১ম পর্ব
নির্ধারিত সময়ের.... ১৫ মিনিট আগেই অয়ন চলে আসে আনন্দিতার ক্লাসের সন্নিকটে....রাস্তার অন্যপাশে দাড়িয়ে, কখন আসবে আনন্দিতা সেই অপেক্ষাই করতে থাকে....প্রতীক্ষার প্রহর যেন যেতে চায় না.....অবশেষে অয়ন ফোন দেয়...
অয়ন : কোথায় তুমি.....??
আনন্দিতা : ক্লাসের কাছাকাছি, ৫ মিনিট লাগবে।
অয়ন : আচ্ছা আস..... আমি আছি এখানেই।
আনন্দিতা : তুমি আছ মানে!!!! কোথায়..??!!
অয়ন : তোমার ক্লাসের কাছেই.....
আনন্দিতা : তুমি এখানে কেন??? তোমাকে কি আসতে বলেছি??
অয়ন : একটু অবাক হয়েই....তুমি না বললে তুমি ২ টার আগে বের হতে পারবে না....
আনন্দিতা : হুমম..সেতো ক্লাসে যাবো বলে....
অয়ন : আচ্ছা আমারই বুঝতে ভুল হয়েছে...আজ ক্লাস না করলে হয় না....?একটা দিন।
আনন্দিতা : না আমি ক্লাস মিস দিতে পারবো না...
অয়ন : একটা দিনের জন্যও না....
আনন্দিতা : না.....তুমি চাইলে ৫মিনিটের জন্য দেখা করে চলে যেতে পারো...অন্যথায় ক্লাস শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারো...
অয়ন : ওকে....তুমি ক্লাস কর.......আমি অপেক্ষা করছি....
আনন্দিতা : ওকে....আমি ক্লাসের সামনে চলে এসেছি ফোন রাখবো....
অয়ন: ওকে.....
(ফোনটা রাখতে রাখতে অয়ন দেখলো আনন্দিতা রিশকা থেকে নামছে...অয়ন একবার ভাবলো ডাক দেই...পরক্ষনেই ওর তাড়া দেখে আর ডাক দিলো না..চলে যাওয়া দেখলো ওর)
অয়ন ঘড়ির দিকে তাকায়....পুরো দুই ঘন্টা!!! কি করে সময় কাটাবে অয়ন..?? এদিকে প্রচন্ড ক্ষুদাও পেয়েছে....আগে পেট পুজোটা করে নেওয়াই শ্রেয় মনে করলো মনে মনে।
কিন্তু তারপর!!!.....এই পর্ব চুটিয়ে বাকি সময় কি করবে!!?? সময় কাটানোর জন্য ধানমন্ডি লেকটাকেই বেছে নিলো অয়ন আর একটা মেসেজ পাঠিয়ে দিলো আনন্দিতাকে, অপেক্ষা করবে সেখানে। সেই উদ্দেশ্যে হাটা দিলো......
হাটতে হাটতে অয়ন সিন্ধান্ত পরিবর্তন করে...আনন্দিতার ক্লাসের দিকেই হাটতে থাকে...সময় কাটানোর জন্য রাস্তার পাশে একটি সংবাদপত্র নিয়ে বসে পড়লো...সংবাদ আর ঘড়ির দিকে চোখ বুলাতে বুলাতে দেড় ঘন্টা পার করে দিলো।
হঠাৎ মনে পড়লো আনন্দিতাকে দেওয়ার জন্য ফুল এখনও কিনা হয়নি!!! তাড়াতাড়ি উঠে পড়ে সেখান থেকে...গতবারের ভূলটা আবার করতে চায় না....অয়নের স্বৃতির পাতায় ফিরে যায় (সেই বছর এমন দিনে আনন্দিতাকে বিদায় বেলায় ফুল দিবে বলে ঠিক করে রেখেছিলো...কিন্তু সবই ঠিক ছিলো মাঝখানে ওর আরেক বন্ধু ফুল নিয়ে এলো...বিদায়ের বেলায় ফুল দিতে গিয়ে....শুরু হয় ঝগড়া...অয়ন কিছুতেই বিশ্বাস করাতে পারছিলো না যে সে আগেই ঠিক করে রেখেছিলো যে বিদায় বেলায় ফুল দিবে)
ফুলের দোকান দেখে বর্তমানে ফিরে আসে ....কিনে নেয় কিছু গোলাপ আর রজনীগন্ধা..
হাটতে থাকে অয়ন....অপেক্ষার পালা শেষ হলো বলে....অয়ন মনে মনে ঠিক করে নেয় ওকে একটু চমকিয়ে দিবে, এখানে যে আছে এটা বলবে না...
অয়ন রাস্তার অপরপাশে দাড়িয়ে অপেক্ষা করতে থাকে......... অয়ন ফোন দেয়...
আনন্দিতা : হ্যালো
অয়ন : তুমি কোথায়?
আনন্দিতা : এই তো ক্লাস থেকে বের হলাম। তুমি কোথায়?
অয়ন : রাস্তার ওপারে।
আনন্দিতা : কোন রাস্তার ওপারে!!!??
অয়ন : মনে মনে নিজেকে ধিক্কার দেয় ..শালা, একটু মিথ্যে কথাও বলতে পারে না...নিজেকে সামলে নিয়ে, ধানমন্ডি লেকের রাস্তার ওপারে....আমি কি আসবো তোমার এখানে??
আনন্দিতা : না তোমার আসতে হবে না.....তোমাকে একটা কথা বলি....
অয়ন : কি? বলো....
আনন্দিতা : আমার সাথে একটা ফ্রেন্ড আসবে। কোন সমস্যা নেই তো?
অয়ন : অয়ন একটু ভেবে ....না...
আনন্দিতা : ওকে বাই....আসতেছি....
ক্ষনিক পরে অয়ন, আনন্দিতাকে দেখতে পায়...অয়ন পুলকিত হয়...কিন্তু অয়ন আনন্দিতার মাঝে কোন তাড়না দেখতে পেলো না.... অয়ন একটু থমকে যায়...দেখতে থাকে...অয়ন দেখে আনন্দিতা দাড়িয়ে আছে.....
(চলবে)
সখি তোরে সঙ্গোপনে ভালোবেসেই যাবো আমি.....০১১১১১ (২য় পর্ব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২১টি মন্তব্য ২১টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।