আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- সাংবাদিক জীবন: তিনি যেভাবে নির্বাচনী চান্দা দিচ্ছিলেন...... - শওকত হোসেন মাসুম
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ভাস্কর্য বিবাদ: লালন উৎখাতের মচ্ছব বসিয়ে হাওয়ার ওপর তাওয়া গরম করে কার জন্য পিঠা ভাজা হচ্ছে? - ফারুক ওয়াসিফ
- গ্লোবাল ভয়েসের সপ্তাহের ব্লগার হিসাবে নির্বাচিত রেজওয়ান ভাইয়ের অনন্য সাক্ষাৎকার - কৌশিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমেরিকা!!! - লাল দরজা
- শহরে ষোল জনা বোম্বেটে / করিয়ে পাগলপারা / নিলো তারা সব লুটে - মাহবুব মোর্শেদ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
বাংলা ব্লগ সম্পর্কিত গবেষণায় আপনার সহায়তা চাইছি (অধিক তথ্য সংগ্রহের জন্য রিপোস্ট)
০৪ ঠা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৩
মিডিয়া স্টাডিজের ছাত্র হিসেবে মূলধারার মিডিয়ার ব্যর্থতার বিপরীতে বিকল্প মিডিয়ার প্রতি আমি বরাবরই আগ্রহী। ব্লগ হলো আজকের যুগের সেই বিকল্প মিডিয়া। ব্লগিং ও ব্লগভাবনার পাশাপাশি আমি সম্প্রতি ব্লগগবেষণায় আগ্রহী হয়ে উঠেছি। আমি সাহস করে বলতে চাই, বাংলা ব্লগিংয়ের ওপরে সম্ভবত প্রথম সমন্বিত গবেষণাপত্র প্রণয়ন করার প্রকল্প আমি হাতে নিয়েছি। তবে আপনাদের অংশগ্রহণ ছাড়া তা বাস্তবে রূপায়ণ করা সম্ভব নয়। আমি আশা রাখি গবেষণাপত্রটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখিত ও প্রকাশিত হবে। গবেষণাপত্রের ফলাফল গবেষণাশেষে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে।
আমি আহ্বান করছি আপনারা এই গবেষণাপ্রকল্পে অংশ নেবেন, নিচের কিছু প্রশ্ন উত্তর দেবার মাধ্যমে। সংহত ফলাফলের খাতিরে, যিনি উত্তর দেবেন, সবগুলো প্রশ্নেরই (১ থেকে ৯) উত্তর দেবার জন্য অনুরোধ করছি।
১.বাংলা ভাষায় ব্লগিং করার ক্ষেত্রে আপনি কার কাছ থেকে প্রথম অবগত হন?
(বন্ধু, অনলাইন লিঙ্ক, পত্রিকা, ইত্যাদি। আপনার জন্য যেটা প্রযোজ্য, সেটা লিখুন)
২.আপনি ব্লগিং কেন করেন?
(সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, সাংবাদিকতা ইত্যাদি। আপনার কারণটি লিখুন, একাধিক উত্তর থাকতে পারে)
৩.সামাজিক রাজনৈতিক কোন কোন ইস্যু ব্লগে সবচেয়ে বেশি আলোচিত হয়ে থাকে?
(মুক্তিযুদ্ধ ও জামাতবিরোধিতা, রাজনীতিবিদদের দুর্নীতি, সরকারবিরোধিতা বা অন্য যেকোনো কিছু। আপনার দৃষ্টিতে উল্লেখযোগ্য ইস্যু কোনগুলো লিখুন)
৪.সমসাময়িক আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কোন বিষয়গুলো গত এক বছরে ব্লগে বেশি আলোচিত হয়েছে?
(বাউলমূর্তি অপসারণ, যুদ্ধাপরাধীদের বিচার, বা অন্য কিছু। আপনার মতটি দিন)
৫. মানবিক সাহায্যের জন্য জনমত গঠনের ক্ষেত্রে ব্লগের সাফল্য কেমন?
(ভালো/মোটামুটি/ভালো নয়; এক্ষেত্রে একটি উত্তর দিলেই হবে)
এক্ষেত্রে উল্লেখযোগ্য কেসগুলো কী কী?
(শাশ্বত, প্রাপ্তি, রাহেলা, বা অন্য নাম/কেসগুলো উল্লেখ করুন)
৬. কমিউনিটি ব্লগ হিসেবে সামহোয়ারের সাফল্যগুলো কী কী?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৭. সামহোয়ারের সীমবদ্ধতা কী? কী উপায়ে সামহোয়ার অধিক ফলপ্রসু হতে পারে?
(সংক্ষিপ্ত বর্ণনামূলক উত্তর কাম্য)
৮. ব্লগিং সংস্কৃতির ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সংক্ষেপে বলুন।
৯. ব্লগিং ছাড়া আপনার লেখালেখির পূর্ব অভিজ্ঞতা ছিল কি?
(যেমন বইপ্রকাশ, পত্রিকায় লেখা, দেয়াল ম্যাগাজিনে লেখা, এমনকি লেখা কিন্তু একেবারেই প্রকাশিত না হওয়া। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, লিখুন)
(এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০. নিম্নলিখিত কমিউনিটি ব্লগগুলো কীভাবে একটি থেকে আরেকটি আলাদা? এদের প্রত্যেকটির বিশিষ্টতা পৃথক পৃথকভাবে বলুন।
ক. সামহোয়ার, খ. সচলায়তন গ. আমার ব্লগ. ঘ. দৃষ্টিপাত ঙ. প্রথম আলো ব্লগ চ. নির্মাণব্লগ ছ. প্যাঁচালি
এই পোস্ট পাঠ এবং গবেষণায় অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ। এর বাইরেও কোনও তথ্য বা জরিপের প্রয়োজন পড়লে আবার আপনাদের সাহায্য চাইবো।
দ্রষ্টব্য যে, এখানে অংশ নিলে সাধারণভাবে গবেষণাপত্রে আপনার নাম প্রকাশিত হবার কথা নয়। তবে উল্লেখযোগ্য মন্তব্য নামসহ সংযোজিত হতে পারে।
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সহযোগিতার জন্য।
বিগব্যাং বলেছেন:
১। গুগুলে সার্চ দিতে দিতে জানি...২। বাংলা টাইপ প্র্যাকটিস করার জন্য...
৩। মুক্তিযুদ্ধ ও জামাত প্রসঙ্গ...
৪। যুদ্ধাপরাধীদের বিচার...
৫। মোটামুটি...
৬। বিচিত্র মতের মধ্যে সামাজিক ও পারস্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ তৈরি করা...প্রচুর মানুষকে বাংলা টাইপিং শেখানো...
৭। বাংলাদেশের মানুষ ও বাংলা ভাষা-সাহিত্যের পালস ঠিকমত বুঝে উঠতে না পারা...এ সীমাবদ্ধতা কাটালে অধিক ফলপ্রসূ হতে পারবে...
৮। বাংলাদেশের সব ব্যারাকের লোকজন এখনো ব্লগিং করে না...ওরকম বাস্তবতা তৈরি হতে এখনো (সম্ভবত) বেশ দেরী...এখন পর্যন্ত মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের একাংশ ব্লগান...এর আদৌ কোনো প্রভাব সমাজে (ইতিবাচক বা নেতিবাচক) পড়ে বলে অনুভব করি না...
৯। (এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক নয়)
১০।
ক. সামহোয়ার, ফার্মগেইটের মত জায়গা...হুলুস্তুল হট্টগোল...আবার ঠিকমত পাঠ করতে পারলে এটাই হতে পারে পৃথিবীর পাঠশালা...নানা পদের নানা ধান্দার নানা মোটিভের মানুষ দেখে বিচিত্র বিষয় শেখার সু্যোগ আছে...
খ. সচলায়তন, লেখার মান মোটামুটি ভালো...তবে ফোরামের সব সদস্যই নিজেকে নিশ্চিতভাবে মায়োকভস্কির ছোটভাই বা নেরুদার জ্যাঠা বা গিন্সবার্গের দোস্ত মনে করেন; যা তাদের বিকাশের জন্য আত্মঘাতী...
গ. আমার ব্লগ. ফার্মগেইট না হোক মহাখালী হয়ে ওঠার সম্ভবনা আছে...
ঘ. দৃষ্টিপাত ...
ঙ. প্রথম আলো ব্লগ, বিকাশের কোনো সম্ভবনা নেই...
চ. নির্মাণব্লগ, ভালো ব্লগ... লেখার মান মোটামুটি ভালো...সম্ভবনা আছে বলে মনে করি...
ছ. প্যাঁচালি, বিকাশের কোনো সম্ভবনা নেই...
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সহযোগিতার জন্য।
রেজওয়ান বলেছেন:
আপনার ফেসবুকে আমার উত্তর পাঠিয়েছি।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রেজওয়ান ভাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















২. সাহিত্যচর্চা, বিনোদন, অবসরের অবলম্বন, বন্ধু/নেটওয়ার্ক বাড়ানো, এক্টিভিজম, অনলাইনে ডায়রি লেখা, মনের কথা কোনোনা কোনোভাবে শেয়ার করা। প্রতিবাদ, জনমত, সচেতনা সৃষ্টি, অন্ধকার দিকগুলো তুলে তার নিন্দা, আলোর বন্দনা।
৩. ২ নং এ বলে ফেলেছি।
৪. পজিটিভ দিকগুলো ছাড়াও নেগেটিভ দিক বিদ্যমাণ তা হলো দলবাজী, গালাগালি, পরমত অসহিষ্ণুতা, slur, cursing, swearing . সোস্যাল ব্লগে আমি সক্রিয়ভাবে উপস্থিত না থাকায় ৩/৪ এর উত্তর আমারটা সঠিক নাও হতে পারে। আমি সোস্যাল ব্লগার হিসেবে নতুন। মূলত একজন প্রো-ব্লগার।
৫. বাইরের মতো নয়। অনলাইন কারেন্সি ব্যাপারটি চালু হলে এ ব্যাপারটির কোনো গতি হতো বলে আমি মনে করি।
৬. সবচেয়ে বেশি ব্লগারের স্বাধীনতা বোধহয় এখানেই। তাই এটি বাংলাদেশের সবচেয়ে ব্লগার বহুল সাইট।
৭. অনেক ফীচার এখনো বাগি। মডারেশন আরেকটু মিথস্ক্রীয় হতে পারে। যারা সবসময় লিখছেন তাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আমি প্রায় শুরুর থেকেই এর পাঠক ব্লগার ছিলাম। রেজিস্টার করলাম ২সপ্তাহও হয়নি।
৮. ইতিবাচক.. হলো বই না ছাপিয়েই নিজের লেখার মান বিচার করা যাচ্ছে.. সরাসরি সমালোচনা... আবার অনেকে ভালো না হলেও ভালো বলছেন যদিও।
৯. পূর্বে টেক ম্যাগাজিনে(কম্পিউটার টুমরো, কম্পিউটার জগৎ এবং অন্যান্য) লেখা, ব্লগ ব্যক্তিগতভাবে অনেক আগে থেকেই।
১০. এর উত্তর দিতে পারলে খুশি হতাম, হাতে এখন সময় নেই। পরে কখনো লিখবো।