শেখ মুজীবের বউ-ভাত
১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত রাত ১২ টার দিকে গুলিস্থান থেকে মিরপুর ফিরছিলাম। পথে রাস্তার দু'পাশের পরিবেশ দেখে আমি হতবাক! কমপক্ষে ১০০ টি স্পটে গরু জবাই করে মহা উৎসবে কাটা ছেড়া করা হচ্ছে। যেন ঢাকাবাসী বিবাহ উৎসবে মেতেছে। রাস্তার মোড়ে মোড়ে উচচকিত স্বরে মাইক বাজানো হচ্ছে। কোথাও কুরআন তেলাওয়াত আবার কোথাও শেখ মুজিবের জ্বালাময়ী ভাষণ। তবে অবাক হলাম যখন দেখলাম ফুলবাড়ির এক জায়গায় উচ্চস্বরে হিন্দি গান বাজছে। হায় বাঙালী তোরা আর কতভাবে শোক প্রকাশ করবি...!
চা খাচ্ছিলাম মাজারের কাছের এক ছোট্ট চায়ের খুপড়িতে। সারি গরু জবাই হতে দেখে কৌতুলহল বশত চা দোকানদার চাচাকে জিজ্ঞেস করলাম চাচা! কাল তো মনে হয় ভালই খাওয়া দাওয়া হবে? দেখলাম চাচা করুণ মুখে তাকিয়ে আছে। একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললো- বাবা! কাল কি খেতে পারব জানি না তবে গত পরশু তারা জোর করে আমার কাছ থেকে শোক পালনের জন্য ৫০০ টাকা নিয়ে গেছে। শুনে অবাক হলাম! তার দোকান দেখে মনে হয়না কোন দিন ১০০-১৫০ টাকার বেশী বিক্রি হয়। তখন মনে পড়ল মিরপুর ১০ নম্বর গোলচত্তরের ওভার ব্রিজের উপর লেখা ব্যানারের কথা। যাতে লেখা আছে
"কাদো বাঙালী কাদো"। হায়রে শোক প্রকাশ! বাঙালীকে কাদিয়েই ছাড়বে!
বেচারা হাসিনা! কিছু বলতেও পারেনা, সইতেও পারেনা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন