আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

হাঁটা পথে আমরা এসেছি তোমার কিনারে হে সভ্যতা। আমরা সাত ভাই চম্পা মাতৃকাচিহ্ন কপালে দঁড়িয়েছি এসে _এই বিপাকে, পরিণামে। আমরা কথা বলি আর আমাদের মা আজো লতাপাতা খায়। 

ফুলবাড়ী যত দূর, লংমার্চ তত দূর

০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১:০৫

সাঁওতালি গ্রাম বুকচিতে তখন খনখনে দুপুর। কয়েকটি সাঁওতাল শিশু টিনের বাটিতে করে চালভাজা খাচ্ছিল। ভাতের সঙ্গে তরকারি জোটে না। ওই চালভাজাটুকুই সম্বল। ওটুকু খেয়েই শিশুরা বাঁচে বড়রা দিনরাত খাটে। ঢাকা থেকে লংমার্চ আসবে, হাজার হাজার মানুষকে খাওয়াতে হবে। তাই ফুলবাড়ীর আন্দোলনের স্থানীয় নেতা জুয়েল-বাবলু-জামান-মজিদ ভাইদের ডাকে মুঠি মুঠি চাল হাসিমুখে...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে

আমরা রূপগঞ্জ, ফুলবাড়ী, কানসাট : তোমাদের স্বপ্নদোষে আমরা ঝরে যাব না

২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৯

বাদ
আমরা খোয়াব দেখি, একদিন আমরা পচানব্বই ভাগ, একদিন আমরা রূপগঞ্জ, ফুলবাড়ী, কানসাট। একদিন বন্যবর্বর আমরা তোমাদের সুখের ফুলহাতা জামা খুইলা নিয়া ফুল সুখী-সর্বহারা হব।

বিবাদ
আমরা মুক্তিযুদ্ধওয়ালা, আমরা ইসলামওয়ালা, আমরা দেশপ্রেমওয়ালা, আমরা বন্দুকওয়ালা, আমরা কালোচশমাওয়ালা, আমরা কলম-ক্যামেরা-তুলিওয়ালা, আমরা কর্পোরেটওয়ালা, আমরা আলিম-জালিম-কালিম-ডালিমকুমাররা, আমরা মাত্র ভগ্নাংশ যারা, ভগ্নাংশের নাটবল্টু বাকি পাঁচশতাংশ যারা_ আমরা ঐক্যবদ্ধ,...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

পশ্চিমের মুসলমান ভীতি বনাম ভীতিকর পশ্চিমের ডিপ পলিটিকস ১

২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫২

কথাটা ভলতেয়ারের, যে যারা আপনাকে অবিশ্বাস্য ঘটনায় বিশ্বাস করাতে পারে, আপনাকে দিয়ে তারা নৃশংসতাও ঘটাতে পারে। সাদ্দামের গণবিধ্বংসী অস্ত্র, আফগানিস্তানের গুহায় লাদেন এবং মুসলিমদের হাতে টুইন টাওয়ার ধ্বংস সেরকমই এক অবিশ্বাস্য, যা অনেকেই বিশ্বাস করেছে এবং দুটি নৃশংস যুদ্ধে সমর্থন দিয়েছে বা নীরবে মেনে নিয়েছে। এখন সেই নৃশংসতার গল্পগুলো ফাঁস...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

আহ্বান: শিশুদের নিয়ে বড়দের অবলোকনকাম ঠেকান, বেহুশ বিনোদনের খপ্পর রুখুন

১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৭

প্রথম আলো পত্রিকায় গত আট সেপ্টেম্বরে প্রকাশিত আমার 'শিশুদের নিয়ে বড়দের বেহুঁশ বিনোদন থামান' লেখাটি লেখা হয়েছিল যা শৈশবের পণ্যকরণের মাধ্যমে যৌনকরণের হুল্লোড় বন্ধ করার দাবিতে। কপোঁরেট সংস্কৃতির ভারতীয় সংস্করণের এ আগ্রাসন একইসঙ্গে সাংস্কৃতিক আত্মপরিচয়কেও বিপন্ন করছে। কাজটি মূলত টেলিভিশনের মাধ্যমে হিন্দি স্যাটেলাইট চ্যানেল দিয়ে হলেও দেশি মিডিয়া, পোশাক-ফ্যাশন ইন্ডাস্ট্রি...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

ভারতে মাওবাদী বিদ্রোহ নিয়ে অরূন্ধতী রায়: অরণ্যে, কমরেডদের সঙ্গে

২২ শে মার্চ, ২০১০ রাত ১২:৩৫

দরজার নিচ দিয়ে আসা খামে মোড়া টাইপ করা ছোট্ট চিঠিটি ভারতের গুরুতর নিরাপত্তা হুমকির সঙ্গে আমার মোলাকাত নিশ্চিত করেছে। মাসের পর মাস আমি তাদের জবাবের জন্য প্রতীক্ষা করছিলাম। আমাকে ছত্তিশগড়ের দান্তেওয়াদার মা দান্তেশ্বরী মন্দিরে তাদের জন্য অপেক্ষা করতে হবে।

দান্তেওয়াদা এক অদ্ভুত শহর। যেন কোনো সীমান্ত শহরকে ভারতের একদম মধ্যস্থলে ঢুকিয়ে...

পোস্টটি ১৪ জনের ভাল লেগেছে

পরাশক্তিগুলোর গিরিচাপে বাংলাদেশ অথবা জাতীয় স্বার্থ যখন কারো হাতের রুমাল

০৫ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

বেশ কিছু দিন হলো বাংলাদেশকে যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। একাত্তরের সময়কার মানচিত্রখচিত অস্থায়ী পতাকাটির কথা বেশি মনে পড়ছে। সবুজ জমিনে রক্তলালের মধ্যে সোনালি মানচিত্রটি যেভাবে দাগানো ছিল, তাতে পুরোটা বোঝা যেত। দেশটাকে হারানোর কোনো সুযোগ ছিল না। কিন্তু আজ চতুর্মুখী চাপে সেই বাংলাদেশ যেন চুপসে যেতে বসেছে।

উত্তপ্ত ও...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

দৃকের ঘটনায় চীন বা তিব্বত নয়, সার্বভৌমত্ব প্রশ্নে মামলাটা সরকারের সঙ্গে

০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

দৃক কাণ্ডে বুঝলাম বুদ্ধিজীবিতার মুড়িঘন্টে ঝোলের ঢলে মাছের মুড়োটাই ভেসে গেছে। এবং এও বুঝলাম, কর্মহীন ‘সঠিক চিন্তা’ দায়িত্বহীনও হতে পারে। তাই প্রতিবাদহীন ফাঁকা মাঠে পুলিশ এসেছে, প্রদর্শনী বন্ধ হয়েছে, দৃকের দরজায় তালা পড়েছে। সুকুমার রায় লিখেছিলেন, ছিল একটা রুমাল হয়ে গেল বেড়াল। চীনা দূতাবাসের লাল রুমাল চোখের পলকে স্বদেশি স্বরাষ্ট্র...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

বাহের দেশের ভাওয়াইয়া নারীর ব্যথা

৩০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২০

'তোর গলায় রসের কাঠি, গধাদরের পারে পারে রে,
কী মায়া না গাইলেন মাহুত রে'

প্রায় পিঠাপিঠি চারটি সিনেমা হল। চারটিতেই একযোগে নাইট শো ভাঙলে সাতমাথার মোড়টা অনেকক্ষণ গমগম করতে থাকে মানুষের ভিড়ে। যে যেদিকেই যাক, সাতমাথায় আসতেই হয়। তারা আসে খেলাশেষে স্টেডিয়াম থেকে বেরুনো মানুষের মতো। একটু আগে দেখা সিনেমাটি গরম চায়ের...

পোস্টটি ৬ জনের ভাল লেগেছে

ইসলাম, সম্প্রদায় ও পরিচয় বিষয়ে দশটি নোক্তা

২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫

১. আজকের বিশ্বে ধর্মবিশ্বাস আর আইডেন্টিটি আবার একাকার হওয়া শুরু করেছে মনে হয়। সনাতন সব নীতি ও মূল্যবোধ যখন বিশ্বায়িত পুঁজি, প্রযুক্তি আর জীবীকার সংগ্রামের কাছে পরাজিত হয়ে ভেসে যাচ্ছে, তখন ধর্মকেও এর আদলে বদলে যেতে হয়। পশ্চিমা দুনিয়ায় খ্রীস্টধর্ম অনেক আগেই এই চাপে বদলে গেছে। রিফর্মেশন-এনলাইটেনমেন্ট-এর যুগে। ট্রিনিটি-তে ইমান...

পোস্টটি ১৬ জনের ভাল লেগেছে

রসু খাঁ চরিত ১ : যদি সে আমাদেরই লোক...

১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩২

রসু খাঁ কাহিনীর রোমাঞ্চকর পর্ব আপাতত শেষ। এই কাহিনী-উপভোগের আনন্দ-বেদনা-ভয় আপাতত একটি খাতেই বইবে। সেটা হলো খুন ও ধর্ষণের বিবরণের বিস্তার। আসবে তার চরিত্রের কার্যকারণ-বিচার। কাহিনীর মাঝে মাঝে যাত্রার বিবেকের ভূমিকায় হাজির হবেন সাংবাদিক, পুলিশ, বুদ্ধিজীবী ও মনোবিজ্ঞানী। এই বিবেকি পাটে যে কারোরই অধিকার। কেউ তো আর প্রকাশ্যে ধর্ষণ ও...

পোস্টটি ১১ জনের ভাল লেগেছে



আগের পাতা     পরের পাতা >> ›
মোট সময় লেগেছে ০.১৬৪৬ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ৮৮টি
  • মন্তব্য করেছেন: ৯২০টি
  • মন্তব্য পেয়েছেন: ২৪৫০টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১০ মাস
  • ব্লগটি মোট  ৯২৭৭৪ বার দেখা হয়েছে

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই