আমার প্রিয় পোস্ট

Let the wind blow out the candles

উবুন্টুতে সুপার ইউজার যেভাবে হবেন B-)

২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪২

শেয়ারঃ
0 0 0

অপারেটিং সিস্টেম: উবুন্টু, লিনাক্স, ফেডোরা

যা শিখামু: আপনার পাসওয়ার্ড পরিবর্তন, উবুন্টুতে সুপার ইউজার হওয়া, root একাউন্ট চালু করা ইত্যাদি।

সতর্কতা: সিস্টেমের বারোটা বাজলে দায়দায়িত্ব আপনার।



লিনাক্স অপারেটিং সিস্টেমে root নামের একটি সুপার-ইউজার একাউন্ট থাকে। সিস্টেম এডমিনিস্ট্রেশনের অনেক কমান্ড আর গ্রাফিকাল-এপ্লিকেশন চালাতে গেলে root একাউন্ট দিয়ে লগিন করতে হয় অথবা কমান্ড-লাইনে নিচের কোড লিখে root এর পাসওয়ার্ড দিলে সাময়িকভাবে সুপার ইউজার এর সুবিধাগুলো উপভোগ করা যায় :)

টার্মিনালে লিখুন: su

এরপরই আপনাকে root এর পাসওয়ার্ড দিতে হবে। root এর পাসওয়ার্ড আপনার কাছ থেকে চাওয়া হয়েছিল লিনাক্স ইনস্টলেশনের সময়ই।

আরেকটি বিকল্প হচ্ছে প্রতিটি কমান্ডের আগে sudo কথাটি লিখে দেয়া। যেমন, উবুন্টুতে apt-get এপ্লিকেশনটি চালানোর আগে সাময়িকভাবে এডমিনিস্ট্রেটরের সুবিধা নেওয়ার জন্য নিচের কোড লিখতে হবে।

টার্মিনালে লিখুন: sudo apt-get update

এবার কিন্তু আপনাকে আপনার নিজের একাউন্টের পাসওয়ার্ড ডিতে হবে, root একাউন্টের নয়। কারণটা কি? উবুন্টু ৮.১০ ডেস্কটপ এডিশনে root নামের কোন এডমিনিস্ট্রেটর একাউন্ট-ই নেই, যেমনটা থাকত লিনাক্সের অন্য সব এডিশনে। :||

কারণটা হচ্ছে, উবুন্টু কর্তৃপক্ষ মনে করে root হিসেবে লগিন করে যেসব প্রিভিলেজ বা সুবিধা পাওয়া যায়, সেসব অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করে আপনি সিস্টেমের বারোটা বাজিয়ে দিতে পারেন। :-& তাই root নামের কোন একাউন্ট-ই উবুন্টুর সর্বশেষ সংস্করণে রাখা হয়নি। সত্য কথা বলতে গেলে, root এর সব সুবিধাই sudo দিয়ে করা যায়। তারপর-ও যদি আপনি সুপার ইউজার হতে চান, তাহলে root একাউন্ট এনাবল (সক্রিয়) করতে হবে।

root একাউন্ট এনাবলের জন্য root এর জন্য পাসওয়ার্ড নির্ধারণ করে দিতে হবে। এজন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুন (শুধু root নয়, যেকোন একাউন্টের পাসওয়ার্ড-ই বদল করা যাবে এই কমান্ড দিয়ে)

টার্মিনালে লিখুন:
sudo passwd root

এরপর আপনার নিজের একাউন্টের পাসওয়ার্ড দিন।

এবার root এর জন্য নতুন পাসওয়ার্ড দিন।

পাসওয়ার্ড নির্ধারণ করে দিলে root একাউন্ট সক্রিয় হয়ে যাবে। এবার টার্মিনালে su কমান্ড লিখে আপনি সুপার ইউজার হিসেবে উবুন্টু চালাতে পারবেন।

root বাদে অন্য কোন ইউজার, যেমন amrakatherdekhi এর পাসওয়ার্ড বদলাতে হলে টার্মিনালে নিচের কমান্ড দিন:


টার্মিনালে লিখুন:
sudo passwd amrakatherdekhi

সাবধানতা: root একাউন্ট ব্যবহার উবুন্টু কড়াকড়ি ভাবে নিষেধ করে দিয়েছে, তাই নিজের ঝুকি নিয়েই সুপার ইউজার হবেন। :P

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টুলিনাক্সউবুন্তুসুপার ইউজার ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৪
শুভ৭৭ বলেছেন: আমি উবুন্টু ব্যবহার শুরু করব ভাবছি।
২১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৪৭

লেখক বলেছেন: শুরু করে দিন, সবার সাপোর্ট রয়েছে :)

২. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৪
আশফাক সফল বলেছেন:
ভাই রুটের প্রিভলেজ আমি আরেক ভাবে নেই। কনসোলে লিখি sudo bash


$ sudo bash
#
২১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৩. ২১ শে মার্চ, ২০০৯ রাত ১১:১০
...অসমাপ্ত বলেছেন: আমিও বাশ .... :) ....মানে sudo bash ব্যভার করি।

...টিউটোরিয়ালে আপনার এপোচটা চমৎকার। ...ভাল লাগল।
২২ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: ধইন্যা :)

 

মোট সময় লেগেছে ১.০৪১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুমতি ছাড়া লেখালেখির কোন অংশ
অন্যত্র প্রকাশ করা যাবে না।


choturmatrik.com/blogs/অন্যসময়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ