আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- যেকোন Webpage থেকে বিজ্ঞাপন অপসারন করুন, বিজ্ঞাপনহীন ওয়েবের জগতে আপনাকে স্বাগতম! (রিপোস্ট)
- নাফিস ইফতেখার
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- খিস্তি ঠাটে ত্রিতাল ভৈরবের জঙ্গনামা: সামহোয়ার নিয়ে আরো কিছু ভণিতা - রিফাত হাসান
- ফেসবুকে বাংলা অক্ষর ছোট দেখার সমস্যা দূর করে নিন সহজেই.... - সুনীল সমুদ্র
- সাংবাদিক জীবন: তিনি যেভাবে নির্বাচনী চান্দা দিচ্ছিলেন...... - শওকত হোসেন মাসুম
- ফাহমিদুলের আত্মপরিচয় অনুসন্ধান: পুনর্পাঠ - ভূপর্যটক
- হাইব্রীড বীজ নিয়ে আশঙ্কা সত্যি হলো এবার 'সত্যিরা' ভয়াবহ আতঙ্ক ছড়াচ্ছে ! - মনজুরুল হক
- দুইরকম তারুণ্য - সুমন রহমান
- ভাস্কর্য বিবাদ: লালন উৎখাতের মচ্ছব বসিয়ে হাওয়ার ওপর তাওয়া গরম করে কার জন্য পিঠা ভাজা হচ্ছে? - ফারুক ওয়াসিফ
- গ্লোবাল ভয়েসের সপ্তাহের ব্লগার হিসাবে নির্বাচিত রেজওয়ান ভাইয়ের অনন্য সাক্ষাৎকার - কৌশিক
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- পোস্ট ব্রাত্য রাইসুর, মরীয়া বিতর্ক মানস চৌধুরীর এবং আমাদের ব্লগারকূল - ফাহমিদুল হক
- সংবাদপত্রগুলোর কার অবস্থান কেমন - কাঙাল
- ফাহমিদুল হকের বহুলপঠিত একটি পোস্ট এবং ব্লগের লিখিয়েরা: একটি পর্যবেক্ষণ - রিফাত হাসান
- আগুণের পরশমনিতে ফাহমিদুল হক ও তার সাহিত্যের সুবাস - কৌশিক
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমেরিকা!!! - লাল দরজা
- শহরে ষোল জনা বোম্বেটে / করিয়ে পাগলপারা / নিলো তারা সব লুটে - মাহবুব মোর্শেদ
- যারা কথা বলার সময় বাংলার সাথে ইংরেজী মিশায় - তাদের কেন যেন বাটপার ধরনের মানুষ মনে হয়! - এস্কিমো
সঙ্গে সাহিত্যের সুবাস ...

ভার্চুয়ালিটি, সিক্রেট এ্যান্ড ইমোটিকন
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪০
[গল্পটি ইত্তেফাক ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছে]
(রাত একটা। বাংলাদেশ।)
--হাই, সবুজ নারী।
--হ্যালো ধূসর নর।
--এখন সবুজ।
--হমম। লগ-ইন করার সময় দেখি ধূসর হয়ে আছো। কেমন আছো?...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৭বার পঠিত
দূরত্ব
২৭ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৮
গল্পটি সাহিত্য পত্রিকা 'নতুন ধারা'র ঈদ সংখ্যায় প্রকাশিত হয়েছে।
...
সেই দিনটা স্পষ্ট মনে আছে প্রীতমের।
হাসপাতালে নার্স তার হাতে একটা জ্যান্ত ছানা তুলে দেবার সঙ্গে সঙ্গে প্রীতমের দুনিয়াটা পাল্টে যায়। সামনের নার্স, ছানাটিকে ঘিরে ধরা আত্মীয়েরা, হাসপাতালের ছাদ-দেয়াল ফরফর করে নিমিষে চারিদিকে ছিটকে পড়ে। প্রীতম নিজেকে আবিষ্কার করে আশ্চর্য-অচেনা, হলুদ-ফুলে-ছাওয়া...
- ৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৯বার পঠিত
মাংসের আকাল; মূল: ভার্জিলিও পিনেরা
১৬ ই মার্চ, ২০০৯ রাত ৮:৩৭
চিত্র: ভার্জিলিও পিনেরা, কিউবান লেখক।
ব্যাপারটা ঘটলো কোনো কারণ ছাড়াই। কারণ থাকলেও সেটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই; ব্যাপারটা হলো এই, নগরে মাংসের আকাল দেখা দিল। এই সংকটে প্রতিবাদের কথা ভেবেছিল কেউ কেউ। কিন্তু অনেক নাগরিক-সুবিধা খর্ব হলেও যেমন মানুষ সবসময় সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে না; খুব দ্রুতই বিপন্ন...
- ১৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩২২বার পঠিত
সাইফুল, মোমেনা ও ‘সেইটা’র গল্প
০৯ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৬
সাইফুলের এক জিনিস বেশিদিন ভালো লাগেনা।
এইজন্য সে বেশিদিন স্কুলে যেতে পারেনি। ক্লাস নাইনে উঠতে না উঠতেই সে ম্যাট্রিক-পরীক্ষা নামক বিভীষিকা সম্পর্কে জানতে শুরু করে, ম্যাট্রিক ফেল করলে নাকি এতদিনের পড়াশুনার কোনো দাম নাই। আবার পাশ করেও লাভ কী? এরকম আরও কয়েকটা ডিগ্রি না পাইলে নাকি চাকরি নাই। তো যেই...
- ১৯টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৭৪বার পঠিত
পাহাড়ের চূড়ায় একজন মহৎ মানুষ
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:১১
পাহাড়ের চূড়ায় উঠলে মানুষ বড়ো হয়ে যায়, অথবা মহৎ হয়ে যায়। আমি যখন প্রথম পাহাড়ে উঠি, তখন আমি বড়ো হয়ে যাই, অথবা মহৎ হয়ে যাই। আমি তখন মানুষের গড়া দূরের সভ্য পৃথিবীকে ক্ষুদ্র দেখি, তুচ্ছ দেখি। পাহাড়ের চূড়ায় দাঁড়ালে, প্রথমবারের মতো দাঁড়ালে, পাহাড় আমাকে অতিক্রম করে যায়। আর আমি পাহাড়কে...
- ৩১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৫বার পঠিত
মহবিপর্যয়ের মুখোমুখি এক নগরপতি
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
নগরপতি যখন মঞ্চে এসে দাঁড়ালেন নাগরিকেরা তখন নগর ছেড়ে গ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। নগরপতি ভেবেছিলেন তিনি তার শেষ প্রতিরোধক-ব্যবস্থার কথা জানিয়ে নগরবাসীদের আশ্বস্ত করতে পারবেন। বিদেশ থেকে বাঘা-বাঘা বিজ্ঞানী-বিশেষজ্ঞ আসছেন। তাদের মহাসম্মেলনে সম্ভাব্য প্রতিকার নিশ্চয়ই একটা কিছু স্থির হবে। তারা আলোচনা করবেন, নগরের এই মহাবিপর্যয়ের কারণ অনুসন্ধানের পাশাপাশি এর প্রতিকারের...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৮৫বার পঠিত
এ শহর আমার নয় (গল্প)
২২ শে আগস্ট, ২০০৮ রাত ১২:০২
[সদ্যপ্রয়াত নাট্যব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুনের জন্য উৎসর্গীকৃত]
সার্ক ফোয়ারার কাছে বাস থেকে নেমে পান্থপথ দিয়ে হাঁটতে হাঁটতে বসুধা সিটির নির্মীয়মান প্রকাণ্ড ভবনটা দেখতে দেখতে সৌরভের মনে হলো, এশহরটা তার নয়। এসব স্থাপনা কাদের? তারা কারা, কাদের জন্যই বা এসব রাজকীয় আয়োজন? এখানে কী হবে -- মার্কেট এবং অফিস এবং আবাসিক...
- ৪২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৭৩বার পঠিত
স্বপ্নের চৌকাঠ (গল্প); মূল: ক্রিস্টিনা পেরি রোসি
০২ রা মে, ২০০৮ রাত ১০:৫৪
মেয়েটি কখনোই স্বপ্ন দেখে না। এবং ব্যাপারটা তাকে খুবই বিপর্যস্ত করে। সে মনে করে স্বপ্ন না-দেখার কারণে সে নিজের সম্পর্কে অনেক কিছুই জানে না। স্বপ্ন দেখলে সে নিশ্চয়ই নিজের সম্পর্কে অজানা অনেক কিছু জানতে পারতো। দিনের নিশ্চয়তাগুলোকে প্রশ্ন করার জন্য তার স্বপ্ন দেখা উচিত। অথচ তার কোনো স্বপ্নের দরোজা নেই,...
- ২০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৫০বার পঠিত
নগরায়ণের পরে (গল্প)
৩১ শে জানুয়ারি, ২০০৮ সকাল ১০:০১
সকালের খাওয়ার পর একদফা ক্ষেতের কাজ সেরে ঘর্মাক্ত ও পরিশ্রান্ত হয়ে বাড়ির দণিদিকের মাচানে একটু হাওয়া খেতে বসে আব্দুল হাকিম। ফ্যান বলতে তো বাড়িতে ঐ একটাই, আফজাল বিয়ে করে বৌ আনলে ফ্যানটা ওর ঘরেই দিয়ে দিতে হয়েছে, নতুন বৌকে তো আর গরমের মধ্যে রাখা যায় না। তাই আব্দুল হাকিম বা...
- ৪৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪৩বার পঠিত
আপসের গল্প
২৯ শে জানুয়ারি, ২০০৮ ভোর ৬:১৯
লাইফ ইজ ফুল অফ কমপ্রোমাইজেস।
কথাটা আবুল বাশার এমন সিরিয়াস ভঙ্গীতে বলে যে আপাত-সবার-জানা কথাটিকেই আমাদের অমোঘ দার্শনিক উক্তি বলে মনে হয়। যেন বাণী-চিরন্তনীর পরবর্তী সংস্করণে এটি ভুক্তি হতে যাচ্ছে আবুল বাশারের নামে। সেই সূত্রে প্রাইভেট কোম্পানি কিংবা এনজিওগুলোর বাৎসরিক ডায়েরি কিংবা ক্যালন্ডারের কোনো এক পাতার নিচে এখন থেকে অবশ্যম্ভাবীরূপে...
- ৩৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৭৩৩বার পঠিত




