আমার প্রিয় পোস্ট
- বাবাকে ছুঁয়ে দেখবো বলে - জাহিদ মজুমদার
- লিচুনচু! - ফারজানা মাহবুবা
- পুরনো ডায়েরী থেকে: স্রেফ এক কাপ চা। বা তার চেয়েও অনর্থক। - রিফাত হাসান
- জেবের ভিতরে একটি জোনাক পোকা - রিফাত হাসান
- লাস্ট মোমেন্টস অফ এ ডাইং মাদার! - সোহায়লা রিদওয়ান
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- শুরু হলো পথ চলা - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- মিছে খেলার ভেলায় ভাসি আরো একবার... - মুনিয়া
- আমার নাস্তিকতা, মিথ্যা কথার বয়ান এবং একটি সাদা রঙের মেঘ - রিফাত হাসান
- টানেলের শেষেও শুধু অন্ধকারের গান - সন্ধ্যাবাতি
- একজন প্রেসিডেন্টের ইমেইল এবং আমাদের নেগেটিভ মনোভাব - শামসুজ্জামান সিদ্দিকী শাহীন
- আমি সর্বদা একদিকে কাত হয়ে হেলে থাকি
- সামী মিয়াদাদ
এক চিমটি উদাস লেখা
২৫ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
![]()
আপনাকে কেউ কি কখনো বলেছিলো ‘দাঁড়াও, আমি আসছি’; তারপর আসেনি? অথবা ‘তোমাকে আমি একটা চিঠি লিখবো’ বলে আর লিখেনি? আমাকে বলেছিল। তারপর যখন আসেনি, আমার স্রেফ একটু উদাস লেগেছে। এর বেশীকিছুই না। যখন আর চিঠিটাও পাইনি, তখনো একটু উদাস লেগেছে। চুল খুলে দিয়ে সমুদ্রের পাশে একলা দাঁড়ালে সমুদ্র থেকে বাতাস এসে চুল এলোমেলো করে দিয়ে কানের কাছে ফিস ফিস করে কথা বললে যেমন মানুষ সব কেমন অটো উদাস হয়ে যায়, তেমন রকম এক চিমটি উদাস হয়েছিলাম। তারপর আবার প্রাত্যহিক নখরামী।
তাহলে এই কাহীনি ফাঁদার কারণ কী? কোনো কারন নেই। স্রেফ বলতে ইচ্ছে হলো, এখনো রাস্তায় হাঁটতে গিয়ে, এখানে সেখানে হঠাৎ মনে পড়ে যায়, কেউ একজন আসবে বলে আসেনি। কেউ একজনের একটা চিঠি পাঠানোর কথা ছিল। সেই চিঠিতে হয়তো একটা রাজা আর একটা রানীর কাহিনী থাকতে পারতো। যে রাজা শিকারে গেলে রানীকে ষড়যন্ত্র করে ফুল বানিয়ে দেয় কেউ একজন। রাজা এসে আর রানীকে খুঁজে পায়না। অথবা টুনাটুনির গল্পের মত অন্য কোনো গল্প থাকলেও খারাপ লাগতোনা। যে গল্পে এমন এক দেশের কথা থাকতো যে দেশে সব সময় শরৎ আর হেমন্ত। টুনা আর টুনি শরতের আকাশের নীচে বসে বসে খালি পিঠায় বানায় আর পিঠায় বানায়।
আপনাকে যদি কেউ এভাবে উদাস না করে দেয়, ধরে নিন কেউ একজন আছে, যার আসার কথা ছিল কিন্তু আসেনি। অথবা যার একটা চিঠি লিখার কথা ছিল, লিখেনি। দেখুন, বুকের ঠিক মধ্যখানটাতে কেমন একটা দলা পাক লেগে যায়। দলাটা ঠিক কষ্টেরও না, কেমন যেন। কেমন যেন সবাইকে লুকিয়ে একলা রাতে বালিশে মুখ গুঁজে কাঁদতে মন চায়। কেমন যেন হাতের সব কাজ ফেলে দিয়ে স্টেশনের সেই ছায়ার নীচের কাঠের সিটটাতে একলা বসে উদাস হয়ে যেতে মন চায়। অথবা কেমন যেন পড়ন্ত দুপুরে শীতের পাতা পড়ে ঢেকে যাওয়া রাস্তায় শুকনো পাতাগুলোর উপর মর মর আওয়াজ তুলে হাঁটতে হাঁটতে একলা একলা হারিয়ে যেতে মন চায়!
অদ্ভূত, না? কোনো কষ্ট না থেকেও শুধু শুধু কষ্ট পাওয়া! আসলেই অদ্ভূত।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪৩
শাওন৩৫০৪ বলেছেন:
কি দারুন লেখা.....অসাধারন লাগলো....
লেখক বলেছেন:
উপ্স! এইটা তো একটা আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে লিখা!
লেখক বলেছেন:
ভাইয়া, লজ্জা দিলেন!
প্রচেত্য বলেছেন:
লেখাটা ছুয়ে গিয়েছে
লেখক বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন:
হ্যা, চলেন!
সিটিজি৪বিডি বলেছেন:
মন ছুয়ে যায়.............!!!
লেখক বলেছেন:
সত্যি?
মিআমি বলেছেন:
যদি আসতো বা লিখতো তবে আরো বেশী এক চিমটি উদাস লাগো। তো কোনটা ভালো।
লেখক বলেছেন:
তখন ঠিক মনে হয় 'উদাস' লাগতো না, উলটো 'বিরক্ত' লাগতো। তখন লিখতাম 'এক চিমটি বিরক্ত লাগা'! ![]()
চোখেরবালি বলেছেন:
বলেছিল একজন। এখন সে অনেক অনে....ক দূরে। আচ্ছা বলোত এমন কেস হয়?
লেখক বলেছেন:
'কেস' মানে কী ভাইয়া?
একজন সুখীমানুষ বলেছেন:
খুব ভালো লাগ্লো
লেখক বলেছেন:
আপনার ভালো লাগলো বলে আমারো ভাল লাগ্লো।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
লেখাটা কয়েকট ঘন্টা আগে ফেইসবুকে পড়েছিলাম। আবারও পড়লাম এখানে। মন ছুঁয়ে গেলোভালো থাকুন
লেখক বলেছেন:
আপনিও ভাল থাকুন।
ভাস্কর চৌধুরী বলেছেন:
আসলেই অদ্ভূত!!!!
মন ছুঁয়ে যাওয়া লিখা। পড়ে খুব ভালোই লাগল।
+
কি ব্যাপার! উদাস কেনো? কেউ আসার কিংবা চিঠি দেওয়ার কথা ছিল নাকি?
এখন বলুন আপনি কেমন আছেন?
লেখক বলেছেন:
স্রেফ লেখাটা লিখার সময় উদাস ছিলাম ভাইয়া!
আপেক্ষিক আছি।
আপনি কেমন আছেন?
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
'হুম' বলে কী ভাবলেন?
চিটি (হামিদা আখতার) বলেছেন:
ভাবনাগুলো সুন্দর!
লেখক বলেছেন:
ধন্যবাদ আপু।
অনন্ত দিগন্ত বলেছেন:
অপেক্ষা একটা অসহ্যকর জিনিস, তাই এখন আর কারো জন্য অপেক্ষা করি না ... কারন জানি, সে এমন করেই ধোকা দিবে !!!!
অন্যরকম বলেছেন:
কেউ অপেক্ষ করে নাই, কেউ কথা দেয় নাই; এমনকি অপেক্ষা করতেও বলে নাই!!!!!!!!
ফাটা কপালরে... পুরাই ফাটা!




















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না