :- ব্যস্ততার মাঝে একটু রিফ্রেশমেন্ট, অবসর সময় কাটানো, অন-লাইন ডায়েরী।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
উ :- (ক) মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা (খ) রাজনীতিবিদদের দুর্নীতি
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
উ :- যুদ্ধাপরাধীদের বিচার
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
উ :- ভালোই। উল্লেখযোগ্য কেসগুলো প্রাপ্তি, শাশ্বত, সিডর আক্রান্তদের সাহায্য কারার জন্য এস.এম.এস।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
উ :- (ক) প্রথম বাংলা ব্লগ হিসাবে বিশ্বের বাংলা ভাষার মানুষদের জন্য মুক্ত আলোচনার, মত প্রকাশের সুযোগ।
(খ) পৃথিবীর বিভিন্ন প্রান্তের বাংলাদেশী কে একটি প্লাটফমে আনা।
(গ) বিভিন্ন প্রয়োজনীয় তথ্য শেয়ার, মতামত জরিপ, সহযোগীতার হাত সম্প্রসারন ইত্যাদি।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
উ :- মানুষের সৃষ্টি সব কিছুরই সীমবদ্ধতা আছে, সা.ই. সীমবদ্ধতা হলো সঠিক মডারেশনের অভাব।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
উ :- ইতিবাচক > মত প্রকাশের সুযোগ, বিভিন্ন তথ্য জানা যায়, সুস্থ বিনোদন, নেট ওয়ার্ক বৃদ্ধি করার সুযোগ ইত্যাদি ...
নেতিবাচক > ব্যক্তিগত আক্রমন, অশ্লিলতা
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
উ :- ব্লগের জন্যই লেখি মানে ব্লগাই।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ উত্তরের জন্য।
বাংলা ইউনিকোডে ইন্টারনেটে ওয়েবপেজ কী কী আছে, গুগলে সার্চ করতে গিয়ে সামহোয়্যারের লিঙ্ক পাই দেড় বছর আগে। সেদিনই ব্লগে রেজি: করি।
২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
সবগুলোই আমার ক্ষেত্রে প্রযোজ্য।
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
- মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা
- ধর্মান্ধতা ও জামাতবিরোধিতা
- রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারী জনস্বার্থ বিরোধী নীতির বিরোধিতা
- মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
- যুদ্ধাপরাধীদের বিচার
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন? (ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
- মোটামুটি
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
- শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, জনি
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
- কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়্যারের সবচেয়ে বড় সাফল্য হলো দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙলা ভাষী, বাংলাদেশীদের লেখা, মিথস্ক্রিয়ার সুযোগ করে দেয়া। মূল ধারার মিডিয়ার বাইরে যে বিশাল লেখকগোষ্ঠী আছে, তাদের লেখার প্লাটফর্ম তৈরি করা।
- ইউনিকোড বাংলার প্রসারে ভূমিকা রাখা
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
- সামহোয়্যারের মডারেশন আরো কার্যকর করা। ফ্যাসিস্ট, ধর্মান্ধ, ধর্মীয় পরিচয়ে রাজনৈতিক মতবাদ প্রচারকারীদের সুযোগ না দেয়া।
- ব্লগারদের দাবীগুলো সময় মত আমলে না নেয়া। সিদ্ধান্ত নিতে দেরি করা।
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
- নেতিবাচক দিক হলো মিথ্যা তথ্য অবাধে দেয়া, তথ্য বিকৃতি, ইতিহাস বিকৃতি
- ইতিবাচক দিক অনেক। ব্লগিং উন্মুক্ত মাধ্যম হওয়ায় মূলধারার মিডিয়ার বাইরের বিশাল লেখকগোষ্ঠী হয়তো কোনদিনই তাদের লেখা দিয়ে পরিচিতি পাওয়ার সুযোগ কম ছিলো। ব্লগিং সে বাধা দূর করে দিয়েছে। শুধু ব্লগে লিখেও অনেকে জনপ্রিয় হচ্ছেন।
- সবাই মতপ্রকাশ করতে পারছে। তা যতোই রুঢ় হোক না কেন। নিজের ব্যক্তিগত অনুভূতি বিনিময় করার সুযোগ পারছে।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
- লেখালেখির পূর্ব অভিজ্ঞতা বলতে ব্লগিং ছাড়া স্থানীয় ছোটকাগজে কিছু কবিতা ছাপা হওয়া।
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার
- সামহোয়্যার টেকনিক্যালি সবচেয়ে ভালো ব্লগিং সাইট। খুব দ্রুত লোড হয়। অন্য সব ব্লগের চেয়ে এগিয়ে। প্রচুর রেজি: ব্লগার। প্রাণবন্ত। মিথস্ক্রিয়া বেশি।
খ. সচলায়তন
- সচলায়তন ঠিক ব্লগিং প্লাটফর্ম না, রাইটার্স কমিউনিটি। এটা উন্মুক্ত ও না। লেখালেখির মানের দিক থেকে বাংলা ব্লগিং পরিমন্ডলে সেরা।
গ. আমার ব্লগ
- মডারেশন মুক্ত প্রথম বাংলা ব্লগিং প্লাটফর্ম। বেশ সাহসী পদক্ষেপ। শুরুতেও যদিও সবাই মডারেশন বিহীন প্লাটফর্ম টিকবে কিনা সন্দেহে ছিলো, এখনও বেশ ভালোভাবেই টিকে আছে। টেকনিক্যালি আরো উন্নতি করতে হবে।
ঘ. দৃষ্টিপাত - ধারণা নেই।
ঙ. প্রথম আলো ব্লগ - প্রথম আলো ব্লগের নীতিমালা খুবই আপত্তিকর, মতপ্রকাশের স্বাধীনতার চেতনা বিরোধী। স্বাধীনচেতা কোন ব্লগার প্রথম আলো ব্লগের বিতর্কিত নীতিমালা মেনে নিয়ে লিখবে বলে মনে হয় না। প্রথম আলো পত্রিকায় লেখা আর প্রথম আলো ব্লগে লেখা একজিনিস নয়- এটা অনেকেই ধরতে পারছেন বলে মনে হয় না। ভুল লোকের হাতে প্রথম আলো ব্লগের নেতৃত্বের দায়িত্ব পড়েছে।
চ. নির্মাণব্লগ - ধারণা নেই।
ছ. প্যাঁচালি- জামাতী ব্লগ হিসেবে অভিযুক্ত। কয়েক মাস ধরে সাইটটি বন্ধ আছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
পত্রিকা
২.আপনি ব্লগিং কেন করেন?
আমার কিছু বলার আছে, তাছাড়া লেখাগুলো স্থায়ীভাবে অনলাইনে থাকল
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো, তাছাড়া স্মতিকথাও বেশ জনপ্রিয়
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
রাজনৈতিক।
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
জানি না।
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
অনলাইনে বাংলা ভাষাকে জনপ্রিয় করে তোলা।
যে খবর গুলো সেন্সরের কারনে মূলধারায় আসতে পারতো না সেগুলো ব্লগে আসা। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের বাংলায় লেখা ও মত প্রকাশের সুযোগ করে দেয়া। স্বাধীনভাবে লেখকদের লেখা প্রকাশে সুযোগ করে দেয়া যেখানে তাদের লেখাগুলো মুলধারায় ( প্রিন্ট) প্রকাশ হতে নানা বাধার সম্মুখিন হতে হয়। ব্লগারদের মিথস্ক্রিয়ার সুযোগ করে দেয়া। নতুন লেখকদের লেখার সুজোগ করে দেয়া ও নতুন লেখক/ব্লগার স্মস্টি।
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
আরেকটু উদার হতে পারত মডারেটররা
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
ছদ্ম নামে মুখোশ পড়ে ব্যাক্তিগত আক্রমনের নামে গালাগালী, ফালতু কাট-পেস্ট করে ব্লগের পাতা দখল করা রেফারেন্স ছাড়া পোস্ট দেয়া।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
হ্যা, ছিল
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
জানি না।
লেখক বলেছেন: এতদিন পরে, এই উত্তর? গবেষণাকর্ম তো শেষ। তবু ধন্যবাদ অংশ নেবার জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...