- এই দেখতো, দুলজোড়া কেমন হলো?
- বাহ, ডিজাইনটাতো দারুণ! এটা আগে কখনো পড়তে দেখলাম না যে?
-আগে পড়ব কীভাবে? কালকেইতো আব্বু কিনে দিল। হঠাত করে কালকে রাতে আব্বু সবাইকে নিয়ে শপিংএ গেল। আমারতো আপাতত কিছু লাগছেনা, তারপরও এই নতুন ডিজাইনটা চোখে পড়ে গেল। আবার দেখনা, জুতাও কিনতে হল আব্বুর কথায়। বুঝলি, কিনতে গেলে আব্বুর একদম হুশ থাকেনা। তারউপর কালকে দুপুরেই ঐ যে অনেকদিন ধরে ঢাকার রামপুরার জমিটা নিয়ে মামলা চলছিলনা? ওটার ফেভারে রায় পেয়েছে। আসলে সেই খুশীতেই……
আমার সামনে খোলা ব্যাকরণের বই। জীবনটাকে হঠাত আমার ব্যাকরনের মতই কঠিন লাগে, নাহ, ব্যাকরনের বইয়ের চে’ও কঠিন, যেন ভীষন চিকন একটা সুতার উপর দুলের মত দুলছে! স্যার এখনো আসছেন না কেন?
মুনা জিজ্ঞেস করেঃ আজকে কয় তারিখ?
আমি কোথায় যেন ছিলাম। ঠিক এখানে না। ওখানেও না।
দ্বিতীয়বারঃ আজকে কয় তারিখ?
আমি যেন ঘুম ভেঙ্গে জেগে উঠি। ‘জানিনা’ বলাটা শোভনীয় নয়। আমাদেরকে শোভনীয়ভাবে কথা বলতে বলা হয়েছে। আমাদেরকে শক্তভাবে বলে দেয়া হয়েছে- অজ্ঞতাকে দেখাতে নেই। আমরা যে সবাই জ্ঞানী!
স্মিত হেসে তাই উলটা বলি- বলতো দেখি আজকে কয় তারিখ?
মুনা বুঝতে পারে।
কিছু বলেনা।
খসখস করে কাগজে লিখেঃ আজ বিশ তারিখ। আজকের আকাশে চাঁদ উঠবেনা।
‘বিশ’ শব্দটার উপর আমার চোখ আটকে যায়। বিশ আর বিষে কতটুকু তফাত?
আমি কেউ না শুনে মত মুনাকে বলি- মুনা, আজ বিষ তারিখ। আজ চাঁদ বিষ খেয়ে আত্নহত্যা করেছে। আকাশে তাই আজ চাঁ আসবেনা। আসতে পারেনা। কিছুতেই না। আজ যে অমাবশ্যা!
আমরা ক’জন অমাবশ্যার রাতে আড্ডা মারি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ সকাল ৭:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



