somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিসা সেবন সিগারেটের চেয়েও বিপজ্জনক

২৬ শে সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা মধ্যপ্রাচ্যে থাকি তারা সবাই সিসা'র সাথে পরিচিত। কেউ কেউ আবার এর স্বাদ নেওয়ার সুযোগও পেয়েছি । এই সিসা শরীরের জন্য কতটুকু ক্ষতিকর আসুন সবাই জানি । শুনা কথা ঢাকায় নাকি সিসার অনেকগুলো দোকান হয়েছে !



সিসা সেবন সিগারেটের মতই ক্ষতিকর। সিসা অথবা হার্বাল তামাকের কারণে মানুষ উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডজনিত সমস্যায় আক্রান্ত হতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, একবার সিসা সেবনে একটি সিগারেটের চেয়ে ৪/৫ গুণ বেশি কার্বন মনোক্সাইড গ্রহণ করা হয়ে থাকে। উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডে মস্তিষ্কের ক্ষতি হতে পারে এবং অচেতন হওয়ার সম্ভাবনা থাকে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ ও মাদক নিয়ন্ত্রণ কেন্দ্রের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য পাওয়া যায়।

সিসা কি? মাদক গ্রহণকারীদের কাছে এটি ইদানিং জনপ্রিয় হয়ে উঠছে। বহু আরব দেশেই এটি খুব জনপ্রিয়। এটি এক ধরনের হুক্কা। একটি পানির পাইপ থাকে যা আমাদের হুক্কার নলের মত। ফলের সুগন্ধযুক্ত তামাককে কয়লা দিয়ে পোড়ানো হয়। ফলে এক প্রকার ধোঁয়া বের হয়। এই ধোঁয়া নলের মাধ্যমে নাক-মুখ দিয়ে গ্রহণ করা হয়। সমীক্ষায় দেখা গেছে, সিসা সেবনকারী একবার ৪০ থেকে ৭০ পিপিএম (পার্টস পার মিলিয়ন) কার্বন মনোক্সাইড তাদের শ্বাসের সঙ্গে গ্রহণ করে। এর ৮ থেকে ১২ ভাগই রক্তের সঙ্গে মিশে যায়। তামাক নিয়ন্ত্রণ সহযোগিতা কেন্দ্রের পরিচালক ডা. হিলারি ওয়েরিং বিবিসি’র এশিয়ান নেটওয়ার্কের সঙ্গে বলেন, গবেষণার ফলাফল দেখে তিনি আতংকিত। স্বাস্থ্য বিভাগের আঞ্চলিক ম্যানেজার পল হুপার বলেন, সিসা বিপজ্জনক এই যে তথ্য আমরা পেয়েছি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, অনেকেই সিসাকে ধূমপানের মত ক্ষতিকর বলেও মনে করে না। যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহামে সিসা বারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে। সিসা বারগুলোতে নিচু টুল ও নরম কুশন দিয়ে আরাম করে বসার একটি পরিবেশ তৈরি করা হয়। ইদানিং অনেকেই সিসা পার্টিতে যাচ্ছে অনেকটা ধূমপানের চেয়ে এটি কম ক্ষতিকর মনে করেই। একজন পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বলেন, আমার মা আমাকে সিসা গ্রহণ করতে দেখলেও এতটা গুরুত্বের সঙ্গে নেন না, যতটা সিগারেট খেতে দেখলে নেন।

গবেষণায় আরো দেখা গেছে, অনেক অন্তঃসত্ত্বা নারী উচ্চমাত্রার কার্বন মনোক্সাইডের ক্ষতির কারণে যেখানে ধূমপান ছেড়ে দিচ্ছেন, সেখানে সিসা গ্রহণ অব্যাহত রেখেছেন। ডা. ওয়েরিং বলেন, আমরা দেখেছি সিসা গ্রহণের একটি সেসনে (৩০ মিনিটে ১০ মিলিগ্রামের) যে কার্বন মনোক্সাইড উত্পন্ন হয় তা একটি সিগারেট গ্রহণের ৪ থেকে ৫ গুণ বেশি। তবে সবচেয়ে ভয়ানক কথা হচ্ছে একটি সিগারেটের চেয়ে ৪০০ থেকে ৫০০ গুণ বেশি বিপজ্জনক হচ্ছে সিসা। ওয়েরিং বলেন, সাম্প্রতিক গবেষণায় প্রাপ্ত ফলাফলের পরিপ্রেক্ষিতে ধূমপায়ীদের ধূমপানের ব্যাপারে দুইবার চিন্তা করতে হবে। এদিকে লন্ডনের এজবার রোডে বিপুল সংখ্যক সিসা ক্যাফে বা হুক্কা বার রয়েছে। সেখানে সিসা গ্রহণকারীরা নিয়মিত যাতায়াত করে। তাদেরই একজন বলেন, সিগারেট খেলে মারা যাব এটি জানি কিন্তু সিসাতে মারা যেতে পারি তা তো জানি না। তবে সবাই যে বিষয়টা মেনে নিচ্ছে তা না। ২৭ বছর বয়স্ক আক্রাম বার্মিংহামে একটি রেস্টুরেন্টে ও সিসা বার পরিচালনা করেন। আক্রাম বলেন, আমি দেখেছি সিসা এমন কোন ক্ষতিকর নয়, এমনকি একটি সিগারেটের মতও না। তবে তিনি নিজে কখনও সিসা গ্রহণ করেননি বলে জানান।

এনএইচএস-এর স্টপ স্মোকিং সার্ভিসে কর্মরত তরুণ কাসেম চৌধুরী জানান, একটি সিসার নল ভাগাভাগি করে গ্রহণ করার ফলে জীবাণু একজনের থেকে আরেকজনে সংক্রমিত হতে পারে। এতে যক্ষ্মাসহ নানা সংক্রামক রোগের উচ্চ ঝুঁকি থেকে যায়। বর্তমানে সোয়াইন ফ্লু একটি ব্যাপক আলোচিত বিষয়। এর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হলেও এ ধরনের কার্যকলাপে স্বাস্থ্যগত উদ্বেগের বিষয়টি থেকেই যায়। ডা. ওয়েরিং বলেন, সিসা কিভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং জনগণকে তা জ্ঞাত করার জন্য এ নিয়ে আরো গবেষণা হওয়া দরকার। এশিয়ান নেটওয়ার্ক বিবিসি।

সূত্র : Click This Link
১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×