কাজিন (আগেই ক্লিয়ার কৈরা দেই বড় ভাই
এর মাঝে কাজিন এসে কথা বলতে নিল, আমি ইশারা করে বুঝালাম কথা না বলে সামনে চলতে , বলে হাটা শুরু করলাম (পূর্ব অভিজ্ঞতার সৌজন্যে
আমার বলতে ইচ্ছে হল, ব্যাটা তোরে দেইখাতো গাঞ্জোট্টি মনে হয়। নাহৈলে এমন হালকা ধাক্কায় কেউ সেট ফেইলা দেয় হাত থেইকা? অবশ্য সে যদি নেহায়েত ভদ্রলোক হতো তাহলে তার অভিযোগ মেনে নিতাম, কারণ চুলের সৌজন্যে মাস্তান আমি ঘরেই হর হামেশা শুনে আসছি। যাই হোক, কাজিন এসে বললো, আপনারে তো স্যরি বলছে। লোকটা হাই হুই করে কয়, কৈ কখোন বলছে। কাজিন বললো কানে ইডা ঢুকায়া রাখলে শুনবেন কি নাক দিয়া।
লোকটার কানে ইয়ারফোন ছিল আরকি। আমি আর কিছু না বৈলা হাটা দিলাম। লোকটা হয়তো আমাকে একা ভেবেছিলো, এখন সাড়ে ছয়ফুটি কাজিনকে দেখে আর ঘাটালো না বা ঘাটানোর সুযোগ দিলাম না- স্টারে গিয়া বোরহানির অর্ডার দিয়া দিলাম।
ঘটনা টা যেরকম হতে পারতো...
মন ভালো নেই। বাসা থেকে চা খেতে বেরোলাম। নির্জন রাস্তা। আমার ইয়ের সাথে কালকের পর আর কথা হয়নি, বেচারী রাগ করলো কিনা কে জানে। ফোন দিলাম- রিং হচ্ছে, হঠাৎ সামনের লোকটার সাথে ধাক্কা খেয়ে গেলাম। বেচারার হাত থেকে সেট টা পড়ে গেল - ভেঙ্গে গেলো কিনা দেখার জন্য সামনে গেলাম একটু (তখন যদি জানতাম পরের দশ মিনিটের ঘটনাগুলো তাহলে কি আর এগিয়ে যেতাম?
লোকটার হাত থেকে সেট টা পড়ে গেছে। লোকটা সেটটা তুলে বাটন টিপে বললো, কি করলেন ভাই এটা। ডিসপ্লে তো নষ্ট হয়ে গেছে।
আমি বললাম, সর্যি ভাই। দেখি নাই। আ'ম রিয়েলি স্যরি।
লোকটা সামনে এগিয়ে বললো, দেখেন ভাই করছেন কি। আমার এতো দামী সেটটার বারোটা বাজাইলেন। কামের কাম করছেন একটা? দেইখা চলতে পারেন না, ধাক্কা লাগাইলেন কেন?
বুঝলাম বেকায়দায় পড়েছি। এর হাত থেকে রেহাই পাওয়া সহজ হবেনা। বললাম, ভাই সর্যি বললাম তো। আমার কিছু করার ছিলোনা, ধাক্কা তো লাগেই, তারপরো সর্যি....
লোকটা বললো, ঐ মিয়া আপনার স্যরি ধুইয়া আমি পানি খামু? ক্ষতিপূরণ দেন।
চিপায় পড়লাম দেখি। পকেটে মাত্র দুশো টাকা আছে। কিন্তু ওটা খরচ করা যাবেনা, আজ আর কাল দু'দিনই চালাতে হবে। লোকটা বিশালদেহী, আর তিরিক্ষি মেজাজে তাই কিছু করার নেই, বললাম ভাই আমার দোষ নাইতো। তারপরেও আমার কাছে ২০০ টাকা আছে, এটা রাখেন। এর বেশি আর নাই।
লোকটা সামনে এসে হাত ধরে চেচিয়ে উঠলো, আরে মিয়া মশকরা করেন? এইডা কি ঘড়ির ডিসপ্লে পাইছেন দুইশো টাকা দিয়া ঠিক করুম? দুই হাজার টাকা দেন।
এর মাঝে গেঙ্জাম শুনে আরো চার পাচজন লোক এসে বললো কি ভাই কি হৈছে। লোকটা বললো, এই লোক আমার মোবাইলের ডিসপ্লে নষ্ট করছে। আরো ভুংভাং কিছু বলার পর লোকটা বললো, এখন ঠিক করার জন্য আমি দুইহাজার টাকা চাইছি।
একজন বললো, কমই তো চাইছে। দিয়া দেন।
আমি বললাম, আমার কাছে তো ভাই দুই হাজার টাকা নাই। দুশো টাকা আছে এটা রাখেন। আর আমার দোষও ছিলনা উনি ইচ্ছে করে ধাক্কা লাগাইছে।
একথা শুনে লোকটা লাফিয়ে এসে আমার বুকে ধাক্কা দিয়ে বললো, কি কইলি? আমি তোর লগে লাগাইছি ধাক্কা? হালার পো নবাবের মত হাটোস আবার মাস্তানি **াস?
পাশের লোকটা বললো, ঠিকই তো মিয়া দেইখা হাটবার পারেননা? মাইয়া মাইনষের লগেও তো ধাক্কা লাগান ইচ্ছা কৈরা। এখন স্বভাব হৈয়া গেছে খারাপ। যারে দেখেন লাগায়া দেন জায়গামত।
আমি ওদের কথা শুনে হতভম্ভ। বলে কি এসব! এদের প্ল্যানে পড়ে গেছি... সবাই ঘিরে রেখেছে এমনভাবে দৌড় দেওয়ারও উপায় নাই। এরমাঝে একজন এসে বললো, আচ্ছা টাকা নাই তো আপনার মোবাইলটা দিয়া যান। বলে পকেটে হাত দিয়ে সেলফোনটা বার করে ফেললো। বাধা দিতে যাচ্ছিলাম এর মাঝে অন্য একজন এসে বলে, সাবধান, নড়ণ চড়ন বন।
আরেকজন বললো, দুইশো টাকা নিয়া নে, মোবাইল ঠিক করনের গাড়িভাড়া লাগবো।
-----------------------------
চা খেতে গিয়ে শখের মোবাইল খানা হারিয়ে আসার পর এটাও হতে পারতো কারো একজনেরই গল্প! কাজেই আসেন সাবধান হই.......
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


