আমার প্রিয় পোস্ট

পরির্বতনের সময় এখন....

মনটাও খারাপ তার সাথে ভুলের উপর ভুল করে বসের ঝারি খেয়ে মেজাজটাও বিগড়ে আছে.....পুরা দিনটাই কুফা

১২ ই মে, ২০০৯ রাত ১১:৪৮

শেয়ারঃ
0 0 0

গত কয়েকদিন ধরেই মনটা ভালো নেই.....ভালো করার চেষ্টাও করছি না.....জানি ফলটা ভালো হবেনা....কিন্তু সমস্যা হলো কাজে মন বসাতে পারছিনা.....:((

তার ফলটাও ভালো হলো না.....গত কয়েকদিনের কাজে ছোটখাট ভুল তো করেছি তার সাথে আজকে বিশাল এক ভুল করে ঝামেলা বাধাইয়া দিছি।:P

পুরো একটা অর্ডার ভুলে বাদ দিয়ে দিছি। পুরা অফিস তোলপাড়। বসে দিলো ডাক।
মনে মনে ঠিক করে নিলাম যাই বলুক চুপ করে থাকতে হবে। কিন্তু চুপ করে আর থাকা হলো না।X((X(
ঝারি খাইয়া শেষে বলেই ফেললাম বস মানুষ মাত্রেই ভুল.....মানুষের জন্মই তো ভূল দিয়ে শুরু ,স্বাভাবিক ভাবে সে ভুল করবেই.....আমি বা আপনি কেউ তার ব্যাতিক্রম না।

কথাটা বলেই বসের সামনে থেকে চলে আসলাম......
আপাতত দুই দিন বসের সামনে যাওয়া যাবেনা।:P:P

 

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০০৯ রাত ১১:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই মে, ২০০৯ রাত ১১:৫৫
ভাস্কর চৌধুরী বলেছেন:

বসকে যে ঝারি দিয়েছেন তাতে তিনি বুঝবেন বসের উপরেও বস আছে!!!


কেমন আছেন সালেহ ভাই?


ভালো থাকুন।
১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৭

লেখক বলেছেন:
সম্বল তো ওইটুকুই ছিলো.....নাহলে কি আর কিছু বলা যেতো.....

ভালো নাই ভাই...ভালো নাই........

২. ১২ ই মে, ২০০৯ রাত ১১:৫৯
মোহাইমেন বলেছেন: আমি আপনার বস হলে আপনার সামনে যেয়ে বলতাম, ভুল করে একাউন্টেট কে বলে ফেলেছি আগামী ৬ মাসের বেতন ১/৪ করে দিতে! ;) যাই হোক টেনশন করবেন না, সময়ে (৬ মাস পরে) সব ঠিক হয়ে যাবে। ম্যান ইজ মর্ঠাল ;)
১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন:
এইরকম হইলে তো ভালাই হইতো....মোহাইমেন ভাই

নামটা লিখতে বহুত কষ্ট হইছে....

৩. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৩
আইরিন সুলতানা বলেছেন:
দুই দিন পর বস -কে কি পাঠ দিবেন, এখন সেইটা ভাবতে থাকেন....;)
১৩ ই মে, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন:
সমস্যা তো এখানেই

কিছু ভাবতে পারছিনা.....

৪. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:০৬
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ব্যাপারস না, কিছুই হবে না...
ইঞ্জয় ...
আর মন ভালো কইরা এইবার একটু হাসেন ...
১৩ ই মে, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন:
অফিসের ব্যাপার নিয়ে ভাবি না......ওটা ক্ষনিকের ঝড়....

কিন্তু মনের ঝড়টা !
কিছু সময় থাকে দু:খটাকে ভালো লাগে.....

৬. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:১২
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালা কাম করছেন
এক্কেরে বীরপুরুষ!
১৩ ই মে, ২০০৯ রাত ১২:২৪

লেখক বলেছেন:
ভাইরে বীরপূরুষ হইতে পারলে তো হতোই.................

৭. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:২০
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: গান শুনেন, অল্ টাইম ফেভারিট রবীন্দ্রনাথ ...
বুইড়ার কাছে সকল সমস্যার সমাধান আছে ...
১৩ ই মে, ২০০৯ রাত ১২:২৮

লেখক বলেছেন: লেখক বলেছেন: হুমমমম...
অবসর সময়টা এখন গান শুনেই কাটাই....রবীন্দ্র.. বালাম আর বাপ্পা.....

৮. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:২৯
এরশাদ বাদশা বলেছেন: মাঝে মাঝে এভাবে ঝাড়ি দেবেন। তারপর একদিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। মানে চাকরি চলে গেছে, আর কি...খ্যাক খ্যাক
১৩ ই মে, ২০০৯ রাত ১২:৪৩

লেখক বলেছেন: জ্বি আচ্ছা.....আপনার পরামর্শ মনে থাকবে....

৯. ১৩ ই মে, ২০০৯ রাত ১২:৫০
নুশেরা বলেছেন: ব্যাপারস না, মানুষ মাত্রেই ভুল, ম্যান ইজ মরটাল ;) :D
১০. ১৩ ই মে, ২০০৯ রাত ২:০৭
নাজনীন খলিল বলেছেন: নুশেরা বলেছেন: ব্যাপারস না, মানুষ মাত্রেই ভুল, ম্যান ইজ মরটাল ;) :D
১৪ ই মে, ২০০৯ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: নুশেরা এবং নাজনীন খলিল

জ্বি ম্যান ইজ মরটাল

১১. ১৩ ই মে, ২০০৯ সকাল ১০:৩৩
জেরী বলেছেন: ঝাড়ি খাওয়ার চেয়ে ঝাড়ি দিয়া বেশী মজা লাগে:)
১৪ ই মে, ২০০৯ সকাল ৮:০৮

লেখক বলেছেন:

আবার জিগস!!???

১২. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:২৪
সহেলী বলেছেন: আগামীকাল যাঔযার দিন বসের সামনে , প্রস্তুতি কেমন ?
১৩. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:২৬
সহেলী বলেছেন: আগামীকাল যাওয়ার দিন বসের সামনে প্রস্তুতি কেমন ?

উপরের মন্তব্যের শুদ্ধ বানান এগুলো , বসকে শিখিয়ে দেয়া যায় না --- ভুলের জন্যই কারেকশন , কানেকশন ঠিক রাখতে ।
১৫ ই মে, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন:
ভুলের জন্যই কারেকশন , কানেকশন ঠিক রাখতে


এই মন্তব্যটা পছন্দ হইছে..................অবশ্যই শিখাইতে হবে...

১৪. ১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:৩৯
কালপুরুষ বলেছেন: একটা অর্ডার ভুলে বাদ দিছো- দুইটা নতুন অর্ডার আইনা বসকে দেখাও। সব ঝামেলা শেষ।
১৫ ই মে, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: অর্ডার আমি আনতে পারলে তো কাজ হয়েই যেতো....!!!!

১৫. ১৪ ই মে, ২০০৯ দুপুর ২:৫৮
আরিয়ানা বলেছেন: ঠিকই বলেছেন। মানুষ মাত্রই ভুল করে...গরু ছাগলের কিন্তু করে না। হা হা হা ভাল থাকুন।
১৫ ই মে, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন:
আপনিও ঠিক বলেছেন............


ভালো থাকুন.......

১৬. ১৪ ই মে, ২০০৯ রাত ৮:০৬
মোঃ সাকিব আল মাহমুদ বলেছেন: আহা! রে! দেখছেন, @আরিয়ানা কি কয়? আমরা ছাগল যে কাডোল পাতা খায় এই কাহানি কহন কই? মাইনষের দুস্কে, দুস্কিত হওয়া উচিত.

আর মন খারাপ কইরেন না, কালকে আইয়া পড়েন, আড্ডা মারুম
১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন:
কিসের আড্ডা ???? কোথায়???

১৭. ১৫ ই মে, ২০০৯ রাত ১:১৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: মানুষ ভুল করে বলেই এগিয়ে যেতে পারে
১৫ ই মে, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: একদম ঠিক...
ভুল করে আর পরে তা শুধরিয়ে নেয়....পরবর্তীতে সে ভুল সচরাচর আর হয় না ....

১৮. ১৫ ই মে, ২০০৯ সকাল ৮:৩৭
বরুণা বলেছেন: বস রে আমার কাছে পাঠাই দিও ভাইয়া ।
ভুল কারে বলে আমার থেকে জানলে পৃথিবীর সব ভুল ফুল হয়ে যাবে বস বেটার সামনে।
১৫ ই মে, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন:
পাঠাইয়া দিমু.....

দেখি কেমন ফুল বানাইতে পারেন......

১৯. ১৫ ই মে, ২০০৯ সকাল ৯:০৩
স্মৃতিমেঘ বলেছেন: ভাল কাজ করেছেন.....................ভুল সবাই করে!!!

পেলাাাাাাাাাাাাাাাাস।
২০. ১৫ ই মে, ২০০৯ সকাল ১১:০৪
সাদিয়া বলেছেন: হিহিহিহি...........দারুন বলেছেন
good job !!!
১৬ ই মে, ২০০৯ দুপুর ২:৪১

লেখক বলেছেন:
স্বৃতিমেঘ ও সাদিয়াকে..
ধন্যবাদ...

২১. ১৭ ই মে, ২০০৯ রাত ১০:১৬
রুবেল শাহ বলেছেন: ঝারির উপরে কিচ্ছু নাইকা....................... ;)
১৭ ই মে, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: হুমমমম...............

২২. ১৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৮
তনুজা বলেছেন: দারুণ কাজ করেছেন ---ঠিক হয়েছে---বসের সাথে লাঞ্চব্রেকে কি ছুটির পরেও যাতে সামনাসামনি না হন ----খেয়াল রাখবেন
১৭ ই মে, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: আজকে সামনা সামনি হয়ছি তয় কোন কথা হয় নাই.................

২৩. ১৭ ই মে, ২০০৯ রাত ১১:০৪
ক-খ-গ বলেছেন: এর পরে আর দেখা হয়েছিল?? ;)
২৪. ১৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৪
উদাসী স্বপ্ন বলেছেন: উমমম..আমাদের মেইন প্রবলেম হলো আমরা কিছু চাকুরে সবসময়ই মাথা নীচু করে থাকি।আমি কিছু ছেলে পেলে চিনি বুয়েট থেকে পাশ করেছে। ওদের একটা স্বভাব আছে। যখন চাকরি ছাড়বে তখন একটা রেজিগনেশন লেটার লেখে। কোম্পানী ছোট হলে সুপার ভাইজার না, সোজা এমডির কাছে যায়। না বলে ঢুকে একটা সালাম দেয়। তারপর সোজা বলে আমি আপনের জবের খ্যাতা পুড়ি। তারপর অকথ্য গালাগাল। তারপর রিজাইন লেটার ছুড়ে দিয়ে এসে পড়ে। তার পরের দিন আরেকটায় ঢুকে।

ওদের মতো আমার এক বন্ধু রাসেলও ওটা করতে যায়। সফল ও হয়। ও যখন বস কে গালাগাল দেয় তখন রুমে ওনার বৌ বসেছিলো। যখন হাউকাউ করলো তখন সবার আক্কেল গুড়ুম।
যখন ও অফিস থেকে চলে আসছিলো তখন বুঝলো একটা ভুল হয়ে গেছে। কারন ২ মাসের স্যালারী পেন্ডিং!

কথা সেটা না, যেটা হলো নিজেকে বড় ভাবা উচিত। যদি নিজেই নিজেকে ছোট ভাবি, তাহলে সবাই আরো ছোট করবে। নিজের অধিকার বুঝে নিতে হবে, তখন এসব ভুলের সময়ও কেউ কিছু বলার সাহস পাবে না!

 

মোট সময় লেগেছে ১.০৪৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভালোবাসি গান শুনতে,গল্প পড়তে,কাজ করে সময় কাটাতে আর সবচেয়ে ভালো লাগে বন্ধুদের সাথে সময় কাটাতে ।



আমি তাদের দলে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ