'Health is Wealth’ জানি, ‘শরীরের নাম মহাশয়’ জানি, ‘স্বাস্থ্যই সম্পদ’ আরে ভাই জানি । হ্যাঁ, আমরা সবই জানি তারপরেও কি শরীরের উপর একটুও ধ্যান দিয় । পোষাক, মেক আপ, চুলের স্টাইল কতই না গালে হাত দিয়ে ভাবি এসব নিয়ে । আথচ যা নিয়ে আমাদের সব চেয়ে বেশী ভাবা উচিত তার প্রতি আমরা উদাসিন । বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীগণ মানুষের শরীরের জটিল সঞ্চারণ প্রক্রিয়ার মুল্য নির্ধারনের চেষ্টা করেছেন । এখন পর্যন্ত অর্ধেক নির্ধারন করতে পেরেছেন । কিন্তু আপনি জেনে অবাক হয়ে যাবেন যে, শরীরের মুল্য আট কোটি ডলার পার করে ফেলেছে * । এত মুল্যবান শরীর নিয়ে কিভাবে আপনি ছিনি মিনি খেলতে পারেন?
যারা বিভিন্ন রোগের কারণে জেরবার অথবা যারা নিজের কোনো অঙ্গ হারিয়েছেন তারাই শুধুমাত্র জানেন শরীরের মুল্য কত । ঠোকর খেয়ে খেয়ে শেখার চেয়ে লোকের ঠোকর খাওয়া দেখেই শিখে নেওয়া কি বুদ্ধিমানের কাজ নয় ? তাই আজ থেকেই স্বাস্থ্যের প্রতি সচেতন হয়ে যান । ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা খরচ না করে প্রতিদিন অল্প সময় স্বাস্থের জন্যই খরচ করা যাক । কি ভাবছেন আপনি খুব ব্যস্ত ? আরে ভাই সচিন, শাহরুখ, বারাক ওবামা, সুনীল গঙ্গোপাধ্যায় দিনে যত ঘন্টা পান আপনিও তত ঘন্টাই পান । তাদের যদি সময় হয় (এত্তও কিছু করার) তাহলে আপনি অল্প সময় বের করতে পারবেন না ? তাই লেগে পরুন শরীরের পেছনে । আর আমার উপদেশ গুলো মনে রাখবেন (পারলে আমাকেও উপদেশ দিয়েন)—
১. প্রতিদিন জিমে যান । সম্ভব না হলে প্রতিদিন কমপক্ষে আধ ঘন্টা বিভিন্ন ব্যায়াম করেন । তাও সম্ভব না হলে হাঁটুন ।
২. প্রচুর পরিমানে জল খান । তবে মনে রাখবেন একবারে অনেকটা জল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর । তাই কম কম করে বেশী বার জল খান ।
৩. ফল, শাকসব্জী বেশী বেশী করে খান । মাছ, মাংস, ডিমও চলুক। তবে পেট ভরে খাবেন না । যতটা খেতে পারবেন তার থেকে অল্প কম খান ।
৪. সকালে তাড়াতাড়ি উঠুন, রাতে তাড়াতাড়ি ঘুমান ।
৫. খেলাধুলা করুন । ভলিবল, ফুটবল, ব্যাটমিন্টান যা আপনাকে ভালো লাগে ।
৬.এবার আপনারাও আমাকে কিছু উপদেশ ্দিন......
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


