somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লিচুনচু!

১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোর একটা ভাল নাম আছে, তারপরও আমরা তোকে লিচুনচু বলে ডাকি। তুই যখন বড় হবি অবাক হয়ে হয়তো ভাববি এ কেমন নাম?! মানুষের ভালবাসা যেমন অদ্ভুদ, অনেক সময় ভালবাসা প্রকাশের ভাবটাও অদ্ভুদ! তোর ছোট চাচাই প্রথমে এই নাম আবিস্কার করে, অর্থহীন শব্দটা যেন চিতকার করে বলছে- আমরা তোকে ভালবাসি!
গতপরশু তোর মুখে প্রথম শুনলাম - তা তা তা… আর তাতেই সবার কী খুশী- তুই ‘দাদা’ বলছিস! আরেকটু পরে শুনি - বা বা বা আবার আনন্দের বন্যা- তুই ‘বাবা’ ও বলছিস!! আমার তখন খুব মন খারাপ হল। এই বাবা দাদা নানা মা মামা চাচা এইসব কিছুই তুই সবার আগে বলবি। কিন্তু তুই কিছুতেই ‘ফুপ্পী’ বলতে পারবিনা। এটা কেমন ন্যায্য হল? ‘ফুপ্পী’ শব্দটা আরেকটু সহজ হলে কার কী এমন সমস্যা হত?
তোর ছোট ফুপ্পী তোর জন্যে ছোট্ট দুটা চুড়ি কিনে এনেছে। আর তুই এই পুচকা বাবুটাই সেই চুড়ির শব্দে সেকি খুশী! জানিস, তুই যখন দাঁতহীন মাড়ি দেখিয়ে হাসিস, আমরা সবাই অটো হাসতে থাকি। তুই কী অদ্ভুদ ভাবে খুশীতে ভরে ফেলেছিস আমাদের ছোট্ট বাসাটা!
তুই যখন হাঁটতে শিখবি, এটা ওটা ধরে ধরে হাঁটবি, তোর পায়ের নুপুর বানিয়ে দেব। তুই ঝুম ঝুম করে সারাঘর মাতিয়ে রাখবি।
লিচুনচু,
তোকে আমরা সবাই কী ভীষন ভালবাসি তুই তো বুঝিস, অবশ্যই বুঝিস। তাইতো পরিচিত মুখ দেখলেই তোর সেই মাড়ি দেখানো হাসি! কিন্তু এই পৃথিবীতে সবাই তোকে ভালবাসবেনা। এখানে অনেক অন্যায় অনেক কষ্ট দেখে তুই অবাক হবি, হতবাক হবি, স্তব্ধ হবি। বিশেষ করে মেয়েদেরকে সমাজে ‘মেয়েমানুষ’ হিসেবে ট্রীট দেখে তুই হয়তো একসময় রেগে যাবি। চুপি চুপি কাঁদবি, বা তীব্র রাগে ঘুরে দাঁড়াবি। এ সময় গুলোতে তুই ভয় পাসনে। এই দেখ, আমাদের ভালবাসা তোকে ঐসব দুঃখ থেকে বর্মের মত আগলে রাখবে। ভীষন দুঃখ পেয়ে তুই আমার বা আমাদের কাছে এসে কাঁদিস। তোর চোখের পানি মুছে দেব ফুপ্পী।
কিন্তু তুই কিছুতেই ঐসব তথাকথিত মেয়েদের মত হবিনা, যারা শুধু ফ্যাশন, ডায়েট, রান্না বান্না আর পরচর্চা নিয়ে লিপ্ত। সাবধান তুই ওদের মত হবিনা। ফ্যাশন জীবনের অংশ। সুস্থ শরীর সুস্থ মন গড়ে তোলে। রান্না বেঁচে থাকার জন্যে অত্যাবশ্যক। কিন্তু এই সব-ই জীবন নয়। তুই মানুষ হিসেবে বড় হবি, মেয়ে মানুষ হিসেবে না। তুই দেখবি, সংকীর্ণতার বাইরেও পৃথিবীটা কত বড়!! এখানেও কত ভাল মানুষ আছে! এখানেও কত স্বপ্ন আছেরে!!
তোর মা দারুন একটা মানুষ। আমি জানি সে তোকে গরীবদের প্রতি সহানূভূতিশীল করেই গড়ে তুলবে। পৃথিবীর ক্লাস-ডিফরেন্স হয়তো তোকে ভাবাবে। তখন তোকে ফিরে যেতে হবে লাইব্রেরীতে। অনেক অর্থহীন তত্ত্ব পাবি সেখানে। তারপর একসময় তোর নিজের বুঝ জন্মাবে। তুই হয়তো বুঝবি সমাজ এমন কেন। তারপর তুই নিজেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবি।
এই দেখ, তোকে কত কঠিন কথা বলে ফেলছি! ধুর, তোকে ভয় ধরিয়ে দেয়ার মানে নেই।
তুই বরং সবার আগে এটাই বুঝিস- অমাবশ্যার পরেই পুর্ণিমা আসে।
এই যেমন এই কুতসিত পৃথিবীতেও আমরা তোকে পাগলের মত ভালবাসি! তুই জানিস, তুই একটা ‘আ’ করলে তোর দাদা দাদু দশবার উঁহ করে!!
ওহ, তোর ঘুম এসেছে! তুই কেমন একটু পর পর-ই ঘুমিয়ে যাস! পৃথিবী দেখতে দেখতে বুঝি অল্পতেই ক্লান্ত হয়ে যাস? আম্মু বলে ছোটদের সাথে ফেরেশতা থাকে। তোর ফেরেশতাদের সাথে স্বপ্নে খেলা করিস। তোর ফেরেশতারা আজীবন যেন তোকে সত্য আর সুন্দর রাখে।
ঘুমা লিচুনচু, তোর পাশে আমরা সবাই জেগে আছি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৮:২৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×