আমার প্রিয় পোস্ট
- শুরু হলো পথ চলা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- মিছে খেলার ভেলায় ভাসি আরো একবার... - মুনিয়া
- আমার নাস্তিকতা, মিথ্যা কথার বয়ান এবং একটি সাদা রঙের মেঘ - রিফাত হাসান
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
When silence is crime-2
১৯ শে মার্চ, ২০০৮ সকাল ১০:১১
পরীক্ষার পর ব্লগে ঢুকেই বুঝতে পেরেছিলাম একটা ঘোটলা পাকানো হচ্ছে। অনেকেই ‘শহীদ’ হয়ে যাওয়ার জন্যে লাইনে দাঁড়ানো। বিতৃষ্ণা চরমে উঠলো। ঠিক করলাম জাহান্নামে যাক ব্লগ। ঢুকবইনা ক’দিন।
সেদিন ট্রেনে আসছি।জানালার পাশে বসে বেশ ফুরফুরে মূড। নতুন বগি দিয়েছে ঢাকা-চিটাগাং রুটে। নট ব্যাড টাইপ। প্লেনের মত প্রতিটা সিটে বসে সামনের সিটের পিছনের ঢাকনা খুলে টেবিল হিসেবে ইউজ করা যায়। ভাবলাম এত লম্বা সময় কিছু না করে জানালা দিয়ে তাকিয়ে থাকার চে’ ব্লগে ঢুকে দেখি। যুদ্ধ নিশ্চয় এতদিনে শেষ।
কিন্তু ঢুকে দেখি যুদ্ধ তখন চরম পর্যায়ে। বিষয় কিছুই বুঝতে না পেরে ঘুর ঘুর করি কিছুক্ষন। জামাত নেতা কামরুজ্জামানের নাম দেখা যায়। তারমধ্যে আবার ওয়ামীকে ব্যান করার দাবীও দেখি। ঘটনা কী? ওয়ামীর ব্লগে গিয়ে দেখি- ওপ্স! ব্লগ বাতিল! বুঝতে পারি ঘটনা সিরিয়াস। ওয়ামীর ব্লগ না পেয়ে অন্যদের ব্লগ পড়ে হতবুদ্ধি হয়ে যাই। ওয়ামী মুক্তিযুদ্ধাদেরকে কুকুর ডেকেছেন?!? কীভাবে সম্ভব?!
খোঁজ খবর নেই। এবং নিরপেক্ষ দায়বদ্ধ ব্লগারদের পোষ্ট খুঁজতে থাকি। এক ব্লগ-ফ্রেন্ড মেইল করে ডিটেইলস ঘটনা জানায়। তখনি দ্বিতীয়বারের মত তিক্ত মনে অনুভব করি-সত্য যা দেখছি তা না বললে শান্তি পাবনা। অতএব আবার সেধে সেধে কাঁদায় নামা।
কামরুজ্জামান এ দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামায়াতের একজন নেতা। দলটির বিরুদ্ধে ৭১-এ স্বাধীনতা বিরোধী অবস্থান নেয়ার অভিযোগ রয়েছে। শুধু এই দলটির বিরুদ্ধেই নয়, আওয়ামী লীগ- বিএনপির অনেক উঁচু পোষ্টে আসীন নেতার বিরুদ্ধেও একই অভিযোগ আছে। স্বাধীনতা বিরোধী, রাজাকার এবং যুদ্ধাপরাধীদের বিচার হওয়া দেশের সুস্থিতির জন্যে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্যে বিএনপি আওয়ামী লীগ লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার পরো এই বিচারে হাত দেয়নি। এক, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যে, দুই- কেঁচো খুঁড়তে অজগর সাপ বেরিয়ে যাবে সেই ভয়ে।
এখন নতুন করে দাবী উঠেছে হাত দেয়ার।
দেশে আইন আছে। মামলা হচ্ছে। কেউ কেউ মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আইন যাকে যুদ্ধাপরাধী, রাজাকার এবং স্বাধীনতাবিরোধী বলে প্রমান করবে, আইন তাকে সাজা দিবে। কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিয়ে কাউকে রাস্তা ঘাটে আক্রমন করে আরেকটি ২৮শে অক্টোবর সৃষ্টির পায়তারা করে কারা? কারা আনন্দ পায় মানুষকে পিটিয়ে মেরে? কারা চায় বাংলাদেশকে অরাজক রাষ্ট্র বানিয়ে অন্য রাষ্ট্রের তাবেদার বনে যেতে?
কামরুজ্জামান রাজাকার নাকি স্বাধীনতা বিরোধী নাকি যুদ্ধাপরাধী তা প্রমান করে তার শাস্তি দিতে চাইলে মামলা করুন। ব্লগে তো এক একজন প্রমানের পর প্রমান দিয়ে ব্লগ ভরিয়ে ফেলছেন। মুখে ফেনা তুলে বেঁহুশ হয়ে যাচ্ছেন। আপনাদের হাতে এতই যদি বস্তা বস্তা প্রমান পঁচে যাচ্ছে, কেন যাচ্ছেন না এনজিওগুলোর কাছে? ওরা তো হা পিত্যেশ করে বসেই আছে আপনাদেরকে সাহায্য করতে। পত্রিকায় লিখুন। মানবাধিকার সংস্থা, আইনী সংস্থাগুলোর কাছে যান। নিজের সংগ্রহে থাকা প্রমান দিন। এখানে ব্লগে কেন গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন?
কিন্তু আপনারা কখনোই এ ধরনের পদক্ষেপ নিবেননা- লিখে দিতে পারি। আপনারা আমাদের দেশের রাজনীতিবিদদের মতই এক একজন ব্লগীয় রাজনীতিবিদ। আপনারাও এ বিষয়টাকে জিইয়ে রাখবেন ব্লগ দখলের স্বার্থেই।
কামরুজ্জামানকে একা পেয়ে মুক্তিযুদ্ধের ব্যানার ব্যবহার করে কিছু উশৃংখল গুন্ডা তার উপর হামলা চালায়। এরাই তারা যারা ২৮ শে অক্টোবর প্রকাশ্যে রাস্তায় মানুষ পিটিয়ে মেরেছিল। কামরুজ্জামান দ্রুত স্থান ত্যাগ করেন।
কিন্তু এই অসভ্য ঘটনাতেই আনন্দে উল্লসিত হয়ে উঠে সভ্যতার দাবীদার ব্লগীয় নেতাগন। তারা দল বেঁধে ওয়ামীকে খূঁচাতে শুরু করেন নিষ্ঠুর ভাবে। “তোর বাপেরে পেঁদাইছি” “কুকুরের মত দৌঁড়ানি খাইছে তোর বাপ” “তোর মায়েরে চুদি” এসবের চেয়েও জঘন্য পোষ্ট আসতে থাকে ব্লগীয় নেতাদের নির্দেশে। পোষ্ট ফ্লাডিং, জঘন্য এবং বর্বর ব্যাক্তি আক্রমন, অসভ্য গালিগালাজ কিছুই কর্তৃপক্ষের চোখে পড়েনা। তারা আরাম করে বসে দেখতে থাকেন ওয়ামীর উপর সম্মিলিত হ্যারাসমেন্ট। ওয়ামী একজন মানুষ। তার পিতার যুদ্ধাপরাধ এখনো আইনের দৃষ্টিতে প্রমানিত নয়। তিনি খুব ঠান্ডা মাথার বলেই হয়তো শুধু মাত্র একলাইনে বলেছেন “কুকুরের কাজ কুকুর করেছে”। যারা একজন সিভিলকে একলা পেয়ে সম্পূর্ন আইন-বিরোধী এবং বার্বারিকভাবে আক্রমন করে তারাতো কুকুরের চেয়েও জঘন্য। পিতার উপর আক্রমনকারীকে তাই ওয়ামী কুকুর বলে অনেক বেশী নরম ভাষা ব্যবহার করে ফেলেছেন আসলে।
মুক্তিযুদ্ধ যারা করেছেন তাদেরকে যাকে তাকে আক্রমনের কোনো লাইসেন্স দেয়া হয়নি। এবং কামরুজ্জামানের উপর যেসব চ্যাংড়া পোলাপান আক্রমন করেছে মুক্তিযুদ্ধের সময় তাদের বাপ-মায়ের বিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। তারা মুক্তিযুদ্ধের ব্যানারের নীচে দাঁড়ালেই মুক্তিযোদ্ধা হয়ে গেল?! এবং তাদেরকে ওয়ামী কুকুর বলে রাজাকার হয়ে গেলেন?
হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা!
সামোয়ার শুরু হয়েছিল গন-মানুষের প্রতিনিধিত্ব করার প্রতিজ্ঞা নিয়ে। কিন্তু এখন ভোল পালটে সামোয়ার আওয়ামী লীদের যুবলীগের মত সামোয়ারলীগ। সামোয়ার কে দোষ দেইনা। সামোয়ার ভয় পেয়েছে। নোটিশ বোর্ডে মুক্তির কথাই ঠিক। ভাল ব্যবসায়ী মানেই ভাল মডারেটর না। সামোয়ার কে তাই সাধুবাদ জানিয়েছিলাম তার আসল চেহারা এতদিনে প্রকাশ উপলক্ষ্যে। অবশ্য আমি সাধুবাদ দেয়ার আগেই অনেকে দিয়ে দিয়েছে। দালালদের কেউ কেউ এ উপলক্ষ্যে খুশীতে বেফাঁস বলে ফেলছে “সামোয়ার এতদিনে লাইনে আইছে!” জ্বী, সামোয়ার এখন থেকে আপনাদের মত গালিবাজ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পাপোশের মত ব্যবহারকারীদের লাইনেই এসেছে। তাই আপনাদের পোষ্টগুলোকে স্টিকি করে সামোয়ার বুঝাতে চাচ্ছে- ‘আমাকে মেরোনা!আমি ছোট!’
স্করপিয়নস ওরফে গন্ডার ওরফে গন্ডু (নামের কী বাহার! এদের রুচি দেখেই তো বমি আসে) অনেক দিন থেকেই আমাকে খুব ইম্পর্ট্যান্স দিয়ে আসছেন। তাকে বলেছি- ‘আমি পপুলার কেউ না, আমাকে এত ইম্পর্ট্যান্স না দিলেও চলবে’। কিন্তু তিনি খুব সম্ভব আমি মেয়ে হওয়াতেই পিছু ছাড়তে পারছেন না। একবার ‘জামাতী’ বলে গালি দেন আরেকবার বলেন, আপনার যাযাবর এড্রেসে মেইল করলে উত্তর পাবোতো? একবার ‘রাজাকার’ বলে গালি দেন আরেকবার বলেন, আমার জিমেইলে মেইল করেন, আমার এড্রেস অমুক।
হাহাহাহাহাহাহাহাহা!
ব্লগীয় নেতাদের ক্যারেক্টার এই স্করপিয়ন্সের মতই।
স্করপিয়ন্সের অনুসরনে আরো অনেকেই বেশ ইম্পর্ট্যান্স দিচ্ছেন আজকাল। বেশ বেশ। ওয়ামীকে যেকোনোভাবে, যেকোনো মূল্যে ব্যান্ড করা ছিল আপনাদের নীল নকশার প্রথম কাজ। নেক্সট কী ভাইজান?
মুহিব বলেছেন:
তোর মায়েরে............. আপনিও না লিখলে পারতেন
লেখক বলেছেন: সাধারন ব্লগারদের মধ্যে যাদের চোখ এড়িয়ে গিয়েছে তাদের চোখে পড়ার জন্যেই লিখা। প্রতিবাদ করতে গেলে সমস্যাটা যতই নোংরা হোক, তুলে না ধরলে ক্লিয়ার হয়না।
"যারা একজন সিভিলকে একলা পেয়ে সম্পূর্ন আইন-বিরোধী এবং বার্বারিকভাবে আক্রমন করে তারাতো কুকুরের চেয়েও জঘন্য। পিতার উপর আক্রমনকারীকে তাই ওয়ামী কুকুর বলে অনেক বেশী নরম ভাষা ব্যবহার করে ফেলেছেন আসলে।""
তাহলে ওয়ামীর মতো আপনিও মুক্তিযোদ্ধাদের পশুর সাথে তুলনা করছেন? আপনাদের মতো মানুষ বাংলাদেশে বাস করে, না দেখলে বিশ্বাস হতো না। এদের জন্য পাকিস্তানে থেকে উর্দুভাষীদের দাসত্ব করাও ভালো হতো। ধিক!
লেখক বলেছেন: অপরাধ না দেখে অপরাধের প্রতিবাদকারীদেরকেই চোখে পড়ল আপনার? সিভিলের উপর আক্রমন যদি সমর্থন করেন তাহলেতো কিছু বলার থাকেনা। আপনারা বিবেকবান মানুষ, একজনের বক্তব্যকে ম্যানিপুলেট করা অন্তত আপনার কাছ থেকে শোভা পায়না।
ওয়ামী কাকে কুকুর বলেছে, কেন বলেছে ভাল করে বুঝে তারপর স্রোতে গা ভাসাতে চাইলে ভাসান।
রন্টি চৌধুরী বলেছেন:
কামরুজ্জামান এ দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামায়াতের একজন নেতা।কামরুজ্জামান রাজাকার নাকি স্বাধীনতা বিরোধী নাকি যুদ্ধাপরাধী তা প্রমান করে তার শাস্তি দিতে চাইলে মামলা করুন। ব্লগে তো এক একজন প্রমানের পর প্রমান দিয়ে ব্লগ ভরিয়ে ফেলছেন। মুখে ফেনা তুলে বেঁহুশ হয়ে যাচ্ছেন। আপনাদের হাতে এতই যদি বস্তা বস্তা প্রমান পঁচে যাচ্ছে, কেন যাচ্ছেন না এনজিওগুলোর কাছে?
আপনার পুরনো লেখাগুলো আমি সবসময় মনোযোগ দিয়ে পড়েছি, আজকে মনিটর নামের এক বল্গারের আপনার সম্পর্কিত একটা কটু মন্তব্য দেখে তথ্যসুত্র জানতে চেয়েছি....কিন্তু এই কটা লাইন....
সত্যি...এমনটা আপনার কাছ থেকে আশা করিনি। হতে পারে এ বিষয়টি নিয়ে অনেকেই বাড়াবাড়ি করেছেন আর ব্লগটাও স্বৈরতান্ত্রিক হয়ে যাচ্ছে, কেউ কেউ তাদের অপছন্দের ব্লগারকে প্রকাশ্যে ব্লগ থেকে বিদেয় করার হুমকি দিচ্ছেন, তাতে ব্লগ কতৃপক্ষের চরম দুর্বলতা প্রকাশ পাচ্ছে.....তাই বলে এমন মন্তব্য?
মানতে পারছি না। সরি।
লেখক বলেছেন: স্করপিয়ন্স,মনিটর ওদের নিয়ে আমার মাথাব্যাথা নেই।
চামার রা কখনো মানুষ হয়না।
ঠিক কোন বিষয়টা মানতে পারছেন না? যুদ্ধাপরাধীদের প্রমান গুলো নিয়ে মামলা করতে বলাকে? তাহলে আপনিও চান এভাবেই রাস্তাঘাটে মানূষ পিটিয়ে মারামারি শুরু হয়ে যাক?
সবুজমিয়া বলেছেন:
রাগিব ভাই দেখি মিথ্যাচার করার জন্য সবার আগে হাজির হলেন...এটিমের প্রিয়পাত্র হবার জন্য ইদানিং আপনার চেষ্টাটা চোখে পড়ছে...
ওয়ামী কী বলেছেন, বুঝতে আমার সমস্যা হয়নি মোটেও। আপনিও কী বলছেন বুঝতে সমস্যা হচ্ছে না। কিছু কিছু মানুষের নির্লজ্জ্বতা, ধৃষ্টতা দেখে অবাক হই প্রতিদিন।
লেখক বলেছেন:
আর আপনাদের বিক্রি হওয়া বিবেক দেখে আমি লজ্জিত হই।
সবুজ মিঞা, কারো প্রিয় কারো অপ্রিয় হওয়ার বিশেষ ইচ্ছা আমার নাই। কিছু মানুষের কৃতঘ্ন আচরণ দেখে বিস্মিত হতে হতে অবাক হওয়ার ক্ষমতাই চলে যাচ্ছে আস্তে আস্তে।
বাতি বলেছেন:
লাভ নাই। তই ড়াজাকার।
মামু বলেছেন:
রাগিম@ আইন হাতে তুলে নেয়াকে, কুকুরের মত জগন্য কাজ বলাতে দোষ কোতায়?রাস্তায় যখন একটা চোরকে আইনের হাতে তুলে না দিয়ে, পিটিয়ে মেরে ফেলে তাকে কি আপনি সঠিক কাজ মনে করেন?
ধিক আপনাকে 'যে সভ্য জগৎএ বাস করে আইন নিজ হাতে তুলে নেয়াকে জায়েজ করার চেষ্টা করে"
মুহিব বলেছেন:
রাগিব ফারজানা দু জনের কথাই বুঝতেছি। ফারজানা নিশ্চয়ই রাজাকারকে সাপোর্ট করে না। এক সন্তানকে তার বাবা মা নিয়ে বাজে কথা বলা নিয়ে কষ্ট পেয়েছেগনতান্ত্রিক দেশে আমি সবার কথা বুঝতে চেষ্টা করছি।
লেখক বলেছেন:
রাজাকারদেরকে সাপোর্ট দেয়ার প্রশ্নই আসেনা। কিন্তু রাজাকারদেরকে বাংলাভাইয়ের মত আইনী বিচারে ফাঁসি না দিয়ে আইন হাতে তুলে নেয়ার পক্ষে আমি নই। আর প্রতিবাদ করতে গিয়ে কে আমাকে কি বলল তাতেও আমার কিছু আসে যায়না। মুক্তচিন্তার মানুষ হব বলেই জামাত-বিএনপি-আওয়ামীলীগ থেকে শতহাত দূরে থাকি। কারন কিছু ব্যাতিক্রম ছাড়া বাংলাদেশের পুরো রাজনীতিটাই পঁচে গেছে।
থার্ড পণ্ডিত বলেছেন:
রাগিব, আপনি বলছেন কামরুজ্জামানকে যারা ধাওয়া করেছিল তারা সবাই মুক্তিযোদ্ধা??
কৌশিক বলেছেন:
আপনি প্রমাণ নিয়ে এনজিও, পত্রিকা, মানবাধিকার সংস্থা, আইনী সংস্থাগুলোর শরনাপন্ন হতে বলেছেন। ব্লগকে কেন এ থেকে আলাদা ভাবছেন? এটাও তো একটা গনপ্রতিনিধিত্বশীল মিডিয়া, জনমত যাচাই ও প্রচারের মাধ্যম। ব্লগ তো মুক্ত - কেউ যদি স্বত্স্ফূর্তভাবে প্রতিবাদ জানায় সেটাতো প্রকাশ হবেই। পরিমাণে সেটা বেশী হওয়াও স্বাভাবিক। সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাতীয়বাদ লাঞ্ছিত হলে "মাথা গরম" করে উল্টাপাল্টা আক্রমন করা আর ইসলামকে ইনসাল্ট করলে ধর্মভীরুদের ইনসাল্টকারীদের বিহেডেড করার ঘোষণা দেয়াতো একই প্রকৃতির আবেগের প্রকাশ। এ বিষয়ে যেকোন অভিযোগ একপক্ষীয় হলেও জাতীয়তাবাদ লাঞ্ছিত হলে ধর্ম আর এই আপনার উত্থাপিত তথাকথিত নীতিবোধ সবসময়ই পদানত হয়েছে।
আপনি যে একজন রাজাকারঘনিষ্ঠ, র্যাদার দ্যান এ মুসলিম, সে বিষয়ে আপনার সচেতনতা লেখায় স্পষ্ট হয়েছে।
লেখক বলেছেন: কৌশিক,
খুব সুচতুর বুদ্ধিজীবি আপনি। ফিল্ডের দালালদের মত গালি দেন না ঠিক, কিন্তু অযৌক্তিক এবং প্রমানবিহীন অভিযোগকে ম্যাকভেলীয় স্টাইলে সত্য প্রমান করে ছাড়তে সিদ্ধহস্ত। একটা প্রমান দেন আমি রাজাকার,রাস্তায় প্রকাশ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবো সাইনবোর্ড লাগিয়ে।
রাস্তায় মানুষ পিটিয়ে মেরে ফেলা যদি আপনার কাছে ‘প্রাকৃতিক আবেগ’ হয়, আপনার ব্রেনের সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে।
সাঈফ শেরিফ বলেছেন:
গুরুদেব রাগিব ভাই, সালাম। ব্লগে সংঘর্ষে যাবার জন্য এ টিম আছে, আপনি তো দেখি ধৈর্য হারিয়ে মাথা গরম করে এক নারীকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন।আচ্ছা বলুন তো দেশে ১০০০ মুক্তিযোদ্ধার মধ্যে একজন যদি দুর্নীতি করে, আর তাকে যদি কেউ দুর্নীতি গ্রস্থ দেশদ্রোহী বলে গালি দেয়......তাহলে এ অপবাদের কালিমা কি আপনি
আর বাকি ৯৯৯ জন মুক্তিযোদ্ধাকেও দেওয়া হয়েছে বলে ধরে নিবেন?
ব্যক্তি গত কর্মফল বা ব্যক্তিগত অপবাদ আমি সমষ্টি গতভাবে সবার উপর চাপানোর পক্ষপাতি নই।
কোন মোল্লার কুকর্ম দেখে সব মোল্লারা এক জাত মনে করাটা কি সঙ্গত হবে? মোল্লাদের মধ্যে কি ভাল মানুষ নাই? মুক্তিযোদ্ধাদের মধ্যে কি দুর্নীতিগ্রস্থ নাই?
শফিউল আলম ইমন বলেছেন:
হায়রে মানুষ.........৭১ এ এত সিভিলকে এরা যখন পাকিদের হাতে তুলে দিয়েছিল তখন আপনার বিবেক কই ছিলো?৭১ পরবর্তী গত সরকারের আমল পর্যন্ত যখন এসব জামায়াতীরা মানুষকে জবাই করে হত্যা করেছে, মানুষকে শিক্ষা থেকে বন্ছিত করেছে, ফতোয়া দিয়ে ধর্ষণকারীদের পক্ষ নিচ্ছে, অন্য ধর্মালম্বীদের ঘরবাড়ি পুড়ে দিয়েছে, ঘর ছাড়া করেছে তখন আপনার বিবেকের দরজা কি অবরুদ্ধ ছিল????
এসব রাজাকারদের থুথু ছিটানো তো কিছুই না একলাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করা উচিত।
সেদিন খুব বেশী দুরে নয় যেদিন আমাদের জেনারেশন রাজাকারদের বিরুদ্ধে আরেকবার যুদ্ধ করবে।
লেখক বলেছেন:
পোষ্ট বুঝে মন্তব্য করুন। ৭১ এ জন্ম হলে বিবেকের তাড়নাতেই যুদ্ধে যেতে বাধ্য হতাম। দূঃখের বিষয় একাত্তরের এক যুগ পড়ে জন্মগ্রহন করেছি।
রিকোয়েস্ট- পোষ্ট না বুঝে নিজেকে জাতে তুলতে হাস্যকর মন্তব্য করবেন না।
মুহিব বলেছেন:
রাজাকারদেরকে সাপোর্ট দেয়ার প্রশ্নই আসেনা - আমিও তাই মনে করি
শফিউল আলম ইমন বলেছেন:
বাই দ্যা ওয়ে আমার পিতা যদি কামরুজ্জামান হতো আমি নিজেই তাকে খুন করতাম।আল্লাহর মহান কৃপায় আমি একজন রাজাকারের ছেলে হয়ে জন্মায়নি।
লেখক বলেছেন:
গলা মনে হয় একটু বেশী উঁচু হয়ে গেল! ‘রাংদে বাসন্তী’ দেখে রক্ত গরম নাকি? ![]()
সততার আলো বলেছেন:
সকল গালিবাজ ও গোঁয়ার ব্লগারকে ব্যান করে সত্য প্রকাশে অনড়দের জন্য ব্লগকে পরিচ্ছন্ন রাখতে (অরন্যে রোদন হলেও) somewhereinblog কর্তৃপক্ষ কে আহ্বান জানাচ্ছি।
লেখক বলেছেন:
ওয়ামীর বান্ধবী হতে পারলে খুশী হতাম।
কারন সে যেভাবে লাস্ট মুহূর্ত পর্যন্ত মাথা ঠান্ডা রেখেছে তা বন্ধুত্বের জন্যে খবু গুরুত্বপূর্ন। কিন্তু আমার আগে থেকেই যে বন্ধু আছে!
সবুজমিয়া বলেছেন:
রাগিব বলেছেন....
আপনাদের মতো মানুষ বাংলাদেশে বাস করে, না দেখলে বিশ্বাস হতো না। এদের জন্য পাকিস্তানে থেকে উর্দুভাষীদের দাসত্ব করাও ভালো হতো। ধিক!
________________________________
এই হুমকিটা এটিমের পুলাপানের কাছ থেকে পেলে আমি অবাক হতাম না...আপনার কাছ থেকে এই হুমকিটা পেয়ে আমিও অবাক হয়েছি..আপনার মতো শিক্ষিত লোকের কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করিনা...
এই হুমকিটা আপনি যাদেরকে দিলেন.....
তাতে এটা আমারও গায়েও লাগে..
এইরকম হুমকি দেওয়ার মানেটা কি? কয়জন শিবিরকর্মীকে আপনি দেশছাড়া করতে পারবেনা...?
আপনাকে যদি কালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই...আপনি কি পারবেন...সব শিবিরকর্মীকে পাকিস্তান পাঠিয়ে দিতে....? পারবেন না....শুধু হুজুগে পড়ে এই ধরনের মন্তব্য আর করবেননা এইটা অন্তত আপনার কাছে আশা করছি...
জামাত শিবিরের কাজে অনেকে অবাক হন...
এটা নতুন কিছু নির্দেশ করেনা....জামাত শিবিরকে আপনাদের মেনে নিতেই হবে...হুমকি ধামকি.অথবা এখানে ব্যান এসবে জামাত শিবিরের কিছু হবেনা...তাই জামাত শিবিরকে অস্তিত্ব স্বীকার করে নিন...ফু দিয়ে জামাত শিবির নির্মূল করা যাবে...সেইটা এখন আর সম্ভব নয়..
ওয়ামি পোস্ট দেওয়ার আগে তাকে অনেক আজেবাজে গালি দেওয়া হয়েছে...তখন আপনার ভুমিকা কি ছিল..?
আর সে যাদের কুত্তা বলেছে...তারা মুক্তিযোদ্ধা ছিলনা...
কুত্তার মতো কেউ কাজ করলে...তাকে যদি কুত্তা ডাকতে আপনি নিষেধ করেন...তবে তাই হোক...
সাঈফ শেরিফ বলেছেন:
শফিউল আলম ইমন....ভাই রাজাকার পিতার ঘরে জন্ম নিলে আপনিও রাজাকারি আদর্শ মাথায় নিয়ে বাবার উপর শ্রদ্ধা রেখেই বড় হতেন, ...যেমন ওয়ামী হয়েছে।আপনার ভাগ্য ভাল।
থার্ড পণ্ডিত বলেছেন:
হা হা হা হা হা আপনার বাবা রাজাকার হইলে ব্লগীয় সূত্রানুসারে আপনিও একজন রাজাকার হইতেন! তখন শুধু আপনার বাবাকে খুন করলে কোন লাভ হতো না । আপনার চৌদ্দগোষ্ঠীকে খুন করতে হতো! কি বুঝলেন?
@ শফিউল আলম ইমন
শফিউল আলম ইমন বলেছেন:
ফাইট্যা যায়.............বুকটা ফাইট্যা যায়
সততার আলো বলেছেন:
কামারুজ্জামানরা তাদের যোগ্যতাবলে এদেশে বাস করছে। তাদের পারলে অযোগ্য প্রমান করে শাস্তি দিতে হবে এর আগে নয়।
রন্টি চৌধুরী বলেছেন:
দেখেন এই ব্লগে এটিম বিটিম এগুলো শুনে আসছি...দেখে শুনে মনে হচ্ছে কারও কারও মতের বাইরে বললে যথেষ্ট হেনস্থা হতে হবে, তাই কেউ কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন, যারা এতটা প্রতিক্রয়াশীল আসলে না, তারাও তা হয়ে যাচ্ছেন। এটা অবশ্যই ভাল না।কিন্তু আপনার কামরুজ্জামান বিষয়ক কথাটা ভাল লাগেনি, কারন তিনি যে একজন স্বীকৃত আলবদর ছিলেন তাতে সন্দেহের অবকাস নেই, সেটা আপনিও জানেন। দুঃখ লাগে যখন এখানে মামলার প্রস্গ আসে। যে দেশটা স্বাধীন হবার পেছনে তাদের সরাসরি বিরোধীতা ছিল তারা আজকে দেশে এমন অবস্থানে। তাকে দৌড়ানো হয়েছে একথা শুনে আমার দুঃখ হয় নি, হবার কথাও না। আপনি ওই কটা ছেলেকে বলছেন এরা ছিল কুকুরের চেয়েও অধম যারা সিভিলকে একা পেয়ে...কিন্তু ফারজানা, আমরা কিভাবে ভুলব এই লোকটির বাহিনী ৭১ এ সিভিলিয়ানদের হত্যা করেছে, ধর্ষন করেছে, রাহাজানি করেছে...এটা তো প্রমান করার বিষয় নয়, এটা স্বীকৃত সত্য। ২৮ অক্টোবর এর ঘটনা অবশ্যই বর্বোরোচিত, কিন্তু তার জন্যে তো আমরা ৭১ বর্বরতা ভুলে যেতে পারিনা।
ফারজানা, আপনার একটা লেখাতেই পড়েছিলাম, আপনি সিডর পরবর্তী সময়ে রাস্তায় এক আক্রান্ত মহিলার সাহায্যের আবেদনে লোকজনকে বিরক্ত হতে দেখে ঘৃনা প্রকাশ করেছিলেন, আপনার বিবেক সম্মন্ধে আমার একটা উচু ধারনা তখনই হয়েছিল। তারপরে আপনার লেখা থেকে কামরুজ্ঝামান সম্মন্ধে পরোক্ষ কোন সামান্য সমবেদনা দেখলেও কষ্ট পাই।
জামায়াত শিবির রাজাকার বলে নয়, এদের বর্তমান কর্মকান্ড ও যে কতটা দুষনীয় এর অনেক প্রমান আমি দিতে পারি।
তাইবলে আমি ইসলামবিরোধী নই, বরং ধর্মভীরুই।
লেখক বলেছেন:
ধন্যবাদ গুছানো মন্তব্যের জন্যে।
সেই সিডর মহিলার প্রতি সাধারনের অবজ্ঞা যেমন ছিল বিবেক বিরুদ্ধ, কামরুজ্জামানকে একা পেয়ে হামলাটাও সভ্যতা বিরুদ্ধ।
আমি মোটেও বিশ্বাস করিনা সঠিক তথ্যপ্রমান থাকলে কামরুজ্জামানের বিচার হবেনা। যারা প্রধানমন্ত্রী/প্রেসিডেন্ট তাদের বিচার হয়ে যাচ্ছে, অথচ যাদের বিরুদ্ধে জনগনের একটা বিরাট অংশেরই অভিযোগ আছে, তাদের বিচার হবেনা- আমাকে বিশ্বাস করাতে পারবেন না।
আইনি বিচার চাই। নিজ হাতে আইন তুলে নিতে চাইনা।
কৌশিক বলেছেন:
ব্যাভিচার শনাক্ত করে পাথর মেরে হ্ত্যা করাকে কি আপনার মানবীয় আবেগ মনে হয়? গতকাল যে ইরানী মহিলাটা নিস্তার পেল তাকে একটু জিজ্ঞেস করবেন দয়া করে। "একটা প্রমান দেন আমি রাজাকার,রাস্তায় প্রকাশ্যে কান ধরে দাঁড়িয়ে থাকবো সাইনবোর্ড লাগিয়ে"
চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কি প্রমান চান বলেন?
তবে আমি আপনার মত সিক না। আপনি হারলেও মাফ করে দেব।
লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহাহাহ!
পুরাতন ট্রিকস! পোষ্টের বিষয়ে সাবজেক্টিভ থাকুন। আরেক বিষয় টানেন কেন? মাথা কি বেশী গরম হয়ে গিয়েছে?
আপনি কি প্রমান দিবেন তা আমি কী করে বলব। আপনি একটা দাবী করলেন। আমি প্রমান দিতে বললাম। দ্যাটস ইট। এখানে সিক, অ-সিকের কী আছে?
কুল ডাউন ম্যান!
শফিউল আলম ইমন বলেছেন:
ম্যাডাম আপনি কিভাবে বুঝলেন নিজেকে জাতে তুলতে আপনার আজাইরা পোষ্টে মন্তব্য করেছি????
থার্ড পণ্ডিত বলেছেন:
রন্টি চোধুরী, আপনাকে কেউ দুঃখ করতে বলে নি । শুধু বলেন যারা ধাওয়া করেছিল তারা কি সবাই মুক্তিযোদ্ধা ছিল???
লেখক বলেছেন: থার্ড পন্ডিতের প্রশ্নের উত্তর কেউ দিলনা! দুষ্ক! ![]()
সাঈফ শেরিফ বলেছেন:
ব্যাভিচার শনাক্ত করে পাথর মেরে হ্ত্যা করাকে কি আপনার মানবীয় আবেগ মনে হয়?ব্যাভিচারের মত মধ্যযুগীয় কুকর্মের শাস্তি যতটা সম্ভব মধ্যযুগীয় কায়দায় দেয়ার পক্ষপাতি। নারী-পুরুষ দুজনকেই। ধর্ম কি বলে আর না বলে সেটা আমার না জনলেও চলবে।
আর ব্যাভিচারকে যারা মধ্যযুগীয় অপরাধ মনে করেন না, নিজের মা বোনদের দিকে তাকাতে বলব একবার।
পিচ্চি বলেছেন:
এই বাউলা আমি ছেলে। তুমি কগু হইয়ো না।
সততার আলো বলেছেন:
রন্টি চৌধুরীর মাথায় কিছুক্ষন আগে নিশ্চয় গরু গগোবর দিয়া ভরে দিয়েছে। কারন তিনি জানেননা যে কামারুজ্জামান স্বীকৃত আলবদর নন। এবং তিনি কি করে মানুষ হত্যা করলেন এবং ধর্ষন করলেন আমার বুঝে আসে না। তবে এটা ঠিক বেশ কিছ ছাত্রলীগ নেতা আজও প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে এবং মাঝেমধ্যে ধর্ষনে সেন্চুরী পালন করে। রন্টি নিশ্চয় তাদেরই কেউ.... মহিলা ব্লগাররা সাবধান থাকবেন.....
লেখক বলেছেন: পোষ্ট পড়ে তাই মনে হল নাকি আপনার?
আপনাকে তো ছোট খাটো জ্ঞানী গুনী জানি। বিবেক কে তালা মেরে না রেখে সামনে আনেন। চোখ খুলে লিখেন, বন্ধ করে লিখলে উষ্ঠা খাবেন! ![]()
রন্টি চৌধুরী বলেছেন:
তারা যদি মুক্তিযোদ্ধা নাও হয় তাতে কি আসে যায়? আমি তাদের সাফাই তো গাইছি না, আমি বলছি ওই লোকটিরপ্রতি আমার সমবেতনা নাই। সে আমার বাবা হলে আমি ওই লোকগুলোকে খুজে বেরকরে হলেও প্রতিশোধ নিতে চাইতাম, আমার প্রিয় পাত্র হলে খারাপ লাগত, কিন্তু অপ্রিয় পাত্র হলেও ভাল যে লাগত তা না, কিন্ত ওউ লোকটা তো অনেক খারাপ...তাই সমবেদনার কিছু আসেনি, বরং একথা কেউ বললে মেনে নিতে হয় যে ওই ছেলেরা তাদের বাবামায়ের প্রতি অত্যিচারের প্রতিশোধ হিসেবে হয়ত এটি করেছে।
রন্টি চৌধুরী বলেছেন:
উপরের মন্তব্যটি থার্ড পন্ডিতের জন্য
রন্টি চৌধুরী বলেছেন:
কামরুজ্জাম যা করেছিলেন তার পর তার প্রতি এদেশের মানুষ কিভাবে সভ্যতার উচু নিদর্শন দেখাবে বলেন? সাধারন মানুষ তো আর মহামানব না। কামরুজ্জামানরা ৭১ এ গ্রামের পর গ্রাম জালিয়ে দিয়েছিলেন কিন্তু এ দেশের মানুষ তো তা করছে না। আর তার দল সম্পর্কেও মানুষৈর মনের মাঝে ভীতি কাজ করে। আলীগ বিএনপিদের সম্পর্কে মানুষ যখন খারাপ মন্তব্য করে তখন আরও ভাল প্রত্যাশা থেকে করে আর জামায়াত...রগকাটা পার্টি..আপনি কোন সময় দেখবেন না যে জামায়াতের লোকেদের সাধারন মানুষের সাথে সখ্যতা আছে...কারন মানুষ এদের ভয় পায়
লেখক বলেছেন: জামাত নিয়ে মন্তব্য অপ্রাসংগিক। কোনো ব্যাক্তি যদি রাজাকার হয়ে এবং আপনার কাছে সুষ্পষ্ট প্রমান থাকে তাহলে আদালতে যান। এটাই আমার কথা।
লেখক বলেছেন: হাহাহাহাহা! আপনার ব্লগে যাইনা দেখে এত আক্ষেপ? নিজে এসে ভিজিটিং কার্ড রেখে যাচ্ছেন! ![]()
থার্ড পণ্ডিত বলেছেন:
@রন্টি চৌধরীপ্রতিশোধ নিন যতো খুশি । কেউ মানা করে নি ।
কিন্তু বলুন রাগিব যে বলছেন, ওয়ামি ঢালাওভাবে মুক্তিযোদ্ধাদের কুকুর বলেছেন এটা পুরোপুরি মিথ্যা???
লেখক বলেছেন:
মাথার ঘিলু কি কম? কম ঘিলু নিয়ে নতুন এসে থাকলে আর পা বাড়ায়েন না! ধরা খাবেন।
কৌশিক বলেছেন:
আপনার বক্তব্য, উপস্থাপন, যুক্তি, পাল্টাযুক্তি, যোগাযোগ - ইত্যাদি বিষয়গুলো একধরণের শূণ্যতার ইংগিত দিচ্ছে। মনে হচ্ছে একধরণের ঘোলাটে জগতে বিচরণ। গেট ওয়েল সুন এনিমি।
লেখক বলেছেন: আমি কারো এনিমি না ভাইজান। প্রথমে বড়ই মাতব্বরী দেখালেন। এখন এক লাইন লিখে দিয়ে ইজ্জত বাঁচাতে চান। বেশ বেশ!
আমিও যাই। ঢাকায় কারেন্ট থাকেনা। আমার ল্যাপ্টপের চার্জ-ও শেষ। যা বলার বলেছি। এখন টা টা।
রন্টি চৌধুরী বলেছেন:
ফারজানা , আপনার আইন আইন শব্দটা হাস্যকর...একবার ভেবে দেখেছেন ৭১ এ কোথায় ছিল আইন?
কৌশিক বলেছেন:
ভক্কডার মন্তব্যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্যক্তিগত আক্রমণ পরিহার করুন।
মুহিব বলেছেন:
@শফিউল আলম ইমনইমপসিবল। অমুক হলে তমুক করতাম এই ধরনের কথা না বলাই ভাল। আমরা বুঝতেছি আপনি একজন মহান দেশপ্রেমিক। দেশপ্রেম মনের বপার চিল্লানর না। কার বাবা মা কি ছিল এই আলোচনা হয়ত ঠিক হচ্ছে না। আপনার বাবা রাজাকার হলেও তিনি জন্মদাতা। আপনি যে বন্দুক-গুলি কিনতোন তাও তার টাকায়।
কৌশিক বলেছেন:
দেন গেট চার্জড সুন। আপনি কি প্রমান চান সেটাতো এড়ালেন। তবে আপনার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমনের নিন্দা জানিয়ে আপনার ইজ্জত রক্ষা করতে আগ্রহী।
লেখক বলেছেন:
কে কাকে এড়ায়?! হাহাহাহাহা!
![]()
আমার উপর ব্যাক্তি আক্রমনের নিন্দা করতে চেয়েছেন তার জন্যে অনেক ধন্যবাদ। আর আমার প্রটেকশানের জন্যে আল্লাহ, আমার পরিবার এবং আমার ফ্রেন্ড-জিপসী যথেষ্টের চেয়ে বেশী। তাই আপনার প্রস্তাবে- নো, থ্যাংক্স।
নির্বাক সুশীল বলেছেন:
তিনকোনা ডট কম খুব ভালো । ওখানে লিখার অনুরোধ করছি । ওখানে রাজাকারদের জন্য সুব্যবস্থা আছে ।
রন্টি চৌধুরী বলেছেন:
সততার আলো বলেছেন,রন্টি চৌধুরীর মাথায় কিছুক্ষন আগে নিশ্চয় গরু গগোবর দিয়া ভরে দিয়েছে। কারন তিনি জানেননা যে কামারুজ্জামান স্বীকৃত আলবদর নন। এবং তিনি কি করে মানুষ হত্যা করলেন এবং ধর্ষন করলেন আমার বুঝে আসে না। তবে এটা ঠিক বেশ কিছ ছাত্রলীগ নেতা আজও প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করে এবং মাঝেমধ্যে ধর্ষনে সেন্চুরী পালন করে। রন্টি নিশ্চয় তাদেরই কেউ.... মহিলা ব্লগাররা সাবধান থাকবেন.....
তাকে বলছি, এই কটা লিংক আপাতত দেখেন, আরও পাবেন পরে
View this link
View this link
View this link
View this link
View this link
















