আমার প্রিয় পোস্ট

Let the wind blow out the candles

Anti হ্যাকার - পাসওয়ার্ড সেভার :|

১৮ ই মে, ২০০৯ রাত ৯:৪২

শেয়ারঃ
0 0



ভার্সিটিতে ভর্তি হবার পর ফেইসবুকের সাথে পরিচয় হলো। আমার মত অনেকেই ঐ সময়টায় নতুন ফেইসবুক বা ইন্টারনেট ব্যবহারকারী, তাই ফেইসবুকের প্রতি বারাবারি মুগ্ধতায় পরিচিত বন্ধুবান্ধবদের দিনরাত ঐখানে পড়া থাকতে দেখে হঠাৎ মনে হলো, ফেইসবুক ব্যবহার করে পাসওয়ার্ড চুরি করার আইডিয়া :D:|

নতুন ফেইসবুকের প্রেমে পড়া'রাই কেবল জানেন এর প্রেমের আকর্ষণ কতটুকু! (পরথম আলু এর প্রজন্ম ডঠ খম এর প্রতিবেদক মনে হয় এরকমই এক প্রেমিক পুরুষ, ফেইসবুক নিয়ে আস্ত প্রতিবেদন বের করে ফেলেছেন এর গুণকীর্তন করে /:)) হঠাৎ একদিন দেখলাম এক বন্ধুর পাসওয়ার্ড চুরি গেছে। চুরি করা পাসওয়ার্ড দিয়ে ঐ ফ্রেন্ডের একাউন্টে ঢুকে হ্যাকার সাহেব তখন অন্যদের সাথে মহানন্দে চ্যাট করছে! B-) :-/ কিভাবে পাসওয়ার্ড চুরি হচ্ছে একের পর এক, এটাই তখন সবার মনে প্রশ্ন। যখন একদিন এই হ্যাকার বন্ধুর হ্যাক করা একাউন্ট দিয়ে চ্যাট শুরু করল আমার সাথেই, তখন বুঝতে পারলাম সে সবচেয়ে সোজা সিস্টেম ধরেই সবাইকে বোকা বানাচ্ছে। ফিশিং, মানে ফেইসবুকের মত ফেইক সাইট খুলে লগিনের নাম করে পাসওয়ার্ড চুরি আরকি।

প্রথমে অবশ্য যেটা মাথায় এসেছিল সেটা হলো, কীবোর্ডের কি ক্যাচ করে কেউ পাসওয়ার্ড চুরি করছে। এইরকম টুলসের তো আর অভাব নেই। পাসওয়ার্ড চুরির আরো সহজ করে দেয় একই পাসওয়ার্ড একাধিক একাউন্টে ব্যবহার করা। - Click This Link কিন্তু ভিন্ন ভিন্ন একাউন্টে ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড মনে রাখা কতটা কষ্টকর সেটা তো আর বলে দেবার অপেক্ষা রাখে না। X(( তাই আমার দরকার ছিল পাসওয়ার্ড মনে রাখার জন্য কোন একটা এপ্লিকেশন। কিন্তু ফিশিং এর এই যুগে বিশ্বাস করব কাকে? :| তাই কয়েক বন্ধু মিলে ভিজুয়াল বেসিকে নিজেরাই একটা প্রোগ্রাম লিখেছিলাম পাসওয়ার্ড মনে রাখার B-)

সে অনেকদিন আগের কাহিনি, ভার্সিটির প্রথম বর্ষের কথা। আজ একটা পোস্ট দেখে মনে হল এপ্লিকেশনটি সবার সাথে শেয়ার করি :)

প্ল্যাটফর্ম: উইন্ডোজে চলে, লিনাক্সের জন্য নয় :(
ফিচার: এটি মাল্টি-ইউজার সাপোর্ট করে।
ব্যবহার: যে সাইটের জন্য পাসওয়ার্ড মনে রাখতে চান, সেটির লগিন- ইউজারনেইম আর পাসওয়ার্ড আপনাকে প্রথমবার এই এপ্লিকেশনটিতে দিতে হবে। পরবর্তিবার যখন আপনি ঐ সাইটটিতে লগিন করতে যাবেন, আমাদের এপ্লিকেশনে শুধু লগিন এর ইউজারনেম লিখে ইউজারনেইমটা-ই কপি করবেন। এরপর ঐ সাইটের পাসওয়ার্ড ফিল্ডে যেয়ে পেস্ট করলে পাসওয়ার্ড অটো-পেস্ট হয়ে যাবে B-)

বিস্তারিত ব্যবহারবিধির জন্য ম্যানুয়াল দ্রষ্টব্য।

এনক্রিপশন: পাসওয়ার্ড সংরক্ষণের জন্য আমরা নিজেদের এনক্রিপশন ব্যবহার করেছি।

আরো তথ্য , হেল্প আর ডাউনলোডের জন্য অফিশিয়াল লিংকে যেতে পারেন।

--------------------------------------------------------

কপিরাইট: সংরক্ষিত। ওপেন সোর্স নয় তবে ফ্রি-ওয়ার। বিনামূল্যে ব্যবহার আর বিতরণ করা যাবে।

লক্ষ্য করুন: এই পোস্ট বিজ্ঞাপনমূলক কোন কারণে নয়। কারো ইচ্ছে হলে ব্যবহার করবেন, নাহলে খুশিমনে ইগনোর করুন। কোন প্রশ্ন থাকলে মন্তব্যে কাম্য...... :)

অফিশিয়াল লিংক

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মজিলার পাসওয়ার্ড ম্যানেজার আছে না;)!
১৮ ই মে, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: ;)

খিকজ... কাম ছিল না তাই খৈ ভাজা.....

অ.ট। রাঙ্গামাটি ঘুরে আসলাম। সেইরকম জায়গা! :)

২. ১৮ ই মে, ২০০৯ রাত ৯:৫৯
বিডি আইডল বলেছেন: পিসির সিস্টেম সিকিউরিটি ভালো করে রাখলে অন্য কারো পক্ষে এইগুলো বের করা দূরুহ
১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: ...... আর লিনাক্স হলে তো কথাই নেই..... :)

পাসওয়ার্ড মনে রাখার জন্য মোটামোটি কার্যকরী হতে পারে সফ্টওয়ারটি। যদিও ব্রাউজার নিজেই পাসওয়ার্ড মনে রাখে। সেটা খানিকটা ইনসিকিউরড হতে পারে।

আপনার কমেন্ট দেখে ভালো লাগলো :)

৩. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:০০
ধোয়াশা বলেছেন: আপনাকে ধন্যবাদ এপ্লিকেশনটি শেয়ার করার জন্য।

তবে এই এপ্লিকেশন যে পাসওয়ার্ড হ্যাক করার আরেকটা মাধ্যম নয় - তার কি নিশ্চয়তা? সবাই তার ইউজার নেম আর পাসওয়ার্ড এই এপ্লিকেশনে রাখলো, আর এই এপ্লিকেশন যে গোপনে তা আপনাকে জানিয়ে দেবেনা,তার কোনো গ্যারান্টি নেই। (দু:খিত এমন মন্তব্য করার জন্য, তবে আপনাকে হতাশ করার জন্য বলিনি)।
১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৫

লেখক বলেছেন: হা হা। এইতো বুদ্ধিমানের মত প্রশ্ন করলেন। এটিই আশা করছিলাম ;)

আমার এপ্লিকেশনে নেটওয়ার্কের কোন ইন্টারফেইস নেই। নেটওয়ার্ক এক্সেস করতে চাইলে ও.এস এর ফায়ারওয়াল ইউজারকে নোটিফাই করে, সেটা থেকে ভেরিফাই করতে পারেন।

ফায়ারওয়ালে ব্লক করে রেখেও যাচাই করে দেখতে পারেন।

১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: বেশি জোস...... শেয়ারের জন্য ধইন্যাপাতা B-)

১৮ ই মে, ২০০৯ রাত ১১:০৬

লেখক বলেছেন: আমি যে কবে এমন ছবি তোলা শিখুম :(

মেঘ ছিলো..... আমাদের ছবিগুলা আনাড়ি মার্কা হইছে.... ফেইসবুকে দেবো ভাবছি /:)

৫. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:০৯
রিজভী বলেছেন: প্রিয়তে এ্যাড করলাম।

+
১৮ ই মে, ২০০৯ রাত ১০:১১

লেখক বলেছেন: সম্মানিত হলাম! :) ধন্যবাদ অনেক......

৬. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:১৭
বিডি আইডল বলেছেন: কেউ যদি ভিস্তা ব্যবহার করে...উইন্ডোজ ডিফেন্ডার+আইইএর ডিফল্ট সিকিউরটি+ভালো যেকোন এন্টিভাইরাস আর সাথে মজিলা দিয়ে ব্রাউজ করে ভাইরাস+স্পাইওয়্যার/ম্যালওয়্যার ঢুকার সুযোগ অনেক কম....

এক্সপির সার্ভিস প‌্যাক-৩ ছাড়া অন্যগুলোর দৈন্য দশা
১৮ ই মে, ২০০৯ রাত ১০:২১

লেখক বলেছেন: সহমত.....।

৭. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:২৩
ইসানুর বলেছেন: +++++++++++

অবশ্য আমি সবখানেই একটা কমন পাসওয়ার্ড (+ সংশ্লিষ্ট সাইটের হিন্ট যেমন ফেসবুকের ক্ষেত্রে "কমন পাসওয়ার্ড+এফবি") ব্যবহার করি তাই পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা অন্তত নাই ;)

১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: কমন পাসওয়ার্ড ব্যবহার কিন্তু ঝুকিপূর্ণ ;) Click This Link

৮. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৫
আকাশ_পাগলা বলেছেন: ভাই, আমার পাসওয়ার্ড বের করা যে কত সোজা চিন্তাও করতে পারবেন না। তাই, কেউ চিন্তা করে বের করতে পারেনা। খেক খেক।

একটা সাইটের ঠিকানা পাইছি। এখান দিয়ে ফেইসবুকের একাউন্ট চুরি করে পোলাপানকে কাঁন্দায়া দেয়া যায়। এইখানে ওটা দিব না। কারণ, নিজের জানের(নিজের একাউন্টের আর কী!) ভয় আছে।

ম্যাসেজে পাঠিয়ে দিচ্ছি। ওইখানে দেইখেন।

আর, এপ্লিকেশন শেয়ারের জন্য, এই নেন পিলাচ(++)।
১৮ ই মে, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: পিলাচের জন্য অনেক থ্যাংকু.... ;)

ফেইসবুক পাসওয়ার্ড চুরির একটা ফিশিং সাইট নিজেও বানাইছিলাম, লিংক দিমু নে ;)

৯. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৫
অন্তু বলেছেন: ধন্যবাদ। তবে মজিলার পাসওয়ার্ড ম্যানেজার কিন্তু যথেষ্ঠ বলে মনে হয়। আপনার কি মত?
১৮ ই মে, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: তবে মজিলা পাসওয়ার্ড ম্যানেজার এখন পর্যন্ত ব্রাউজার গুলোর মধ্যে সেরা .... সেটা বলতেই হবে।

ধন্যবাদ মন্তব্যের জন্য....। আর আমাদের এপ্লিকেশনটি ভালো লাগলে জানাবেন অবশ্যই....

১০. ১৮ ই মে, ২০০৯ রাত ১০:৩৮
আকাশ_পাগলা বলেছেন: রাঙ্গামাটি গেসিলেন??

আমিও কয়েক মাস আগে ঘুরে আসছিলাম আরেক জায়গা থেকে।
ফ্রী টাইম থাকলে ঘুরে আসতে পারেন।
Click This Link
১৮ ই মে, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: ফ্রি টাইম পাইলে ডাইরেক্ট যামু গা ঐখানে!

রাঙ্গামাটির ছবির জন্য পেন্সিল ভাইয়ার লিংকগুলা দেখেন....পাগল হয়ে যাইবেন। আমি ভাবতেছিলাম আমার ছবি গুলা পোস্টামু এখন আর সাহস হইতেছেনা! /:)

১১. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:১৩
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: একটা সাইটের ঠিকানা পাইছি। এখান দিয়ে ফেইসবুকের একাউন্ট চুরি করে পোলাপানকে কাঁন্দায়া দেয়া যায়। এইখানে ওটা দিব না। কারণ, নিজের জানের(নিজের একাউন্টের আর কী!) ভয় আছে।

ম্যাসেজে পাঠিয়ে দিচ্ছি। ওইখানে দেইখেন।

আর, এপ্লিকেশন শেয়ারের জন্য, এই নেন পিলাচ(++)।
১৮ ই মে, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: পিলাচের জন্য অনেক থ্যাংকু.... ;)

ফেইসবুক পাসওয়ার্ড চুরির একটা ফিশিং সাইট নিজেও বানাইছিলাম, লিংক দিমু নে ;)

আকাশ পাগলা আর আমড়া কাঠের ঢেকি
আমি কি আপনাদের উল্লেখিত সাইট এর এড্রেস পেতে পারি?
১৮ ই মে, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আকাশ পাগলা দেবেন কিনা উনি জানেন।

ফিশিং সমর্থিত নয়..... তাছাড়া আমি নিজেও ডেভেলপার, তাই ফিশিং সমর্থন করি না.... দু:খিত ভাইয়া। আশা করছি না দেবার কারণটা বুঝতে পারছেন। তবে ইন্টারনেটে হ্যাকিং এর ওপর অনেক সাইট আছে দেখতে পারেন, বিশেষ করে http://www.hackthissite.org/ - শেখার আছে অনেক কিছু ;)

১২. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:৩৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ওই মিয়া...ছবি পোস্টাইবা না কেলা? ছবি তো ছবিই...ক্যামেরা প্রকৃতি বহুত কিছুর উপ্প্রে ডিপেন্ড করে...তার পরে আসে ক্যামেরাম্যান! ছবি শেয়ার করো। ওই পোস্টে আমার লিঙ্ক না দিলেই চলবে;)


১৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: আইচ্ছা ;) ছবি ফ্রেন্ডের ক্যামেরায়.....যাচাই বাছাই করে পোস্টানো হবে ;)

১৩. ১৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৬
শান্তির দেবদূত বলেছেন: ভালো , কাজের পোষ্ট ..... অনেক ধন্যবাদ :) ....
১৮ ই মে, ২০০৯ রাত ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

১৪. ১৯ শে মে, ২০০৯ রাত ১:১০
ফিউশন ফাইভ বলেছেন: কমোডোর আইভল্ট এই ধরনেরই একটি সফটওয়্যার। তাতে শুধু পাসওয়ার্ড নয়, ব্যক্তিগত তথ্য, নোটস- এইসবও এনক্রিপ্ট করে রাখা যায়। তবে দেশী জিনিস হিসেবে আপনার সফটওয়্যারকে প্রমোট করাই ভালো।
১৯ শে মে, ২০০৯ দুপুর ১:১৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৫. ১৯ শে মে, ২০০৯ রাত ১০:৩৮
আকাশ_পাগলা বলেছেন: ওই পোস্টে যেয়ে একটা হাসি দিয়ে আসেন। দেখে আসেন কী কমেন্ট দিছি। দিছি এইটাঃ

ড. পাদিল এন্ড মি. হাইড কে গদাম লাত্থি।
হতচ্ছাড়াটাকে লাত্থি মেরে বঙ্গোপ সাগরে ফেলেনা কেন কেউ?? অকারণে মানুষের উপর ঝাপিয়ে পরার এত সখ কেন ওর???

আমরা যদি নামের প্রথম অক্ষর বিশ্লেষণ করি, তাহলে কী পাই????

D ডরাইল
J জেকিল,
A এরপরে
M মুতে দিয়ে
H হাসাইল।

আর, হাম্বাক্সিমাস ত চাইনিজ ভেজাল মাল। ওরে পাত্তা দিয়ে লাভ নাই।
১৯ শে মে, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: হাহা, জটিল! ঐ পোস্টে রিপ্লাই দিছি দেখেন....;)

 

মোট সময় লেগেছে ২.৮৫৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অনুমতি ছাড়া লেখালেখির কোন অংশ
অন্যত্র প্রকাশ করা যাবে না।


choturmatrik.com/blogs/অন্যসময়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ