আমার প্রিয় পোস্ট

পোড়া পালকের গন্ধ

০৯ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৩

শেয়ারঃ
0 1 0

ছাদের ওপারে দেখি আকাশ মেঘ আর চিলেদের ওড়া,
তার সাথে পাল্লা দেয় শহরের ময়লা ঘাটা দশটি কাক,
ডানা উচিয়ে ডানা প্রসারিত করে।
আমরাও বদ্ধ ঘরে চিৎ হয়ে শুয়ে প্রসারিত করি মন।
দেয়াল ফুড়ে আসে, শুনি বন আর পাথরের শব্দ।
মাচায় শুকানো বাঁশের ঘ্রাণ,
ফাঁদে আটকে পড়া কাটবিড়ালির কান্না।

ক্লান্ত কাকেরা হার মেনে আঁকাবাকা তারের স্তুপে ঠাঁয় নেয়।
আর তখনি অচমকা পালক ছড়িয়ে, রক্তাক্ত মাংস- হাড় ছিটকে পড়ে ,
বাচ্চাদের পায়ে পায়ে বাড়ি খায়।
মরা কাটবিড়লির শোকে নিরুদ্দেশ যাত্রায় পড়ে ছেদ।

হাওয়ায় পোড়া পালকের গন্ধ।
সটান চিৎ হয়ে শুয়ে,
নির্ঘুম রাত শেষে,
আমরাও ছাদ গলিয়ে বাতাসে পালকের গন্ধ পাই।

 

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ দুপুর ২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
ফারুক ওয়াসিফ বলেছেন: কিছুটা আড়ষ্টতা আছে মাঝের প্যারাটায়, কিন্তু সংবেদনটা তীব্র।
ভাল লাগলো।
২. ১০ ই জুন, ২০০৯ রাত ১২:৫৩
ফারজানা ববি বলেছেন:

চিন্তার জট সুন্দরমতো না খুললে বোধ হয় ভাষায় তার প্রতিফলন ঘটে।এই শহর অার তাকে দেখতে থাকা নিজের স্মৃতিকে বার বার বাধাদেয়, ভুলে যেতে বলে।
৩. ০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১২
কাঠবেড়াল বলেছেন: ভাল লেগেছে এবং অাবােরা একইসাথে তীব্র খারাপ লাগা !
এর পরের পর্ব পড়তে চাই।
৪. ০৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৩
কাঠবেড়াল বলেছেন: ভাল লেগেছে এবং অাবােরা একইসাথে তীব্র খারাপ লাগা !
এর পরের পর্ব পড়তে চাই।

 

মোট সময় লেগেছে ০.৮৯৮৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই