ছোটবেলা থেকেই শুনে আসছি , শেষ নবী মুহাম্মদ নূরের তৈরি। এটা যে একটা ভুল ধারনা তা কোরানের নিম্নে বর্ণীত পরিস্কার আয়াতগুলো পড়লেই সন্দেহের অবকাশ থাকার কথা নয়।
“ বল (ও মুহাম্মদ ), আমি তো তোমাদেরই মত একজন মানুষ, আমার প্রতি অহী আসে যে, তোমাদের আল্লাহই একমাত্র উপাস্য, সুতরাং যাহারা স্বীয় রব্বের সহিত সাক্ষাতের বাসনা রাখে, সে যেন সৎকর্ম করে, আর কাহাকেও যেন নিজের রব্বের ইবাদতে শরীক না করে।”
(সুরা ১৮ আল কাহ্ফ আয়াত ১১০)
“বল (ও মুহাম্মদ), নিশ্চয় আমি তোমাদেরই মত একজন মানুষ, আমার প্রতি অহী আসে যে, তোমাদের মাবুদই একমাত্র উপাস্য, সুতরাং তাহারই দিকে দন্ডায়মান হও এবং তাহার কাছে ক্ষমা চাও। মুশরিকদের জন্য পরিতাপ। (সুরা ৪১ ফুসিলাত আয়াত ৬)
“আপনার পূর্বে ও আমি ওহীসহ মানুষকেই তাদের প্রতি প্রেরন করেছিলাম।………..।”সুরা নাহ্ল(১৬) আয়াত৪৩।
“…….। বলুন পবিত্র মহান আমার পালনকর্তা, একজন মানব রসূল বৈ আমি কে? ” (সুরা বনী ইসরাইল(১৭) আয়াত ৯৩।)
১৭:৯৫ আয়াতে আল্লাহ বলেছেন , পৃথিবীতে যদি ফেরেশতারা বসবাস করত , তাহলে উনি রসূল হিসাবে ফেরেশতাই পাঠাতেন। এর অর্থ দাড়ায় , যেহেতু পৃথিবীতে মানুষের বাস , সেকারনেই মানুষকেই রসূল হিসাবে পাঠান।
গত পোস্টে একজন ৫:১৫ আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন , মুহাম্মদই নূর।
1. He is Nur (Sacred Light)
O people of the Scripture! Indeed Our (Prophetic) Messenger has come to you, expounding to you much of that which you used to hide in the Scripture, and forgiving much. Undoubtedly, there has come to you light from Allah and a clear Scripture. (5:15)
light এর মানে বুঝতে হলে পরের আয়াতটা ও পড়া লাগবে।
Wherewith Allâh guides all those who seek His Good Pleasure to ways of peace, and He brings them out of darkness by His Will unto light and guides them to a Straight Way (Islâmic Monotheism).(5:16)
উপরের আয়াতটি পড়লে বোঝা যায় light from Allah and a clear Scripture বলতে আল্লাহ কোরানকেই বুঝিয়েছেন।
আল্লাহ কোরানেই বলেছেন, কোরানে কোন সাংঘর্ষিক আয়াত নেই। সুতরাং প্রথম ৪টি পরিস্কার আয়াতকেই মানতে হবে। ৫:১৫ আয়াতকে বক্র করে কোন কিছু প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিৎ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

