আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- সাংবাদিক জীবন: তিনি যেভাবে নির্বাচনী চান্দা দিচ্ছিলেন...... - শওকত হোসেন মাসুম
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ভাস্কর্য বিবাদ: লালন উৎখাতের মচ্ছব বসিয়ে হাওয়ার ওপর তাওয়া গরম করে কার জন্য পিঠা ভাজা হচ্ছে? - ফারুক ওয়াসিফ
- গ্লোবাল ভয়েসের সপ্তাহের ব্লগার হিসাবে নির্বাচিত রেজওয়ান ভাইয়ের অনন্য সাক্ষাৎকার - কৌশিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমেরিকা!!! - লাল দরজা
- শহরে ষোল জনা বোম্বেটে / করিয়ে পাগলপারা / নিলো তারা সব লুটে - মাহবুব মোর্শেদ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
২০০তম পোস্ট ও আমার দেশে ফেরা
২৮ শে মে, ২০০৯ রাত ১০:৫৫
"পোস্ট করেছেন: ১৯৯টি
মন্তব্য করেছেন: ২৯৬৫টি
মন্তব্য পেয়েছেন: ৪৮১০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৭ মাস
ব্লগটি মোট ১২০৬৫৯ বার দেখা হয়েছে"
এটা খানিকটা কাকতলীয় যে দুই বছর পর দেশে ফেরার সময়ই আমার ২০০তম পোস্ট পূর্ণ হলো। এর আগে ব্লগরীতিমাফিক ৫০ তম বা ১০০তম পোস্ট উপলক্ষে কিছু লিখিনি। আজ লেখার প্রয়োজন বোধ করছি।
সামহোয়ারের নাম আমি আগে শুনলেও, দেশে থাকতে কখনো ইচ্ছে করেনি যে রেজিস্ট্রার করি। কারণ দেশে থাকতে পেশাগত, পারিবারিক, সামাজিক নানা সংশ্লিষ্টতায় ব্লগিং করার মতো সময় বের করাই কঠিন ছিল। বা ব্লগিং বিষয়টা এখনকার মতো সর্বজনশ্রুত ছিলও না, ফলে এতটা আকর্ষণীয়ও হয়তো ছিলনা। অথচ বিদেশে এসে আমার কখনোই মনে হয়নি, বা মনে করতে চাইনি যে প্রবাসজীবন যাপন করছি। বলা যায় মানসিকভাবে আমি দেশেই বিরাজ করেছি। কিন্তু ভৌগোলিক বাধা এড়িয়ে ভিন্ন সংস্কৃতিতে বাস করে, সার্বক্ষণিকভাবে দেশে থেকে যাওয়া খুব সহজ বিষয় না। এজন্য দরকার যুক্ত থাকার জন্য একটা চ্যানেল।
সামহোয়ার হয়ে দাঁড়ালো আমার জন্য সেই চ্যানেল।
আরেকটা বিষয়, আমি মুদ্রণমাধ্যমে লিখতে লিখতে খানিক পরিচিতি হচ্ছিলো, কিন্তু অনুভব করতাম, লেখালেখির একটা অনলাইন ভার্সন থাকা দরকার। অন্যদিকে লেখালেখির ক্ষেত্রে আমি বরাবরই স্পেসিফিক। সুনির্দিষ্ট কিছু এলাকা ছাড়া সব বিষয়ে আমি লিখিনা, অন্তঃত মুদ্রণ মাধ্যমে। তাই পত্রিকা অফিস থেকে অনেক অনুরোধ থাকার পরও কলাম লেখক বনে যাওয়া হয়নি, দেশের সব বিষয়ে এক্সপার্ট হবার ভান করিনি। তবে এটা তো ঠিক দেশের বা বিশ্বের অনেক বিষয় বা ইস্যু আমাকে ভাবিত করে। সেগুলো শেয়ারও করতে ইচ্ছে করে অন্যের সঙ্গে। তাই সামহোয়ারে গল্প লেখা কিংবা, মিডিয়া ও সংষ্কৃতি অধ্যয়নের বাইরে টুকটাক অন্যান্য বিষয়েও ইনফর্মাল ভঙ্গীতে আলাপ বা লেখালেখির সুযোগটা গ্রহণ করলাম। আর ব্লগ কমিউনিটির সবচেয়ে যে জিনিসটা আমাকে আকর্ষণ করে তাহলো মতপ্রকাশের সর্বোচ্চ স্বাধীনতা এবং এর মিথস্ক্রিয়ামূলক আলাপের সুযোগ। সত্যি বলতে কি, মুদ্রণ মাধ্যমে লেখার হার কমে গেছে, ব্লগিং করতে এসে।
এরপরও বলবো আমি জগতের সব বিষয়ে পোস্ট দিইনি -- যোগাযোগ ও সংস্কৃতির অধ্যয়নেই নিজেকে নিয়োজিত রেখেছি। কারণ আমি মনে করি একজন মানুষের পক্ষে সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয়, কিছু বিষয়ে হয়তো সম্ভব। আর ব্লগিংকে যেহেতু আমি অ্যাক্টিভিজমের একটা উপায় হিসেবে বিবেচনা করি তাই কিছু কিছু রাজিনৈতিক ও সামাজিক বিষয়েও লিখেছি।
সবমিলিয়ে এই দেড় বছরের ব্লগিংয়ের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। সহব্লগারদের সঙ্গে নিজস্ব মতবিনিময়ের মজাই আলাদা। তর্ক-বিতর্কের মাধ্যমে একটা ইস্যুতে মতৈক্যে পৌঁছা বা না-পৌঁছার প্রক্রিয়াটি অনন্য। সহব্লগারদের সঙ্গে গড়ে ওঠা ভার্চুয়াল সম্পর্কটিও খুব মূল্যবান।
প্রতিদিন ব্লগ পড়ার বা মাঝে মাঝে পোস্ট দেয়ার এই অভ্যাসটি বা নেশাটি এখনই দূর হচ্ছেনা। তবে অনুমান করি দেশে ফিরে গেলে, ব্লগের জন্য সময় অনেক কমে যাবে। প্রথম পেজে চোখ বুলানো, শিরোনাম দেখে কোনো কোনো পোস্টে ঢুকে পড়া, মন্তব্য করা এবং মাঝে মাঝে পোস্ট দেয়ার হারও আগের মতো থাকবে না।
তারপরও আশা রাখি ফিরে ফিরে আসবো। সহব্লগারদের সঙ্গে মিথস্ক্রিয়ায় মেতে উঠবো।
শুভ ব্লগিং।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ব্লগিং ;
প্রকাশ করা হয়েছে: ব্লগভূবন বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বিপ্লব কান্তি বলেছেন:
আপনাকে অভিনন্দন জানাচ্ছি ডাবল সেঞ্চুরি করার জন্য। আপনি চালিয়ে যান, টি-২০ এর মত। পোষ্টের ফুলঝুড়ি আপনার কাছ থেকে দেখতে চাই।
পাথুরে বলেছেন:
অভিনন্দন
লুকার বলেছেন:
একবারে আইতাছেন? দেখা কইরেন।
হাসান মাহবুব বলেছেন:
অভিনন্দনপার্ক।
অনন্ত দিগন্ত বলেছেন:
অনেক অনেক অভিনন্দন ভাইয়া ...
লেখাজোকা শামীম বলেছেন:
ডাবল সেঞ্চুরির অভিনন্দন।
ফাহমিদুল হক বলেছেন:
সবাইকে ধন্যবাদ। ৩১ মে দেশে ফেরার কথা। এতদিনের ভার্চুয়াল মানুষদের কাউকে কাউকে প্রকৃত চেহারায় দেখার সুযোগ হবে হয়তো।
শয়তান বলেছেন:
অভিনন্দন
অমি রহমান পিয়াল বলেছেন:
মুক্তিযুদ্ধ নিয়া আপনার খুবই ভালো কিছু পোস্ট আছে, অভিনন্দন আপনারে জন্মযুদ্ধ গ্রুপের পক্ষ থেকে। আর ব্যক্তি অমি পিয়ালের পক্ষ থেকে স্যালুট
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পিয়াল ভাই।
বড় বিলাই বলেছেন:
কংগ্র্যাটস।
জানা বলেছেন:
অভিনন্দন ফাহমিদুল হক ভাই। এই কমিউনিটিটির সাথে জড়িয়ে যাবার ইতিহাস, অভিজ্ঞতা এবং ডাবল সেঞ্চুরির এই লেখাটাও যথারীতি চমৎকার লাগলো। খুব শিগ্গীর দেশে ফিরছেন জেনে ভাল লাগছে। আশা করি এবার একবার দেখা হবে কোন আড্ডায়।
ভাল থাকুন; নিরাপদে দেশে ফিরুন।
লেখক বলেছেন: হ্যাঁ কোনো এক ব্লগাড্ডায় দেখা হবে নিশ্চয়। বাইরে থাকলে এইটা পাওয়া যায়না।
তনুজা বলেছেন:
অভিনন্দন
রোবোট বলেছেন:
অভিনন্দন
আশরাফ মাহমুদ বলেছেন:
অভিনন্দন আপনাকে, শুভ হোক পথচলা।
ইসানুর বলেছেন:
অভিনন্দন আপনার ২০০ তম পোষ্টের জন্য।
ফাহমিদুল হক বলেছেন:
যারা ডাবল সেঞ্চুরির অভিনন্দন জানাচ্ছেন, তাদের ধন্যবাদ জানাই।
জেরী বলেছেন:
অভিনন্দন
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
ফাহমিদ ভাই, আপনারে ডাবল সেন্চুরীর অভিনন্দন এই ফাকে সত্য কথাটা কয়া নেই...(বিশেষ বিশেষ অকেশানে সত্য কথান কওয়ার মজাই আলাদা, এমনি এমনি কইলে ঐগুলা কোন চিপায় হারায়া যায়... মানুষের কনফেশান গুলা অন্যদের কাছে মূল্যহীন কি না তাই
এরপর আরো কয়েকটা সিরিজ লিখলে... জমজমাট ছিল ... এনজয় করছি খুব...
২০০ এর অভিনন্দন
লেখক বলেছেন: আমিও আপনার বেশিরভাগ পোস্ট পড়িনি। তাই কাটাকাটি।![]()
ঐখানে বিতর্ক করছিলেন ডাক্তার সাহেব। তার ঐ নিকটার নাম মনে পড়ছে না, ঐযে ভূতের মুখ ...
নুশেরা বলেছেন:
দেরী করে ফেললাম বি-শা-ল অভিনন্দন ফাহমিদভাই। একইসঙ্গে শুভ স্বদেশপ্রত্যাবর্তন, শুভ স্বগৃহপ্রত্যাবর্তন। ব্লগে থাকুন, ব্লগিঙে থাকুন।
অ.ট. কার কার জন্য কীসব আনার কথা, এনেছেন কিনা, সদ্ব্যবহার কেমন করলেন, বিস্তারিত পোস্ট চাই
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।
দেশে ফিরেছি গতকাল।
আপনার আব্দার মাথায় রইলো। । ঐ পর্ব এখনো শুরু হয়নি।
আলী আরাফাত শান্ত বলেছেন:
শুভেচ্ছা ভাইয়াদেশে আইসা ব্লগ ছাইড়েন না ভাইয়া
কেননা আমি ফাহমিদুল হক কে চিনি ব্লগের কারনেই
এখন ফাহমিদুল হকের দুইটা তিনটা বই বাসায় আছে ব্লগের কারনেই!
লেখক বলেছেন: এটা একটা ভালো কথা।
আমি বলিনি যে ব্লগ ছাড়বো। আমি বলেছি যে উপস্থিতি কমে যেতে পারে। ব্লগ ছেড়ে থাকা প্রায় অসম্ভব।
ভালো থাকবেন।
বিলম্বিত শুভেচ্ছা ২০০তম পোস্টের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
যোগাযোগের কাজ শুরু করে দিয়েছি। দুই-তিনমাস সময় লাগবে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















নিরাপদে দেশে ফিরুন এবং আপনজনদের সাথে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনাই রইলো।