১২৩ বছর আগের ঘটনা....সুত্রপাত এখান থেকেই। ১৮৮৬ সালের মে মাসে মালিকদের অমানবিক অত্যাতচার ও নির্যাতনের বিরুদ্ধে আমেরিকার শিকাগো শহরে কয়েকটি দাবি নিয়ে শ্রমিকেরা এক ঐকবদ্ব তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন.....দাবিগুলো ছিলো
১. ৮ ঘন্টা কাজ।
২. বাঁচার জন্য নূন্যতম মূজুরি।
৩. মানবিক আচরন।
মূলত শুরু এখান থেকেই। সেই দিনই শিকাগো শহরে সফল ধর্মঘট শুরু হয় এবং ৩ ও ৪ মে ধর্মঘটি শ্রমিকদের একটি শান্তিপূর্ন বিশাল সমাবেশের শেষের দিকে পুলিশ, মেলেটারি এবং পোষা গুন্ডা বাহিনী লেলিয়ে অনেক শ্রমিককে হতাহত করা হয়ে থাকে। বয়ে যায় রক্তের স্রোত। এখানেই থেমে থাকেনি, পরবর্তীতে অনেক শ্রমিক নেতার নামে মিথ্যা মামলা এবং এসব মিথ্যা অভিযোগ কোর্টে প্রমান সহ যুক্তি দিয়ে খন্ডন করার পরও ৭ জনের ফাসি এবং ১ জনকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়।
সেই শ্রমিক নেতার নাম "নিব"। যাকে পরবতী ১৮৮৭ সালর ১১ নভেম্বর ফাঁসি তে ঝুলানো হয়।
মালিকরা ভেবেছিলো এর পর সব শীতল হয়ে যাবে, কিন্তু না সংগ্রাম থেমে থাকেনি। সারা দুনিয়াতে এ সংগ্রাম ছড়িয়ে পড়ে।
মে দিবস বর্তমানে আন্তর্জাতিক শ্রম দিবস। বিশ্বের সবগুলো দেশ এ দিবসটি পালন করে। কিন্তু পরিতাপের বিষয় সামরাজ্যবাদী যুক্তরাষ্ট্রে আজো তা স্বীকৃত নয়।
তবে বর্তমানে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলার মত কেউ নেই। সবাই কথা বলে নিজের
স্বার্থে । আমাদের দেশেই এমন উদাহরন রয়েছে শ্রমিক আন্দোলনের মাধ্যমে পরিচিতি অর্জ্ন করেছেন পরে মন্ত্রীত্ব গ্রহন করেছেন। আর তারপরে সব ভুলে গেছেন এবং নিজের আগের গোচাতে ব্যস্ত রয়েছেন।
তাই নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে আসুন দেশকে বাঁচাতে নৈতিকতার শিক্ষা গ্রহন করি। কারন শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে আর শিল্প বাঁচালে দেশ বাঁচবে। শ্রম দিবসে এটাই হোক আমাদের শপথ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


