(৫০:৬) তারা কি উপরে আকাশের দিকে তাকাইয়া দেখে না , কিভাবে ইহাকে নির্মান , সুসজ্জিত ও নিখুঁত করিয়াছি।[/sb
মহাবিশ্বের বিন্যাস - মহাবিশ্বের যেদিকেই আমরা তাকাই না কেনো, একে নিখুঁত সুবিন্যাস্ত অবস্থায় দেখতে পাই ; অর্থাৎ যেটা যেখানে থাকার কথা, তা সেখানেই আছে। মনে হয় যেনো , সবকিছুই পরিকল্পিতভাবেই সাজানো হয়েছে। প্রকৃতি থেকে অসংখ্য উদাহরন মেলে যে , জীবণের উন্মেষ ও টিকে থাকার জন্য মহাবিশ্ব নিখুঁত সুবিন্যাস্ত হওয়া জরুরি।
বেশি দুরে যাওয়ার দরকার নেই। আমাদের নিকটতম প্রতিবেশি চাঁদের কথাই ধরুন। যদি চাঁদ এখন যেখানে আছে, সেখানে না থেকে পৃথিবীর আর একটু নিকটে থাকত , তাহলে সমুদ্রের জোয়ার এত বড় হতো যে - বাংলাদেশের দক্ষিনাঞ্চল , মালদ্বীপ , হল্যন্ডের মতো দেশ পানির তলায় ডুবে যেত। শুধু তাই নয় , পানির সাথে ভূমির সংঘর্ষের ফলে , সমুদ্রের তাপ বেড়ে যেত এবং জীবনকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় তাপ ভারসাম্য (thermal balance) নষ্ট হয়ে যেত। জানেন নিশ্চয় - এই পৃথিবীর তাপমাত্রা যদি মাত্র ৫ ডিগ্রি বেড়ে যায় , এই পৃথিবী জীবনযাপনের অযোগ্য হয়ে পড়বে। (National Geography র প্রতিবেদন অনুসারে)
আর যদি চাঁদ এখন যেখানে আছে, সেখানে না থেকে পৃথিবীর আর একটু দুরে থাকত, তাহলে জোয়ার ভাটা কমে যেত , সমুদ্র শান্ত হয়ে যেত, সামুদ্রিক জীবন (marine life) বিপদের মুখে পড়ত। আমরা অক্সিজেনের ঘাটতির মুখে পড়তাম , কারন সামুদ্রিক গাছপালা থেকেই আমরা বেশিরভাগ অক্সিজেন পেয়ে থাকি।
কে চাঁদ কে পৃথিবী থেকে সঠিক দুরত্বে স্থাপন করলো? নাকি বিবর্তনবাদীদের ধারনা অনুযায়ী , চাঁদ পৃথিবী থেকে ভেঙ্গে ছিটকে দুরে সরে যাওয়ার সময় অনেক হিসাব নিকাশ করে চলন্ত ট্রেন যেমন স্টেশনে এসে থেমে যায় , তেমনি সঠিক দুরত্বে যেয়ে থেমে গেল !!
আমাদের এই পৃথিবী ও সূর্য থেকে সঠিক দুরত্ব ও কক্ষপথে অবস্থিত। এই দুরত্ব ও কক্ষপথের পরিবর্তন হলে এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। পৃথিবী হয় অত্যাধিক গরম অথবা অত্যাধিক ঠান্ডা হয়ে যাবে। থাকবে না কোন ঋতু পরিবর্তন। অন্যান্য গ্রহগুলোর দিকে তাকিয়ে দেখুন, আছে কি সেখানে জীবণ? এ দুরত্ব, কক্ষপথ ও কি পার্মুটেশন-কম্বিনেশন পদ্ধতিতে নির্দিষ্ট হয়েছে?
বৃহষ্পতি - সৌরজগতের এই সর্ববৃহৎ গ্রহের কাজ কি জানেন? আমাদের এই পৃথিবীকে উল্কার হাত থেকে রক্ষা করা। বৃহষ্পতির ভর পৃথিবী থেকে কয়েকগুন বেশি হওয়ার ফলে বেশিরভাগ উল্কাকেই নিজের বুকে টেনে নেয়। বৃহষ্পতি না থাকলে পৃথিবী অনেক আগেই উল্কাপাতে ধ্বংস হয়ে যেত বা জীবনধারনের অনুপযোগী হয়ে যেত। কে চিন্তা করেছিল পৃথিবীতে জীবন যাতে স্বচ্ছন্দে টিকে থাকতে পারে , তার জন্য বৃহষ্পতির মতো একটি বৃহৎ গ্রহ সঠিক দুরত্বে স্থাপন করতে হবে !! প্রকৃতি নিজেই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



