আমার প্রিয় পোস্ট

দরজাও বন্ধ নয়

ধর্ম + তথাকথিত ধর্মপালনকারীরা = অধর্ম

২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪

শেয়ারঃ
0 0 0

শুরুতেই প্রয়াত কবি শামসুর রহমান স্যারের একটি উদ্ধৃতির উল্লেখ করতে চাই তিনি এক সাক্ষাতকারে বলেছিলেন " যারা ব্যাক্তিগত ভাবে ধর্মপালন করেননা তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই, কিন্তু যারা ধর্ম পালনের নামে অধর্ম করে বেড়ায় আমার অভিযোগ তাদের বিরুদ্ধে " আমিও শামসুর রহমান স্যারের এই মতের সাথে সম্পূর্ন একমত কেননা ধর্ম পালন করা এবং না করা যার যার ব্যক্তিগত ব্যাপার, কেউ একজন ধর্ম পালন করলোনা তাতে ধর্মের কোন ক্ষতি সাধিত হলোনা ক্ষতি যদি কিছু হয়েই থাকে তবে তার নিজের এবং এটার দায়বদ্ধতা তার একার কিন্তু ধর্ম পালনের নামে একজনও যদি অধর্ম করে তবে তার দায়ভার বর্তায় পুরো ধর্মবিশ্বাসী সকলের উপর।
আমাদের সমাজে যতটুকু পশ্চাদপদতা রয়েছে তার অধিকাংশই ধর্মকে নিয়ে, এক্ষেত্রে আমেরিকার কেন্দ্রিয় ব্যাংক "ফেডারেল রিজার্ভ" এর সাবেক চেয়ারম্যান আলান গ্রীনস্প্যান এর একটি উদ্ধৃতির উল্লেখ করা যেতে পারে " আপনি যদি শুধু অতিতকে রক্ষায় ব্যাস্ত থাকেন তাহলে ভবিষ্যতের জন্ম দিতে পারবেননা" আর ভবিষ্যতকে সুন্দর করার দায়িত্ব হিন্দু, মুসলিম, বৌদ্দ, খ্রীষ্টান সবার। তাই আসুন যার যার ধর্মের প্রকৃত আদর্শকে বাস্তবায়ন করি আর ত্যাগ করি সকল গোড়ামী তাহলেই পাবো অন্যরকম সুন্দর একটি পৃথিবী।

 

সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৪
সংস্থাপক বলেছেন: প্রথম পাতার সবচে যুক্তিপূর্ন পোষ্ট। সানন্দে ৫

 

মোট সময় লেগেছে ০.৯১২৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
...বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ