মানবের দর্শন মানবদর্শন আর গাধাদের দর্শন গাধাগর্শন।
আমি জানি , যে কেউ প্রথমে আমার এই লেখার হেড লাইনটা পড়ে আমি যে একটা রিয়েল গাধা তা নিঃসন্দেহে অনুমান করতে পারবে। কিন্তু... .. ... .. ..
হ্যাঁ আমিও প্রথমে এই লেখার সাথে একমত ছিলামনা। কিন্তু যখন পড়ে একটু ভাল করে চিন্তা করলাম তখন বুঝলাম ব্যাপারটা ঠীকই তো। এতদিন কেন বুঝিণি !!
এখন রাজনীতি নিয়ে কিছু আলোচনা করব। রাজনীতি মানে সমাজকে কোন সুনিদিষ্ট লক্ষের দিকে নিয়ে যাওয়া। মানুষ মাত্রই রাজনৈতিক জীব। সমাজের বিদ্যমান বিভিন্ন ধর্মেও মানুষ , কোন গোষ্ঠি বা সম্প্র্রদায়, সমাজের আপার ক্লাস বা লোয়ার ক্লাস যাই হোক তারা কোন না কোন রাজনৈতিক বিশ্বাস বা মূল্যবোধ বহন করে। মিডিয়াও সমাজের বাইরে কিছু নয়। অতএব প্রত্যেক মিডিয়ায় কোন না কোন রাজনৈতিক এজেন্ডা বা বিশ্বাস আছে তারা তাদের পত্রিকা বা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে। এটাই স্বাভাবিক।
মিডিয়া মানে সাধারনত মাধ্যম বুঝি । কিন্তু তা কিসের মাধ্যম ?? এটা মূলত আমাদের তথ্য পাবার একটা অন্যতম প্রধান মাধ্যম ।
যে কোন অনুষ্ঠান উদযাপনের রীতিনীতি কোন কিছু celebrate করার প্রক্রিয়া , চলা ফেরার হাব-ভাব, পোষাক-পরিচ্ছদ, কাউকে সম্বন্ধন করার তারিকা , এখন জীবন সর্ম্পকে চিন্তা-চেতনা কি, সাফল্য্ ও ব্যর্থতার মাপ-কাঠি নির্ণয় ইত্যাদি সব কিছু বিষয়েই মিডিয়ার অবদান অস্বীকার করার উপায় নেই। একটি চিন্তা-শূন্য সমাজে অথ্যাৎ যে সমাজের মানুষেরা খুব সহজেই অন্য দেশীয় সাংস্কৃতি ও বিশ্বাস তথা life style গ্রহনে সময় নেয় না, এ রকম একটি সমাজে মিডিয়ার প্রভাব ব্যাপক হবে এটাই স্বাভাবিক। বাংলাদেশের Urban area অথ্যাৎ শহর অঞ্চলের সমাজটি বলাবাহুল্য এরকমই।
জীবন সর্ম্পকে ধারনা, কোন ঘটনা সর্ম্পকে মতামত তথা কাজটি ভাল না খারাপ এ সবই রাজনৈতিক প্রশ্ন । চলার পথে শত্র“ বা বন্ধু কে এটাও রাজনৈতিক প্রশ্ন। পশ্চিমা ধর্মনিরপেক্ষ সাম্রাজ্যবাদীদের কাছে ন্যায় পরায়ন মুসলমানরা ”সন্ত্রাসী” আর ইসলাম হচ্ছে " Hate rate Ideology” এটাই স্বাভাবিক। একইভাবে কোন আদর্শ বাস্তরায়নের জন্য মিডিয়া কাজ করে ? কাকে সভ্যতার শত্রু বলে গন্য করে ?কোন জীবন ব্যবস্থাকে প্রগতিশীল বা আধুনিক হিসেবে নিণয় করে ? এ সবই রাজনৈতিক প্রশ্ন। অতএব ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়ায় হোক এরা কখনই রাজনীতির বাইরে নয় । সমাজে একটি বিশেষ আদর্শ প্রতিষ্ঠার লক্ষে , একটি বিশেষ জীবন ধারা বাস্তবায়নের জন্য এরা কাজ করে যাচ্ছে । অতএব আদর্শ যাই হোক মিডিয়া হচ্ছে একটি রাজনীতি আর আদর্শবান যে কোন মিডিয়া কর্মীই হচ্ছে রাজনৈতিক কর্মী (Political activist)।
এখন কিছু প্রশ্ন জাগে
১. মিডিয়া কি এই সমাজ বা রাষ্ট্র বা আমাদের মানে মানুষের বাইরে ??
২. মিডিয়া কি নিরপেক্ষ ? (যদিও নিরপেক্ষ বলে কিছু নেই)
৩. মিডিয়া কার মতাদর্শ প্রচার করে কি ?
৪. মিডিয়া রাজনীতি করে কি ?
৫. মিডিয়ার রাজনীতি আমরা বুঝি কি ?
৬. সামহোয়ার কি নিরপেক্ষ ?
৭. সামহোয়ার রাজনীতি করে কি ?
৮. সামহোয়ারের রাজনীতি আমরা বুঝি কি ?
ইত্যাদি নানাবিধ প্রশ্ন আমরা কখন চিন্তা করি কি ? একটা বিষয় খেয়াল করেছেন কি ? একই ঘটনা বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার করা হয় । এর ফলে যদিও ঘটনার বিভিন্ন দিক সমন্ধে জানতে পারি আবার পক্ষান্তরে আমরা দিকভ্রান্তও হয় । অনেক সময় প্রকৃত ঘটনায় আমরা জানতে পারিনা। এটা থাকবেই। কিন্তু আমাদেরকে আরও সচেতন হতে হবে যেন কেউ আমাদেরকে দিকভ্রান্ত করতে না পারে।
এখানে একটা দিক উল্লেখ করা যেতে পারে , যেমন আশ্চাযজনকভাবে প্রথম আলোর ইসলামি রিপোটার ও ক্রাইম রিপোটার একই ব্যক্তি। তার মানে প্রথম আলো ইসলামকে আর ক্রাইমই একই মনে করে হয়ত। এভাবে কম বেশি সব মিডিয়ার সমস্যা আছে ও তা থাকবে।
তাই আসুন আমরা সবাই মিডিয়া সচেতন হয়।
যদি ভাল বা পজেটিভ কিছু বলি তবে তা আল্লাহতায়ালার পক্ষ থেকে আর খারাপ বা নেগেটিভ কিছু যা বলেছি তা আমার পক্ষ থেকে।
(বিঃদ্রঃ আমি কমেন্ট ও ফ্রন্ট পেজ ব্যান)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

