আমার প্রিয় পোস্ট
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- শেয়ার ব্যবসা নিয়া আমার কিছু স্মৃতিকথা-৫ - লীনা দিলরূবা
- শেয়ার ব্যবসা সম্পর্কে জানুন-২ - কিবয়াল
- আপনি শুধু আরামে ব্লক করা সাইট ভিজিট করবেন । - ডট কম ০০৯
- সামহয়ার ইন উক্তিপিডিয়া - নাফিস ইফতেখার
- ঘরে ফেরার ডায়েরী। পর্ব-২। - নির্বাসিত
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ব্লগারস ব্লাড ব্যাংকঃ ১২৯ ব্লগারের তথ্য (আপডেট পোস্ট) - ভবঘুরে
- our somewhere in... blog team - আরিল
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- মরে গেছি বলে বাঁচার স্বপ্ন দেখবো না ? - সালাহউদ্দীন মুহম্মদ সুমন
- "লাইফ ইন দা গুগুলপ্লেক্স" - লুলুপাগলা
কার্টুনিষ্ট গ্রেফতার এবং ছোট্র একটি প্রশ্ন।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:০৩
সাধারনত প্রথম আলোর সোমবারের সাময়িকী আলপিন আমার পড়া হয়না তার প্রধান কারন হচ্ছে আমি কার্টুন ভালো বুঝিনা। গতকাল প্রথম পাতায় ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় সম্পাদকের ক্ষমা প্রাথনা এবং আলপিনে ছাপা হওয়া একটি কার্টুন প্রত্যাহার করে নেওয়ার খবরে চোখ আটকে গেলো, কি থাকতে পারে সেই কার্টুনে এমন একটি প্রশ্নোদয় ঘটলো মনে। আগ্রহটা প্রবল আকার ধারন করলো গতকাল রাতে রেডিও টুডে এফ এম ৮৯.৬ এর রাতের খবর শুনতে গিয়ে, আলপিনে ছাপা হওয়া সেই কার্টুনের শিল্পীকে গ্রেফতার করা হয়েছে এই খবর শুনার পর। তখনই খুজে বের করলাম আলপিন এবং দেখলাম সেই কার্টুন
১ম দৃশ্যঃ একজন বয়স্ক লোক একটি বাচ্চাকে প্রশ্ন করছে এই ছেলে তোমার নামকি? ছেলেটি বলছে বাবু
২য় দৃশ্যঃ বয়স্ক লোক বললো বাবু নামের আগে মোহাম্মদ বলতে হয় এবং বাচ্চাটির বাবার নাম জানতে চায়, ছেলেটি বলে মোহাম্মদ আবু
৩য় দৃশ্যঃ বয়স্ক লোক জানতে চায় তোমার কোলে কি?ছেলেটি বলে মোহাম্মদ বিড়াল (ছেলেটির কোলে একটি বিড়াল ছিলো)
আমার প্রশ্ন হচ্ছে এখানে কোন কথাটি ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে?
ধরে নেই কার্টুনের চরিত্র, চরিত্রে দেখা যাচ্ছে বয়স্ক লোকটির গায়ে পান্জাবী এবং মাথায় টুপি। এগুলোর জন্য যদি কারো অনুভুতিতে আঘাত লাগে তবে আমি বলবো পান্জাবী এবং টুপি কারো রেজিষ্টার্ড পোষাক নয়, এটা ব্যবহার করে মুসলিমরা, হিন্দুরা, শিখরা। আর যদি ধরি বিড়ালের আগে মোহাম্মদ সংযুক্ত করার ব্যাপারটি তবে বলতে হয় আমাদের পবিত্র হাদিসে উল্যেখ আছে হযরত মোহাম্মদ (সাঃ) এর নাম উচ্চারন করার সাথে সাথে যে বলবে এবং যারা শুনবে উভয় পক্ষ সাল্লালাহু আলাইহে ওয়া সাল্লাম এই দরুদটি পড়বে তাহলে আমরা নামের আগে মোহাম্মদ সংযুক্ত করে নিজেরাই কি অবমাননা করছিনা হযরত মোহাম্মদ (সাঃ) কে। আর যদি বলা হয় হযরত মোহাম্মদ (সাঃ) এর নাম হিসেবে নয় আমরা মোহাম্মদ ব্যাবহার করি নামের টাইটেল হিসেবে তাহলে এটি বিড়ালের আগে সংযুক্ত করলে নিশ্চয় কোন ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগার কথা নয়। তাহলে কার্টনিষ্টকে গ্রেফতার কেন? কোন অপরাধের বিচার হবে তার? একটি অপরাধের বিচার হতে পারে, কেন তিনি এই ভূখন্ডে জন্মগ্রহন করলেন যেখানে আছে মুফতি আমিনী, মাওলানা উবায়দুর রহমানের মতো দুর্বল েত্তের মানুষেরা যারা ভাবে এই বুঝি ঈমান গেলো, অথবা অন্যের ঈমান নিয়ে রাজনীতি করে বেড়ায়।
চতুরভূজ বলেছেন:
আপনি অন্যদের পোষ্ট পড়ে তারপর কোন পোষ্ট দিয়েন। কেননা, ঠিক এইধরনের অনেক পোষ্ট হয়ে গেল ইতিমধ্যেই। ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগার কথা নয়? হাসাইলেন। আর এবার অন্তত ক্ষ্যান্ত দিন- এই বিষয়টা।
তীরন্দাজ বলেছেন:
ঠিক! ৫ দিলাম।
বহুরুপি বলেছেন:
৫ দিলাম
তাহমিদাল বলেছেন:
মাওলানা মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, রাসুল (সা)-কে বিড়াল বলা হয়েছে এই কার্টুনে।গতকাল আইন উপদেষ্টার সাথে এক বৈঠক শেষে তিনি বলেন, `রাসূলুল্লাহ সা:-কে বিড়াল বলায় সারা দেশের জনগণের অন্তরে আঘাত দিয়েছে'।
দোহাই: নয়া দিগন্ত
অন্তরাল বলেছেন:
খোলা জানালার সঙ্গে সহমত।আর চতুরভূজের চার বাহুতো চারদিকে। উনি ধর্মেও আছেন আবার ব্লগে মেয়ের ছবি নিয়ে পুষ্টানও। এভাবে "বেগানা মেয়েছেলে" এর ছবি দিয়ে ব্লগে নিক নেওয়া কি ধর্মে যায়?
ইফতেখার ভূইয়া বলেছেন:
সোজাসুজি যদি বলি, তবে বলবো - "মোহাম্মদ বিড়াল" কথাটা অবশ্যই ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্যে যথেষ্ট। প্রাণীর কোন নাম হয়না, সাধারাণত আমার(মানুষ) ওদের জাতের নাম(বিড়াল, কুকুর) ধরে ডাকি। যদিওবা আমারা সুনির্দিষ্ট কোন নাম ব্যবহার করি, তাতে খেয়াল রাখা উচিত যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত না হানে। আশা করি বিড়াল আর মানুষের পার্থক্যটা আপনি ভালো করেই জানেন। সুতরাং এধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে কৌতুক বা মজা না করাই ভালো।


















