অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াই। ফিকশন ও নন-ফিকশন দুই ধরনের লেখাই লিখি। গল্প লিখি, প্রবন্ধ লিখি, অনুবাদ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার প্রিয় পোস্ট

সঙ্গে সাহিত্যের সুবাস ...

ব্লগ কী?

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:০২ |

শেয়ারঃ
24 0

ব্লগার রেজওয়ানসহ অনেকেই এবিষয়ে ইতোপূর্বে পোস্ট দিয়েছেন। বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কিত গবেষণাপত্র লিখতে গিয়ে ব্লগসম্পর্কিত প্রাথমিক ও তাত্ত্বিক ধারণাগুলো অধ্যয়ন করতে হয়েছে। তা থেকে কিছু বিষয় ব্লগারদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকের বিষয় ব্লগ কী?

উইকিপিডিয়ার মতে, ব্লগ হলো ব্যক্তি পরিচালিত ওয়েবসাইট যেখানে সাধারণত মতামত, ঘটনার বর্ণনা কিংবা স্থির বা সচল চিত্রের নানা ভুক্তি থাকে। ভুক্তিসমূহ সাধারণত বিপরীত ক্রমে সাজানো থাকে (Click This Link)। অর্থাৎ এটি এমন একটি সাইট যেখানে ব্যক্তি ইচ্ছামতো তার মতামত, দর্শন, বিভিন্ন চলমান বিষয় সম্পর্কে তার ব্যক্তিগত ব্যাখ্যা-বিশ্লেষণ স্বাধীনভাবে পরিবেশন করেন। টেক্সট ছাড়াও তিনি চিত্র বা ভিডিও সরাসরি বা হাইপারলিঙ্ক আকারে পরিবেশন করতে পারেন। ব্লগের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এতে পাঠকদের মতামত প্রদান, তর্ক-বিতর্ক করার সুযোগ থাকে এবং এভাবে এটি একটি মিথস্ক্রিয়ামূলক একটি পাতা হিসেবে গড়ে ওঠে। একেকটি টেক্সট বা চিত্রের ভুক্তিকে ‘পোস্ট’ বলা হয়ে থাকে। তবে টেক্সটনির্ভর ছাড়াও কেবলই স্থিরচিত্রের (ফটোব্লগ), সচলচিত্রের (ভিডিওব্লগ বা ভ্লগ), অডিওর (পডকাস্টিং) ব্লগ থাকতে পারে। ব্লগ সার্চ ইঞ্জিন টেকনোরাতি ২০০৮ সালের ব্লগাবর্ত-পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছে যে, ২০০২ সালের পর থেকে তারা এপর্যন্ত ১৩ কোটি ৩০ লক্ষ ব্লগের অস্তিত্ব খুঁজে পেয়েছে। আর সাইবারপরিসরে প্রতি ঘণ্টায় ৯ লাখ ব্লগ পোস্ট করা হয়ে থাকে। ব্লগারদের দুই-তৃতীয়াংশই পুরুষ আর শতকরা ৫০ ভাগ ব্লগার ১৮-৩৪ বছর বয়সসীমার। (Click This Link/)। ব্লগ শব্দটি এসেছে ‘ওয়েবলগ’ থেকে, যাকে ভাঙ্গলে দাঁড়ায় ‘ওয়েব’(সাইট)-এর ‘লগ’। এক্ষেত্রে ‘লগ’ শব্দটি এসেছে ‘দৈনন্দিন কার্যকলাপ লিপিবদ্ধ করার রেকর্ড বই’-এর ধারণা থেকে, যা এর মূলগত অর্থ ‘সমুদ্রযাত্রার সময় জাহাজের দৈনন্দিন ক্রিয়া-কলাপের রেকর্ড’ থেকে এসেছে। ‘ওয়েবলগ’ শব্দটি প্রথম ব্যবহার করেন জর্ন বার্জার, ১৯৯৭ সালে, তার অনলাইন জার্নাল ‘রোবোট উইজডম’-এ। প্রথমদিকের ব্লগাররা ছিলেন প্রযুক্তি-জ্ঞানী লোকজন, যেমন আইটি ইন্ডাস্ট্রিতে কর্মরত প্রোগ্রামার বা ডিজাইনার। কিন্তু ১৯৯৯ সালে বিভিন্ন ব্লগ পোর্টাল যেমন পিটাস, ব্লগার, গ্রোকসুপ-এর আবির্ভাবে ব্লগিং অনেক সহজ হয়ে আসে। ব্লগ-এ পোস্ট করা, লেখা সম্পাদনা করা এখন ইমেইল করার মতোই সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর থেকে সাইবারপরিসরে ব্লগের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। এসব পোর্টালে ব্লগপাতা সৃজন করে ব্লগিং চালিয়ে যাওয়ার জন্য বাড়তি অর্থমূল্য দিতে হয়না। অন্যের কাছে নিজেকে প্রকাশ করার এরচেয়ে সুলভ মাধ্যম আর হয়না, এখন সবাই-ই চাইলে লেখক-প্রকাশক হতে পারেন।

ব্লগিংয়ের জন্য মাতৃভাষাকেই পছন্দের ভাষা হিসেবে ব্লগাররা বেছে নিয়েছে। টেকনোরাতির ২০০৬ সালের জুন মাসের পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে ইংরেজিভাষী পোস্টের সংখ্যা ছিল ৩৯%। এরপরেই আছে জাপানি (৩১%) ও চীনাভাষী (১২%) পোস্ট (Click This Link)।

টেকনোরাতি ব্লগকে মোটা দাগে তিন ভাগে ভাগ করেছে: ব্যক্তিগত, পেশাগত ও কর্পোরেট। পৃথিবীব্যাপী ব্লগ বলতেই প্রধানত ব্যক্তিগত ব্লগ বোঝা হয়ে থাকে। তবে ব্যবসায়িক উদ্দেশ্যে চালু হওয়া ব্লগের সংখ্যা ইদানীং বেড়ে চলেছে, ব্লগের জনপ্রিয়তা দেখে মুনাফামুখী ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ এগিয়ে এসেছে ব্লগিংয়ে। এধরনের ব্লগকে বলা হয় কর্পোরেট ব্লগ। আজকাল অনেক জনপ্রিয় ব্লগার তাদের সাইটে বিজ্ঞাপনও পাচ্ছেন। এসবের বাইরে ব্লগের বিভিন্ন জঁরা হলো মিডিয়াভিত্তিক (ফটোব্লগ, ভ্ল­গ, আর্টব্লগ ইত্যাদি), বিষয়ভিত্তিক (রাজনীতি, ফ্যাশন, ভ্রমণ, সঙ্গীত সম্পর্কিত ব্লগ)। টেকনোরাতির ২০০৮ সালের জরিপে দেখা যাচ্ছে ব্লগারদের আলাপের বিষয় হিসেবে সবচেয়ে ওপরে আছে ব্যক্তিগত বিষয়াবলী /জীবনযাপন (৫৪%), এরপরে আছে প্রযুক্তি (৪৬%), সংবাদ (৪২%), রাজনীতি (৩৫%), কম্পিউটার (৩৪%), সঙ্গীত (৩১%), চলচ্চিত্র (৩০%) ইত্যাদি।

তবে উইকিপিডিয়ার 'ব্লগ' ভুক্তিতে ব্লগের অনেক ক্যাটাগরির কথা বলা হলেও ব্লগ কমিউনিটি সম্পর্কে কিছু বলা নেই। একক কারও ব্লগ নয়, ব্লগ কমিউনিটি বা ব্লগীয় সমাজ-এ অনেক ব্লগার সদস্য হয়ে থাকেন এবং বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা, তর্ক-বিতর্ক করে থাকেন। অথচ ব্লগিংয়ের প্রথম দিকে ‘ওপেন ডায়রি’ বা ‘লাইভ জার্নাল’-এর মতো ব্লগ কমিউনিটির অস্তিত্ব ছিল বা এখনও আছে। কিন্তু বিশ্বব্যাপী ব্যক্তিগত ব্লগই এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয়। অথচ বাংলাভাষীয়দের কাছে ব্লগ মানেই ব্লগ কমিউনিটি, একটা সমাজ, মতপ্রকাশ ও মিথস্ক্রিয়ার একটা প্ল্যাটফর্ম। ব্লগীয় সমাজের এইসব সদস্যদের কারো কারো ব্যক্তিগত ব্লগ থাকলেও তাতে অন্য মানুষের পদার্পণ কমই ঘটে। অর্থাৎ ব্লগাররা পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা, তর্ক-বিতর্ক করতে চান। অতি অল্প ইন্টারনেট ব্যবহারী একটা দেশের মানুষরা সাইবার কমিউনিটিতে মিথস্ক্রিয়ামূলক সক্রিয়তায় বিশ্বাসী, এটা লক্ষ করার মতো।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগ ;
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


৩৪টি মন্তব্য

১. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১০

ইমন জুবায়ের বলেছেন: চমৎকার। ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৩

শেরিফ আল সায়ার বলেছেন: চমৎকার কাজ।
আমিও অপেক্ষায় ছিলাম আপনার গবেষণার বিষয় বস্তু নিয়ে আলোচনার জন্য।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: তাহলে আলোচনা শুরু করেন।

৩. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৪

রিফাত হাসান বলেছেন: এটি কি আপনার গবেষণাকর্মের ধারাবাহিক কিছু?

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৫

লেখক বলেছেন: না, ধারাবাহিক নয়। বিচ্ছিন্নভাবে কিছু অংশ দেবো এখানে। লেখা চলছে।

৪. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৪

কালপুরুষ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর ও তথ্যবহুল একটা পোস্টের জন্য। ব্লগ সম্পর্কে জানা হলো অনেক কিছু।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫

অলস ছেলে বলেছেন: জানা হলো, ধন্যবাদ। আর বাংলাদেশীদরে ব্লগ সম্পর্কে আপনার যে বিশ্লেষণ, তাও চমৎকার, যদিও একটু সংক্ষিপ্ত।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: এবিষয়ে বিস্তারিত আলাপ পরে হবে।

৬. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫

শূন্য আরণ্যক বলেছেন: গুড জব +

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৭. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৬

বিষাক্ত মানুষ বলেছেন: বুঝি নাই কিছু ।

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: সেকি!

৮. ২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৮

তন্ময় ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ +

২৬ শে মার্চ, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: আপনাকেও।

৯. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৫

রেজওয়ান শুভ বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: বুঝি নাই কিছু ।

২৭ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০১

লেখক বলেছেন: আহা রে!

১০. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:২৩

একরামুল হক শামীম বলেছেন: দারুন। ধন্যবাদ আপনাকে।

২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১১. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

সূর্য বলেছেন: ফাহমিদ, বিকল্প মাধ্যম হিসেবে ইন্টারনেট টেকনোলজির ক্রমবর্ধমান শক্তির মুখোমুখি প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা-ভাবনা কীরকম জানতে ইচ্ছে করছে।

২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: আলাপ করা যাবে একসময়।

১২. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১২:৫৩

বোলারস ব্যাকড্রাইভ বলেছেন: ব্লগিঙ করার জন্য কি এইসব জানতেই হইব?

২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৪

লেখক বলেছেন: একদমই না।

১৩. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ১:১৮

আহমাদ মোস্তফা কামাল বলেছেন: রেজওয়ান শুভ বলেছেন: বিষাক্ত মানুষ বলেছেন: বুঝি নাই কিছু ।

আমিও গলা মেলালাম!

২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: দুষ্টুমি কইরেন না।

১৪. ২৭ শে মার্চ, ২০০৯ রাত ৩:১৩

মদনকুমার বলেছেন: বুঝি নাই কিছু :(

২৭ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫৮

লেখক বলেছেন: আমার ধারণা ছিল আমি সরল বাংলায় লিখি।

১৫. ২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

খারেজি বলেছেন:
ব্লগ কি তা হাতে কলমে আজ শিখলাম। তবে আপনার কাছ থেকে না, মাননীয় মডারেটরদের কাছ থেকে।

ব্লগ পরিসরে গণতন্ত্রর চর্চা বিষয়ে একটি পোস্ট দিয়েছিলাম, লেখাটা কোন কারণ না দর্শিয়ে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি তাতে মন্তব্যও প্রথম পাতায় যেত না।

লিখলাম পাঠকদের প্রতি একটা আপিল, আর মডারেটরদের কাছে কারণ জানতে চেয়ে একটা চিঠি। আর মূল লেখাটাকে আরেকটু ঘুরিয়ে আবার পোস্ট করলাম।

আজ হাতে নাতে ফল পেলাম। তারা ব্লগের পরিবেশ দূষণের অভিযোগে আমাকে জেনারেল পদমর্যাদায় উন্নীত করেছেন (স্যালুট করেন!); ঘুরিয়ে দেয়া পোস্টটাকে মুছে দিয়েছেন, আর ব্যানকরার হুমকিও দিয়েছেন।

Click This Link

কিন্তু কোন শব্দ, বাক্য বা ইঙ্গিত অমার্জিত, অশালীন কিংবা অভদ্র বলেননি, কারণ সে রকম কিছু ছিলও না।


ব্লগ হল পুঁজির মালিকানাধীন, ফ্যাসিস্ট পরিচালনাধীন একটি পরিসর যেখানে মিডওকর বিশ্লেষণ, সুশীল আলাপচারিতা আর কিশোরপাঠ্য সাহিত্য যেখানে নিরাপদ হিসেবে চিহ্নিত, উহাকেই ব্লগ বলে। সীমার বাইরে কোন গণতান্ত্রিক প্রস্তাবও যেখানে সহ্য করা হয় না।



১৬. ২৭ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬

খারেজি বলেছেন: যে লিংকটি দিলাম, সেটি মডারেটররা যে সংস্করণটিকে প্রথম পাতায় যেতে দেননি, তার। পরে শিরোনম পরিবর্তন করে দেয়া হলে এই শাস্তি নাজেল হয়।


ব্লগে কোর্টমার্শালের অবসান চাই!


ব্লগ বিষয়ক যে কোন আলাপে এই বিবেচনাটা রাখা দরকার।

১৭. ২৮ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৭

নীরর বলেছেন: ভালো লাগিল। জানিলাম অনেক কিছু

১৮. ২৯ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৭

পথিক!!!!!!! বলেছেন: সবার জন্য উপযোগী একটা পোষ্ট।

১৯. ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:০৯

মাহবুব রনী বলেছেন: চমৱকার একটি পোস্টের জন্য ধন্যবাদ।

২০. ১৪ ই মে, ২০১২ সন্ধ্যা ৬:১৬

আ্যাগোরাফোবিয়া বলেছেন: জানতাম সবই,তাও আবার শিখলাম ।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন