somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখি তোরে সঙ্গোপনে ভালোবেসেই যাবো আমি.....০১১১১১ (৩য় পর্ব)

০৯ ই এপ্রিল, ২০১০ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব
২য় পর্ব

অয়ন দেখে আনন্দিতা দাড়িয়ে আছে.......
কয়েক মিনিট হয়ে গেলো আনন্দিতা যেখানে ছিলো সেখানেই আছে...অয়ন ফুল হাতে দাড়িয়ে থাকে...অয়ন ভেবেছিলো....আনন্দিতা ক্লাস থেকে বের হয়েই যাত্রা করবে নির্দিষ্ট গন্তব্যে....অয়ন যে সেখানে অনেক সময় ধরে অপেক্ষা করছে এই ভেবে....আর অয়ন তৎক্ষনাত ওর সামনে গিয়ে হাজির হবে ফুল হাতে....কিন্তু না, এখানে কোন তাড়না নেই...

ক্ষনিক পরে আনন্দিতার সঙ্গী হিসাবে একটা ছেলের আগমন ঘটে...হতে থাকে প্রাণচঞ্চল হাসির সাথে বাক্যবিনিময়......ক্ষনিক পরেই ছেলেটি উধাও হয় আবার ফিরে আসে.... হাতে ফুলের তোড়া ....

অয়ন নিজের ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে....না পারেনি অয়ন এবারও ...এবারের চাওয়াগুলোও হলো না পূরন...নিজের উপরই চরম বিরক্তি আসে...সেই সাথে কষ্টটা বাড়তে থাকে.....অনেকটা স্থিতি চোখেই অয়ন দেখে আনন্দিতা রিশকায় উঠছে ..ওরা হাসছে..... ফোনের রিং এ অয়ন সম্বিত ফিরে পায়...স্ক্রিনে আনন্দিতার নাম্বারটা ভেসে উঠে.................


অনেকটা কষ্ট নিয়েই ফোনটা রিসিভ করে অয়ন....

কোথায় তুমি??
অয়ন : আছি... যেখানে থাকার কথা...
তুমি কোথায় ??

আনন্দিতা : এই তো রিশকায়.....
অয়ন : আচ্ছা আস....লাইন কেটে দেয়।

একটা রিশকা ঠিক করে আনন্দিতার রিশকার পশ্চাদে চলতে থাকে অয়ন। নিজ থেকেই রিশকার দূরুত্ব একটু বাড়িয়ে নেয় চোখের আড়ালে চলে যেতে দেয়....ভাবনার ঘরে ফিরে যায়.. ...নিজেকেই দোষ দিতে থাকে সবকিছুর জন্য...সব দোষ আমার ...সব....না ভাবতে চায় না...কষ্টটা বেড়েই চলছে ....

স্যার কোথায় নামবেন...?? সম্বিত ফিরে পায়.....বর্তমানে ফিরে আসে অয়ন...একটু সামনে যাও..হাতের বামে রাখো (প্রতিউত্তর দেয়)

রিশকা থেকে নেমে অয়ন ধীর পায়ে এগিয়ে চলে ....চারপাশে চোখ বুলিয়ে ...খুজতে থাকে আনন্দিতাকে....অয়ন যানে ঠিক কোনখানে পাওয়া যাবে এবং পেয়েও যায়। দূর থেকেই দেখতে থাকে এবং আনন্দিতার পিছনেই একটু দূরে একটা স্থান খুজে বসে পড়ে নিজেকে কিছুটা স্থির করার জন্য। ধীরে পায়ে এগিয়ে চলে ঠিক আনন্দিতা যেখানে বসে আছে, সেই স্থানটার দিকে।

অয়ন নিজেকে পুরো স্থির করেই আনন্দিতার সম্মুখে হাজির হয় এবং ফুলগুলো এগিয়ে দেয়, সাথে একটা চকলেট বক্স।

আনন্দিতা হাসি মুখে ধন্যবাদ জানায় এবং নতুন বন্ধুর সাথে পরিচয় কেরিয়ে দেয়।

অয়ন পরিচয়ের ক্ষেত্রে নিজের অবস্থানটুকু ভিতরে রেখেই সৈাজন্যমূলক আচরন করে গেলো...সেই সাথে পরিচয পর্বটাও সেরে নিলো....সেই সাথে ছেলেটাকে ঘুটিয়ে দেখে নিলো....এই ছেলেটা বেশ চঞ্চল...

অয়ন এবার আনন্দিতার দিকে ফিরে আসে...
কি করলে সারাদিনে....?
আনন্দিতা : না তেমন কিছুই না। ক্লাসে গেলাম....ওরা উইশ করলো...তুমি কি করলে?

অয়ন: তেমন কিছুই না.......অপেক্ষা করেই সময় কাটালাম।
আনন্দিতা: দিনটা তেমন ভালো গেলো না।

অয়ন: ভালো যাক এমন কিছু কি করেছো?
আনন্দিতা: না ...তা করা হ্য়নি।

এভাবেই চলে ক্ষনিকের আলাপ...দিনের সূর্যটা জানান দেয় সময় শেষের..আলো ফুরিয়ে যায়....সন্ধ্যা ঘনিয়ে আসে.....সন্ধ্যার সাথে চলে ফুচকা পর্ব......এরই মাঝে আনন্দিতা জানান দেই ওর বড় ভাই আসবে, বড় ভাইয়ের সাথেই বাসায় যাবে।

আনন্দিতা: আজ বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই।
অয়ন : নো প্রবস। যাওয়া যায়।
রুপম(আনন্দিতার বন্ধু) : কখনোই না, আমি যাবো না।

আনন্দিতা : আরে! দেখা করলে সমস্যা কি??
রুপম : আমি বাবা কারো বড় ভাইয়ের সাথে দেখা করতে পারবো না।

এরই মাঝে আনন্দিতার ফোন বাজতে থাকে....

ফোন রিসিভ শেষে কথা বলে রেখে দেয় আনন্দিতা...

আনন্দিতা : চলো ..যেতে হবে ... ভাইয়া চলে এসেছে গাড়ি নিয়ে....তোমরা যাবে আমার সাথে..
অয়ন : চলো এগিয়ে যাই....
রুপম : তোর ভাইয়ের সামনে যাবনা...

আনন্দিতা : যেতে হবেনা.....

তিনজনই এগিয়ে চলে.....কিছুদূর গিয়ে আনন্দিতা রাস্তার পাশে পার্ক করা গাড়ির সামনে দাড়িযে পড়ে..... বিদায় নেয়.....

অয়ন হেঁটে চলে....পিছন ফেরে তাকায়....আনন্দিতাকে দেখে.....ভাবনার সাগরে ডুবে যায়....
(চলবে)
১৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×