আমার প্রিয় পোস্ট

সঙ্গে সাহিত্যের সুবাস ...

উঠে-দাঁড়াতে-প্রত্যয়ী সাইফুল সামিনের জন্য চলচ্চিত্র-উৎসব

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১৮

শেয়ারঃ
0 0 0

সাইফুল সামিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএসএস শিক্ষার্থী। সে প্রথম আলোতে প্রদায়ক হিসেবে কাজ করতো। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ২০০৮ সালে রিপোর্ট কাভার করতে গিয়ে তেজগাঁওয়ে ট্রেন দুর্ঘটনার শিকার হয়। তার দুটি পা-ই কাটা পড়ে। হুইল চেয়ারে আসীন সাইফুল আবার দুই পায়ে উঠে দাঁড়াক, আমরা আন্তরিকভাবে তাই চাই। তার কৃত্রিম পা সংযোজনের চিকিৎসার ব্যয়ভারে অবদান রাখতে বিভাগের শিক্ষার্থীরা ১৫ ফেব্রুয়ারি, সোমবার থেকে টিএসসি অডিটোরিয়ামে এক চলচ্চিত্র-উৎসবের আয়োজন করেছে। উৎসব অর্জিত অর্থ সাইফুলের চিকিৎসায় ব্যয় হবে। তাই দর্শনীর বিনিময়ে দারুণ সব ছবি দেখতে চলে আসুন টিএসসিতে, শিডিউল দেখে, সুবিধেমতো। টিকেটের মূল্য ৫০ টাকা। সাইফুল সত্যিকারের মেধাবি একজন ছাত্র, অনার্সে সে প্রথম শ্রেণী পেয়েছে।

সাইফুল সামিনের উঠে দাঁড়ানোর প্রত্যয়ে আপনি সহযোগী হোন।

উৎসব শিডিউল

১৫ ফেব্রুয়ারি, সোমবার

সকাল ১০টা: উদ্বেধন+কুংফু পান্ডা
দুপুর ১টা: থ্রি ইডিয়টস
বিকেল ৪টা: প্রিয়তমেষু
সন্ধ্যা সাড়ে ৬টা: স্লামডগ মিলিয়নার

১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার

সকাল ১০টা: ব্ল্যাকআউট
দুপুর ১২টা: অ্যাভাটার
বিকেল ৩টা: থ্রি ইডিয়টস
সন্ধ্যা ৬টা: মনপুরা

১৭ ফেব্রুয়ারি, বুধবার

সকাল ১০টা: অন্তরমহল
দুপুর ১২টা: পা
বিকেল ৩টা: অ্যাভাটার
সন্ধ্যা ৬টা: থ্রি ইডিয়টস

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সাইফুল সামিনচলচ্চিত্র উৎসব ;
প্রকাশ করা হয়েছে: অন্যান্যঅ্যাক্টিভিজম  বিভাগে । সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৮
এরশাদ বাদশা বলেছেন: যদি থাকতাম, অবশ্যই যাওয়ার চেষ্টা করতাম।

তার জন্য দোয়া রইলো। আপনাকে ধন্যবাদ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩২

লেখক বলেছেন: আপনাদের শুভকামনা তাকে সাহস যোগাক।

২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:২৯
খোশনবীশ বলেছেন: সাইফুল সামিনের জন্য শুভকামনা রইলো।
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
কে জানে বলেছেন: সামিন আমাদের সবার জন্য প্রেরনা। আমাদের হতাশ জীবনে সে এক আশার প্রতিক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪১

লেখক বলেছেন: আসলেই সে আশার প্রতীক।

৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৬
জয় সরকার বলেছেন: সামিন ভাইয়ের জন্য শুভকামনা থাকল............আশা করি উৎসবেও যোগ দিতে পারব.........।।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪২

লেখক বলেছেন: সুযোগ থাকলে চলে আসুন।

৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৫
আহসান হাবিব শিমুল বলেছেন: বেশিরভাগই ত ব্যাপক কাটতির হিন্দি ছবি।অবশ্য এইটাই বেশি দর্শক টানতে পারবে।
সিনেমা না দেখলেও সাইফুল আমিনের উঠে দাড়ানোর প্রত্যয়ে অংশগ্রহন করবো।

চিকিত্‌সার সম্ভাব্য ব্যয় এবং ব্যাংক একাউন্ট নাম্বার দিলে বোধকরি পোষ্টটা সম্পুর্ন হতো।সামু কতৃপক্ষের কাছে অনুরোধ জানিয়ে পোষ্টটা স্থায়িত্ব বাড়ালো ভাল হয়।

বাই দ্যা ওয়ে, এসব ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত সাংবাদিক যে সংস্থার হয়ে কাজ করে, তাদের দ্বায়িত্বশীলতা কতটুকু।প্রথমআলো কি দ্বায়িত্ব পালন করছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: বুঝতেই পারছেন, বেশি দর্শককে আকৃষ্ট করার জন্যই ছবির নির্বাচন ওরকম হয়েছে।

চিকিৎসার সম্ভাব্য ব্যয় প্রায় ২০ লাখের মতো। এর মধ্যে প্রথম আলো বেশ কয়েক লাখ এবং বিশ্ববিদ্যালয় থেকে কয়েক লাখ টাকা জমা পড়েছে (প্রকৃত ফিগারটা চেক করে বলতে হবে)। বলা যায় আমরা প্রায় লক্ষ্যে পৌঁছে গেছি। তবে বাকিটা যোগান দিতে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগ এটি। উৎসবের পরেও যদি দেখা যায় ঘাটতি রয়েছে তবে মানবিক আবেদনসহ অন্যান্য উপায় অবলম্বন করতে হবে। উৎসবে একটা মোটামুটি ফিগারের স্পন্সর মানিও পাওয়া গেছে, বেস্টওয়ে গ্রুপের কাছ থেকে। টিকেট বিক্রি থেকে আরও কিছু আসবে বলে আমরা আশা করছি।

৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৫৮
সাইফুল ফারদিন বলেছেন: তার জন্য দোয়া রইলো। আপনাকে ধন্যবাদ।
৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:১৯
ফাহমিদুল হক বলেছেন: এহ হে, একটা মাইনাস পড়েছে! :(
১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৭
টোকন ঠাকুর বলেছেন: BLACKOUT dekhar amontron janachhi blogbasi bondhuder...
Saful sustho hoye uthuk, ei kamona kori...

১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার

সকাল ১০টা: ব্ল্যাকআউট
97 mins...
১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: ব্ল্যাকআউট ডিজিটাল ফিল্মের শোরগোলে একটি দেখার মতো ডিজিটাল ছবি -- আধুনিক, কাব্যিক এই ছবিটা দেখতে সবাইকে বিশেষ আমন্ত্রণ।

১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৪৯
এহসান জুয়েল বলেছেন: মাইনাসটা মনে হয় কেউ ভুলে দিয়ে গেছে স্যার। তবে একটা না, হাজারটা মাইনাস পড়লেও সামিন উঠে দাড়াবে, একদিন হয়তো পথও দেখাবে........এমন প্রত্যাশা করি।

উৎসব চলাকালীন ৩দিন প্রথম আলোকে ভালো কাভারেজ দিতে বলুন। এতে অংশগ্রহন বাড়বে।

তবে দয়া করে সামিনকে হুইল চেয়ারে করে অনুষ্ঠানের মঞ্চে তুলবেন না। আমার কাছে ব্যাক্তিগতভাবে বিষয়টা খুব অবমাননাকর মনে হয়। এর আগে ডিপার্টমেন্টের পিকনিকসহ সব জায়গায় ওকে যেভাবে দেখিয়ে সাহায্য চাওয়া হয়, তা মেনে নিতে কষ্ট হয়। মানবিক আবেদন তৈরি করতে চাইলে তা ভিন্ন ভাবেও করা যায়।

উৎসবের সার্বিক সাফল্য কামনা করছি।

আর যদি সম্ভব হয় ভিসি স্যারকে বলে সামিনকে একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর ব্যবস্থা করে দিন। টাকার যে ঘাটতিটা আছে, আরেফীন স্যার বললে প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা করে দেবেন বলে আশা করছি।

সবার উদ্যোগটা যদি আন্তরিক হয়, তবে তার সুস্থ হতে এত দিন লাগার কথা ছিল না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: আমরা অনেকদূর এগিয়েছি।
কিছু বাকি, নানা উদ্যোগে সেটা পূরণ হবে বলে বিশ্বাস করি।

১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১১
টোকন ঠাকুর বলেছেন: ...Fahmid, amio mone korchhi, টাকার যে ঘাটতিটা আছে, আরেফীন স্যার বললে প্রধানমন্ত্রী একটা ব্যবস্থা করে দেবেন বলে আশা করছি।

 

মোট সময় লেগেছে ০.৯১৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াই। ফিকশন ও নন-ফিকশন দুই ধরনের লেখাই লিখি। গল্প লিখি, প্রবন্ধ লিখি, অনুবাদ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ