আমার প্রিয় পোস্ট

আমার আড়িয়াল বিল কাঁদে... মা আমাকে কতোদিন দেখে নি

নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবন। পর্ব-২

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৯

শেয়ারঃ
0 1 0

নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবেন। পর্ব-১


সামনে বইমেলা। আগের পর্বটি পড়ে অনেকেই হয়তো বই প্রকাশ করার একটা সাহস পেয়ে গেছেন। কিন্তু তারপরও ভাবছেন কিভাবে প্রকাশকের কাছে কথাটা তুলবেন, কিছুটা লজ্জা, 'পাছে লোকে কিছু বলে' ভাব, ইত্যাদি।
হাতে গোনা দু-একটা প্রকাশনী ছাড়া সবাই আপনার বই প্রকাশ করার জন্য হা করে আছেন, এটা মনে রাখবেন। আপনার শুধু প্রয়োজন 'দর কষাকষি' করে একটা চুক্তিতে আসা।

কোন প্রকাশকের কাছে যাবেন?

প্রতিটা বইয়ের ৪ অথবা ৬ কিংবা ৮ নং পৃষ্ঠায় প্রকাশনীর ঠিকানা ও ফোন নম্বর দেয়া থাকে। আপনার পছন্দমতো প্রকাশকের কাছে গিয়ে বলুন আপনি একটা গল্প বা কবিতা বা উপন্যাস বা প্রবন্ধ সংকলন বের করতে চান- ৩০০ কপি। আগেই বলে নিন যে লেখার সফট কপি আপনিই তৈরি করে দেবেন। তারপর প্রকাশকই আপনাকে এগিয়ে নিয়ে যাবেন।

আমার কাছে এ মুহূর্তে কয়েকটা প্রকাশনীর নম্বর আছে :

আগামী প্রকাশনী (ওসমান সাহেব) : ০১৮১৯২১৯০২৪
ইত্যাদি গ্রন্থপ্রকাশ (জুয়েল সাহেব) : ০১৭১৫৪২৮২১০
একাডেমী প্রেস এন্ড পাবলিকেশন লি (সাহানা রহমান) : (নামটা বোধ হয় সঠিক হলো না) : ৮১২৫৩৯৪
রাইটারস ইংক (প্রফেসর নিয়াজ জামান) : ৯৩৩৫৬০৭
ইমন (প্রকাশনীর নাম মনে নেই) : ০১৭১২৬৭১৩৪৬
আপনি নিজেও একজন কবি বা লেখকের স্পন্সর হতে পারেন।

অনেকেই লিখেন না, কিন্তু মনে খুব সাধ বা শখ পোষেন বই ছাপবার। আপনি আপনার পছন্দের দু-একজন লেখক বেছে নিন, যাদের বই ছাপবার খরচ আপনি নিজে বহন করবেন। আপনার এই পবিত্র চেষ্টায় দেশের একজন সেরা লেখক গড়ে উঠতে পারেন (নবীন লেখকের বই বিনে পয়সায় কেউ ছাপে না। অনেক প্রতিভাধর ভালো লেখকের নিজের টাকায় বই বের করার সামর্থ্য থাকে না।)

খুব সংক্ষিপ্তভাবে লিখা হলো। তারপরও কিছু যদি কেউ জানতে চান, লিখুন নিচে।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবে। পর্ব-২ ;
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: কাজের পোষ্ট।
আমার না হলেও অনেকেরই কাজে আসবে।
আপনাকে ধন্যবাদ।
২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫২
শিবলী বলেছেন: ভালো।
ব্লগের অনেকেরই লেখলেখির অভ্যাস আছে। তাদের উপকারে আসবে
২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:০৭
শেরিফ আল সায়ার বলেছেন: অত্যন্ত কাজের পোষ্ট ভাই। আমি পাঁচ-ছয়টা গল্প বই আকারে বের করতে ইচ্ছুক কিন্তু বুঝতে পারছি না কিভাবে আগাবো। খানিকটা লজ্জাবোধও কাজ করছে, সাথে ভয়ও। কি করি ভাই বলেনতো......
২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: সমস্যার কি সমাধান হয়েছে ভাই?

৪. ০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৯
শেরজা তপন বলেছেন: লেখাটার জন্য ধন্যবাদ আপনাকে
২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫. ২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ৭:৩৯
ঋভু অনিকেত বলেছেন: ফারিহান মাহমুদকে ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।আমার প্রথম বই ছিল একটা পাঠ্য বই। বাংলাবাজারের বিখ্যাত এক প্রকাশক আমার বইটা প্রকাশ করলেন। কিন্তু গত আট বছরে রয়ালিটি বাবদ একটি টাকাও আমায় দেননি। আমি ঢাকায় থাকিনা তাই নিয়মিত তাগাদা দিতে পারিনা। ফোনে যোগাযোগ করলে বলা হয় বইগুলো স্ট্যাক হয়ে পড়ে আছে বিক্রি হচ্ছেনা ইত্যাদি তালবাহানা। নিজে প্রকাশ করে যদি আমার ৫০০০০/-টাকা ক্ষতিও হতো তাও বোধ হয় এতো কষ্ট হতোনা যা হচ্ছে প্রতারণার কষ্ট।
তাই এবার যখন গত একুশে বইমেলায় আমার প্রথম কবিতার বই প্রকাশ করলাম তখন সম্পূর্ণ নিজের তত্বাবধানে নিজের খরচে করেছি। ৫০০ কপি বইতে আমার ১৫০০০/-টাকা খরচ হয়েছে। আপনার ফরমুলা অনুযায়ী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের ১০/২০ কপি বই দিয়ে বলেছি ৫০০/১০০০/-টাকা দাও এবং সাড়া পাচ্ছি। এভাবে হয়তো আমার খরচ উঠে আসবেনা তবুও শান্তনা আমার বই প্রকাশিত হয়েছে, আমাকে প্রতারিত হতে হয়নি।
আমি ভাবছি আমার এই ক্ষুদ্র অভিঞ্জতা থেকে নবীন লেখকদের বই প্রকাশে সহায়তা করার কথা।
২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:০৭

লেখক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬. ২৫ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:১৫
চাঙ্কু বলেছেন: ১ লাইনও লেখতে পারি না :(:(
তয় অনেকের কাজে লাগবে । ধন্যবাদ ।
২৭ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: অনেক মূল্যবান জিনিস তো লিখেন আপনি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২১

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার মুক্তিযোদ্ধা চাচা ছিলেন
জ্যেষ্ঠতম। তিনি ২০০৬ সালের
১৪ এপ্রিলে মারা যান

ভাইবোনদের মধ্যে দ্বিতীয়া ছিলেন
আমার ফুপু
২০১১ সালের জুলাইয়ে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ