আমার প্রিয় পোস্ট
- এরপর থেকে IDM (Internet Download Manager) কে ক্রাক করতে মনে হয় আর কখনোই কোনও সমস্যা হবেনা!!!
(ছোট বাচ্চাদের উপযোগী করে চিত্র সহকারে ধাপ গুলো বুঝানো হয়েছে)
- স্বপ্নবিলাসী আমি
- ইলাস্ট্রেটর টিউটোরিয়াল: ০১ - ফয়সাল রকি
- ব্লগের ইসেট ব্যবহারকারীদের জন্য ছোট্ট একটা প্রচেষ্টা (প্রতিদিন দেওয়া হবে ইসেটের ইউজারনেম এবং পাসওয়ার্ড) (সর্বশেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০১০; রাত ১২টা ৪৫মিনিট) - তাজুল ইসলাম মুন্না
- C - programming Language শিশুদের উপযোগী টিউটোরিয়াল: পর্ব -৪ - ই য়া দ
- ফটোশপ টিউটোরিয়ালঃ থ্রিডি ইমেজ বানানো ২৫টি ওয়েব সাইট এর লিঙ্ক - খুজে ফিরি অজানা কে?
- Firefox এর কিছু আগুন ঝালানো (add-ons) এডন

- সায়িম
- স্প্যামিং নিয়ে যন্ত্রনা?? স্প্যামারদের কবল থেকে মুক্তি পেতে আপনার সাইটে রি-ক্যাপচা(re-captcha) প্লাগইন্স ব্যবহার করুন। - খুজে ফিরি অজানা কে?
- ব্লক করা যে কোন সাইটঃ ফেসবুক, ইউটিউব ইত্যাদি ব্রাউজ করুন সহজে - বিডি আইডল
- ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল:- পর্ব 0: সূচনা ও প্রস্তুতি
- সিউল রায়হান
- ফটোশপ দিয়ে চমৎকার টেক্সট ইফেক্ট তৈরী করুন - মাহমুদ সিএসই
- পিডিএফ(Pdf)তৈরী-ওয়ার্ডে রূপান্তর,ইউটিউব ভিডিও ডাউনলোড-আপলোড,ওয়েব পেজের স্ক্রিনশর্ট,ইউনিকোড কনভার্ট,হট কী,আইকন পরিবর্তন - মাসুদ চৌধুরী
- সহজেই ব্যবহার করুন আমেরিকা, ইল্যান্ড এর IP adress আর লুকান বর্তমান Ip Adress - সজীব রহমান
- “ভালোবাসার কাজটি খুঁজে নিতে হবে” – স্টিভ জবস এর বিখ্যাত সমাবর্তন বক্তৃতা - বিলাশ বিডি
- সকল ব্লগারের ব্লগের লিংক (বিষয় :অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং) - নিলআকাশেরদুঃখ
- ৪০টি টিপস(সাথে বোনাস): PHP অপটিমাইজ করুন - 'লেনিন'
- ওয়েব ২.০ - সাগর রায়
- ওয়েব পেজের পূর্ণ স্ক্রিন শট নেয়া যখন এতটাই সহজ......!!! - তারেকবিডি
- HTML এবং CSS এর সহজ টিউটোরিয়াল - ২ - ইউনুস খান
- জুমলা টিউটোরিয়াল ৮: সাইট মেন্যু - গৌতম রায়
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- পিএইচপি সংক্রান্ত ওয়েব টেকনোলজীগুলোর উপর ওয়ার্কশপ/কর্মশালা - 'লেনিন'
- অনলাইন ফ্রিল্যান্স আউটসোর্সিং৷ - মনির মুনতাহা
- সাইটম্যাপ কি, কেন এবং কিভাবে ব্যবহার করবেন? - হাসান
- টিপাই মুখ বাঁধ ও ই-মেইলের প্রতিবাদ - লেখাজোকা শামীম
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (পাঁচ) - জেমিনি
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- জুমলা টিউটোরিয়াল ৩: লোকালহোস্টে wampserver কনফিগারেশন - গৌতম রায়
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন? - হাসান
- ফটোশপ টিউটোরিয়ালঃ এনিমেটেড পিকচার - বৃহস্পতি
- আজ মডুর বিয়ে - নাফিস ইফতেখার
- যন্ত্র গণকের যন্তর মন্তর - ২ - রাগিব
- ফটোশপ টিউটোরিয়াল: ওয়েব সাইট নেভিগশন তৈরি - মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ
- ফটোশপে টেক্সট লাইট ইফ্যেক্ট - "নিরব"
- ছবিকে দিন পোষ্টার এর রূপ - আরিফ বল্গ
- আইপি ট্রেস , হু ইজ অনলাইন নাও, কেম ফ্রম, ইত্যাদি , ইত্যাদি জানিবার চাইলে, ঢুইকা পড়েন - ভেংচুক
- এটি কোন নারীবাদী রচনা নয়; পুরুষবাদী ও নয়! - তায়েফ আহমাদ
- ইউটিউবের দুটো পুরনো ট্রিক্স - তর্পন
- সবুজ সততা দেখানো শুরু হয়ে গেছে , আসল সত্য কি ? - রাগ ইমন
- টেকি ভাইরা , একটু হেল্প করেন প্লিজ (সি++ বই সংক্রান্ত) - এইচ আহমেদ
বাবাকে ছুঁয়ে দেখবো বলে
২৯ শে জুলাই, ২০০৯ রাত ৮:৪০
সত্তুর ছুঁই ছুঁই আমার বাবাকে ছোঁয়া হয় না অনেক দিন। সেই কবে একবার যখন তার খুব অসুখ হয়েছিল। তখন বলেছিল তুই বুকে একটু হাতটা চেপে ধরে রাখ। আমি স্কুল থেকে সবেমাত্র এসেছিলাম কিচ্ছু খাওয়া হয়নি তখনও, তবুও তার বুকে হাত দিয়ে রেখেছিলাম অনেকক্ষন। বিশ্বাস করুন আমার কোনো কষ্ট হয়নি সে জন্য। পাশা-পড়শিরা জানালা দিয়ে দেখেছিল সেই দৃশ্য-আমার বাবা ব্যথায় কাতরাচ্ছেন, আমি বুকে হাত দিয়ে রেখেছি তার ব্যথা কমার আশায়।
আমাদের স্কুল আজকালকার শহরের স্কুলের মতো ছিল না। সেই সকাল ১০টায় ভাত খেয়ে বের হতাম দুই/আড়াই মাইল দুরের স্কুলের উদ্দেশ্যে আর বিকেল ৫টায় স্কুল ছুটি হলে এসে আবার ভাত খেতাম। মাঝখানে টিফিনে দুই টাকার বেলা বিস্কুট অথবা সেরকম কিছু।
সারাজীবন কষ্ট করে গেছেন, এখনও করে যাচ্ছেন। এই বয়সেও তার পরিশ্রম দেখে অবাক হয়ে হয়ে যাই। নাতনির আব্দার রক্ষা করতে এখনও তাকে বাড়ির গাছের কাঠাল, পেয়ারা, আম নিয়ে অবলীলায় চলে আসেন।
মুখোমুখি বসে খাওয়া করি। তিনি যখন খান, আমি তখন চুপি চুপি তার দিকে তাকাই। তার শরীরের প্রতিটি শিরা-উপশিরা লক্ষ করি। এ যেন পুরাকালের কোনো বটগাছের শিকড়।
আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। কিন্তু এখন আর কেন যেন দেয়াল ডিঙ্গাতে পারি না। একদিন ঠিকই পারব আমি।
কিভাবে আগলে রাখেন আমাদেরকে এইসব বাবারা।
তা না হলে ছবি দেখে কান্না আসছে কেন।
কৃতজ্ঞতা: ফোকাস বাংলা
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অদ্ভুতুড়ে বলেছেন:
ঠিক বলেছেন
অপ্সরা বলেছেন:
খুব কষ্টের ছবি। এমন অনেক অদেখা বাবাকে অনেক অনেকদিন না ছুঁতে পারার কষ্ট অব্যাক্ত রয়ে গেলো।
শাফিন বলেছেন:
মন ছুঁয়ে গেল
বিদ্রোহী রণ ক্লান্ত বলেছেন:
সত্তুর ছুঁই ছুঁই আমার বাবাকে ছোঁয়া হয় না অনেক দিন। সেই কবে একবার যখন তার খুব অসুখ হয়েছিল। তখন বলেছিল তুই বুকে একটু হাতটা চেপে ধরে রাখ।
================
ভাই এই লাইনটা পড়তে পড়তেই কান্না এসে গেল, অফিসে বসেই......
আপনি লিখেছেন:
আমার ছুঁয়ে দেখতে ইচ্ছা করে। কিন্তু এখন আর কেন যেন দেয়াল ডিঙ্গাতে পারি না। একদিন ঠিকই পারব আমি।
=============
অবশ্যই পারতে হবে, খুব বেশী দেরী হওয়ার আগেই| এর পর যখনই দেখা হবে, আপনার প্রিয় বাবাকে জড়িয়ে ধরে তার বুকের তপ নিন, পৃথিবীর সব দু:খ ভুলে যাবেন| বাবা ও সন্তানের শরীর যে একই শরীর অনুভব করুন, স্বর্গের সব সুখ পেয়ে যাবেন|
আমার সাত বছর বয়েসি ছেলেটা যখন আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে লেপ্টে থাকে তখন মনে হয় আর কি চাই সন্তানের কাছ থেকে...?? আল্লাহ তোমার দরবারে শূকরিয়া....।
(খুব ভাল লেখা, আপনার পোষ্টে হাজারটা প্লাস)
অবশ্যই পারতে হবে, খুব বেশী দেরী হওয়ার আগেই| এর পর যখনই দেখা হবে, আপনার প্রিয় বাবাকে জড়িয়ে ধরে তার বুকের তপ নিন, পৃথিবীর সব দু:খ ভুলে যাবেন| বাবা ও সন্তানের শরীর যে একই শরীর অনুভব করুন, স্বর্গের সব সুখ পেয়ে যাবেন|
আমার সাত বছর বয়েসি ছেলেটা যখন আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে লেপ্টে থাকে তখন মনে হয় আর কি চাই সন্তানের কাছ থেকে...?? আল্লাহ তোমার দরবারে শূকরিয়া....।
ফালতু মিয়া বলেছেন:
কতশত বিডিআর পরিবারের সন্তানরা যে দৃশ্যগুলোর মতো আহাজারী করছে তা দেখার কেউ নেই। আমার ভাইয়ের মতো ........ কত জন???
বৃদ্ধা মা এখনো জানেন না তার আদরের সন্তান এখন কোথায় আছেন,
++++++++++++++++++++++++++++++++++++++++
শেরজা তপন বলেছেন:
মন খারাপ করার মত পোস্ট-
লাল দরজা বলেছেন:
ছবিটা দেখে খুব কষ্ট লাগল, মনটা খারাপ হয়ে গেলরে ভাই। আপনার আবেগের লেখাটা পড়েছি। ছবি'র বাচ্চা দুটির দিকে তাকি চোখ ঝাপসা হয়ে গেল, আহ্হারে
সুলতানা শিরীন সাজি বলেছেন:
মন খারাপ হয়েগেলো ।
কত কথা মনে পড়ে গেলো।
ভীষন মমতামাখা একটা পোষ্টের জন্য ধন্যবাদ।
শুভকামনা।
কাজু বলেছেন:
কান্নাপেল।সকলের প্রতি অনুরোধ , আমাদের প্রবাসীদের কথা ভেবে এ রকম পোষ্ট থেকে আশা করি দূরে থাকবেন।
আমরা প্রবাসীরাও কিন্তু এক ধরনের বন্দী। আমাদের সন্তানদের অবস্থাও কিন্তু একই রকম। যা বলে বুঝানো সম্ভব নয়।
ধন্যবাদ।
অনন্ত দিগন্ত বলেছেন:
নির্বাক ভাবে পড়ে গেলাম ......
রােশদ সুলতান তপু বলেছেন:
আমার আর কখনো বাবাকে ছুঁয়ে দেখা হবে না কোনদিন। আমার বাবার শেষ কথা ছিল- বাবু- কাছে থাকো- এখনও কানের কাছে বাজে। খুব ছুঁয়ে দেখতে করে আমারও- আপনার মতো করে বাবার বুকে হাত দিয়ে বাবার কষ্টটা যদি আমিও কমিয়ে দিতে পারতাম ........আমার বাবার শেষ অনুরোধ ছিল হাসপাতালে শুয়ে- আমি যেন উনি মারা যাবার পরে নামাজ পড়ি আর সিগারেট ছেড়ে দেই। অযোগ্য আমি দুইটার একটাও করি নি। এখনও বাবার কবরের কাছে যেতে মাথা নিচু হয়ে আসে।
আমি বাবার কবরের কাছে কবে যে মাথা উঁচু করে যেতে পারবো।
হক মাহবুব বলেছেন:
ভাই, একদিন পারবেন কিনা জানিনা, পারলে আজই দেয়ালটা ডিঙ্গিয়ে যান। এতো ভালোবাসা আর কেউ আপনাকে দিতে পারবেনা যা মা-বাবা দিয়েছেন বা দিচ্ছেন। আপনার অসাধারণ বাবাটিকে আমার সালাম। আপনার জন্যও শুভেচ্ছা।
নীরজন বলেছেন:
অনেক খারাপ লাগছে............
তারিক রিদওয়ান বলেছেন:
আব্বু....... :"(
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























বাবা তোমাকে দেখি না যে কত দিন হলো.....