somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামুক আর ঝিনুকের খোঁজে

১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একদিন হঠাৎ একটা চিঠি এলো। কিছুটা অবাক আমি। অফিশিয়াল চিঠি ছাড়া পারসোনাল চিঠি পত্রের জায়গা অনেক আগেই ইমেইল দখল করে নিয়েছে। এই হলুদ বাংলাদেশী খামে তবে কে চিঠি পাঠালো?!
কিছুটা অবাক, কিছুটা দ্বিধাগ্রস্থ হয়ে খুলতেই ঝর ঝর করে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শামুক আর ঝিনুক ঝরে পড়লো পায়ের কাছে। আরো অবাক হয়ে দ্রুত সাদা পাতাটা খুলি। স্পস্ট অক্ষরে লিখা- “৯-ই জুলাই কক্সবাজার ভ্রমনের বছর পূর্তিতে শুভেচ্ছা স্বরুপ”। পাঠিয়েছে মনি। ঠিক একবছর আগে এইদিন আমি কক্সবাজার ছিলাম। আর এই ঠিক একবছর পরে আজ আমি কোথায়? ………

লা পেরোস।
উইক ডে বলেই হয়তো তেমন মানুষজন নেই। একটু পরেই সূর্যাস্ত হবে। নিশু মিশু ভাইয়ার হাত ধরে হাঁটছে সেতুর উপর দিয়ে।পেছন থেকে ওদের দু’জনকে ছবির মত মনে হচ্ছে। বিশাল পাহাড়ের মাঝখানে প্রচন্ড ঢেউয়ে ভাংগছে পানি। তারউপর ঝুলানো সেতু। আর সেই সেতুতে হাত ধরাধরি করে হেঁটে যাওয়া ওরা দু’জন যেন নিঃস্তব্ধ পৃথিবীর প্রথম মানব মানবী।…… তানভীর আর মনির ভাইয়া খুব মনযোগ দিয়ে গবেষনা করছে এই প্রচন্ড ঠান্ডায় দু’তিনটা অজি কী করে সার্ফিং করছে বরফ-ঠান্ডা পানিতে। আর আমি গলা বন্ধ হাত পা মাথা সব ঢাকা কাপড় চোপড়ের ভিতর শুধু মুখটা বের করে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে দেখছি লা পেরোসের সূর্যাস্ত। ……

সেদিনও সূর্যাস্তের সময় হাঁ করেই ছিলাম। তবে ঠান্ডায় না, প্রচন্ড গরমে। ঘামে চিটচিটে কাপড় নিয়ে তারপরো সূর্যটাকে ডুবে যেতে দেখছিলাম মনির সাথে। বংগোপসাগরের চিটচিটে বালুতে লুটোপুটি খেয়ে, হাত পায়ের দু’এক জায়গায় বালুর ঘষায় ছিঁড়ে গিয়ে, হাঁটু পানিতে দাঁড়িয়ে সেদিন ডুবে যেতে দেখেছিলাম সূর্যটাকে আমার দেশের সাগরে।…… এখনো সূর্যটা ডুবছে। কিন্তু এ সূর্যকে এখনো যেন চিনে উঠতে পারিনি। এখনো পানি দেখছি। কিন্তু এ পানি যেন আমাকে ডাকেনা। এখনো সেই কমলা আকাশই আছে। কিন্তু এই কমলা রঙ্গে আমার তেমন যেন আগ্রহ নেই………

এই চলো চলো… রাত হয়ে যাবে যেতে যেতে।

আমি ফিরতি পথে হাঁটতে হাঁটতে শামুক আর ঝিনুক খুঁজতে চেষ্টা করি। মনির ভাইয়া হাসে।

এইটা কি তুমি কক্সবাজার পাইছো?

আমি মৃদু হাসি। আনমনে পিছনে তাকাই। …… কতটা দূরে ফেলে এসেছি আমার শামুক-ঝিনুকের বাংলাদেশ?
২৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×