১ম পর্ব
২য় পর্ব
তয় পর্ব
ভাবনার মাঝেই অয়ন পথ চলতে থাকে ধীরে ধীরে.. ফুটপাত মাড়িয়ে চলে আসে বাস কাউন্টার এর সামনে...টিকেট কেটে উঠে পড়ে বাসে... পিছনের দিকের জানালার পাসের খালি সিট দেখে বসে পড়ে অয়ন।
বাস চলতে থাকে...বাতাস বয়ে যায় ..অয়ন চোখ বন্ধ করে.. অতীত স্বৃতির মাঝে ঘুরে বেড়াতে থাকে ... সন্ধ্যা ঘনিয়ে আসা শীতকালে রাস্তার পাশে হেঁটে চলা দুজনে কল্প আর গল্পে..কখনো বা রিশকায় বৃষ্টির মাঝে.. .. কখনো বা লেকের ধারে।
একটা সময় আনন্দিতা অয়নকে ভালোবাসতো.. .. অথচ এখন !! না অয়ন ভাবতে চায়না... সব কিছুর জন্য অয়ন নিজেকেই আবারও দায়ী করে..অয়ন ভালোবেসেও বার বার আনন্দিতাকে ফিরিয়ে দিয়েছিলো, আনন্দিতাকে কষ্ট দিয়েছিলো। তবে একথা সত্য আনন্দিতাকে ফিরিয়ে দিয়ে অয়ন নিজেও বার বার কষ্ট পেয়েছিলো আর এখনও পাচ্ছে।
জীবন গল্প অথবা নাটক .. কি অদ্ভুদ সাদৃশ্য.. কেউ নাটকে অভিনয় করে জীবনের গল্পটা ফুটিয়ে তোলে, আর ... কখনো কখনো বাস্তব জীবনের মাঝেই অভিনয় বা নাটক চলতে থাকে...
এই যে আজ অয়ন কতটা কষ্ট নিয়ে আনন্দিতার সামনে গিয়েছিলো আনন্দিতা কি তা বুঝতে পেরেছিলো ?? আর পারবেই বা কিভাবে ... .. অয়ন নিজেই তা বুঝতে দেয়নি ..সাবালীল আচরন করেছে আনন্দিতার সাথে... এটাও কি অভিনয়.. .. !!?? অয়নের মনে পড়ে যায় সেই মঞ্চ নাটকের কথা... জীবনের প্রথম শো করতে গিয়ে শর্টগুলো ভালোই দিচ্ছিলো অয়ন। পরিচালক সাহেবও সাহস দিচ্ছিলো একইভাবে চালিয়ে যেতে... প্রথম পারফরম্যান্স হিসেবে অয়নের অভিনয়ে সাবাই খুশি..অয়ন নিজেও ভাবতে পারে নাই এতটুকু করতে পারবে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার. সেই শেষ ভালোটাই হয়ে উঠেনি...শেষ চিত্রে নায়িকার সাথে অতি রোমান্টিক ডায়লগ ছাড়তে গিয়ে অয়ন ডায়লগ ভুলে যায়... পরে কোনরকমে সামলে নিয়ে চিত্র শেষ করে। ভাগ্যিস সেদিন কারো হাতে ডিম ছিলো না, অন্যথায় ঐ এক শর্ট এর জন্য ডিম ছুড়ে মারতে পারতো।কষ্টের মাঝেও ক্ষনিকের জন্য এক চিলতে হাসি ফোটে অয়নের ঠোটে।
অয়ন ভালোবাসার অর্থ খোঁজে... নিজেকেই প্রশ্ন করে, সত্যিকারের ভালোবাসা কি হারাবার? সেটা যদি না হয় তবে এমন হবে কেন... ? আনন্দিতা এখন স্বপ্নের মানুষ খুজে বেড়ায়.. .. ..
স্বপ্নের মানুষ!!!!.. ... এই খাতায় অয়নের নামটা কখনোই ছিলো না.. .. আর থাকবেও না.. কারন আনন্দিতার স্বপ্নের মানুষের বৈশিষ্ট, অয়নের মাঝে এক ফোটাও নেই.. ..আনন্দিতা যেমন চায়, অয়ন ঠিক তার উল্টো.. .. .. তাই হয়তো ভালোবাসার ঘর ভেঙ্গেছে বারে বারে... ... অয়ন নিজেকে সেভাবেই সাজাতে চেয়েছিলো কিন্তু কোথাও যেন বার বার আটকে যাচ্ছে... আর সমস্যা আরো জটিল হচ্ছে.. .. .. ..
অয়নও মনে মনে স্থির করে, আর কখনোই আনন্দিতাকে ভালোবাসার কথা বলবে না.. .. ..ভালোবাসাটুকু নিজের কাছেই রেখে দিবে ... ভালোবেসেই দূরে চলে যাবে..
ভাইজান, নামবেন না...??
হেলপারের প্রশ্নে.. অয়ন ভাবনার জগত থেকে ফিরে আসে....কখন যে গন্তব্যে চলে এসেছে তা খেয়াল করেনি...অয়ন বাস থেকে নেমে পড়ে..আকাশ পানে চেয়ে নিজ মনে বলে,
ভালো থেকো আনন্দিতা... ভালোবাসায় থেকো...
সুখে থেকো সবসময়
দুঃখে পাশে পাবে মোরে।
আমার ভালোবাসা তোমার প্রতি
রইবে সঙ্গোপনে।
***{ব্লগ, নেট, লিখালিখি এগুলো থেকে অনেকটা দূরে...তাই এই পর্বটা শেষ করতে বেশ সময়ক্ষেপন এবং পোস্টের সংখ্যাও দিনে দিনে কমে যাচ্ছে। ফিরে আসার চেষ্টায় ......}***
সখি তোরে সঙ্গোপনে ভালোবেসেই যাবো আমি.....০১১১১১ [শেষ পর্ব]
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৪টি মন্তব্য ১৭টি উত্তর
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।