somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমপ্লেন দেবেন? যাঁর কাছে ইচ্ছা, কমপ্লেন করেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানি বিক্রি করেন আবুল হাসেম। রাজধানীর পূর্ব রাজাবাজার জামে মসজিদের পূর্ব পাশে প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওয়াসার যে পানির পাম্প, তার অপারেটর তিনি। এলাকায় পানি সরবরাহ বন্ধ রেখে তারপর পানি বিক্রি করেন আবুল হাসেম।
পানির পাম্প এলাকায় গিয়েই শোনা গেল তাঁর চিত্কার: ‘পানি বিক্রি করতাসি বলে কমপ্লেন দেবেন? যাঁর কাছে ইচ্ছা, কমপ্লেন করেন। আমার কিছুই অইব না। কেউ কিচ্ছু করতে পারব না।’
কাছে গিয়ে জানা গেল, পানি সরবরাহ বন্ধ করে হাউস থেকে পানি বিক্রি করায় প্রতিবাদ জানিয়েছিলেন এলাকার একজন বাসিন্দা। জবাবে এভাবেই ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসেম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পানির পাইপের চাবি বন্ধ রেখে স্থানীয় রেস্তোরাঁ, চায়ের দোকানসহ অন্য দোকানপাট এবং ওয়াসার গ্রাহক নন, এমন কিছু ব্যক্তির কাছে নিয়মিত পানি বিক্রি করেন তিনি। এ জন্য কারও কাছ থেকে মাসোহারা, কারও কাছে নগদ টাকা নেন তিনি। তিনি নিজেকে ক্ষমতাসীন দলের সমর্থক একজন প্রভাবশালী প্রকৌশলীর আত্মীয় বলেও পরিচয় দেন।
হাসেমকে পরিচয় না দিয়ে পানি বিক্রি নিয়ে জানতে চাইলে উদ্ধতভাবেই জবাব দিলেন, কোনো অন্যায় করছেন না। সাংবাদিক পরিচয় পেয়ে স্বীকার করেন, ছোট বোতল নিয়ে কেউ এলে তিনি বিনামূল্যেই পানি দেন। তবে বড় পার্টি এলে কিছু পয়সা নেন। ইচ্ছাকৃতভাবে পানি সরবরাহ বন্ধ রাখা ও পানি বিক্রির বিষয়টি ওয়াসা কর্তৃপক্ষ জানে কি না, প্রশ্ন করলে কোনো জবাব দেননি।
এলাকাবাসীর অভিযোগ, গরমের সময়ে পানি থাকে না বলে উত্পাদন কম। কিন্তু শীতকালেও তাঁরা পানির কষ্টে থাকেন। গভীর নলকূপের পাম্পটিও নষ্ট নয়। পানি সরবরাহের জন্য পাইপলাইনগুলোও মোটামুটি ভালো ও চওড়া। কিন্তু সরবরাহ পাইপের চাবি বন্ধ রেখে বাণিজ্য করছেন হাসেম।
এলাকার বাসিন্দা আবদুর রশিদ জানান, যখন আবুল হাসেমের ডিউটি থাকে না, তখন পাম্প হাউসে গিয়ে বিনামূল্যেই পানি সংগ্রহ করা যায়। কিন্তু হাসেম টাকা ছাড়া কথাই বলেন না।
সরেজমিনে দেখা যায়, পানির বোতল, জার, বালতি নিয়ে হাজির হয়েছেন অনেকে। প্রতি জনের কাছ থেকে কমপক্ষে ১০ টাকা করে নিচ্ছিলেন হাসেম। গত মঙ্গলবার প্রথম আলোর আলোকচিত্রী ছবি তুলতে গেলে টের পেয়ে পাম্পের ফটকে তালা দিয়ে সরে পড়েন তিনি। এ সময় বাইরে থেকেই দেখা যায়, পাম্পের ভেতরে একটি পাইপ দিয়ে অনবরত পানি পড়ছে। অথচ বৈধ গ্রাহক হয়েও অনেক এলাকাবাসী পানি পান না।
এলাকাটি ওয়াসার তিন নম্বর অঞ্চলের অধীন। এলাকাবাসীর পানি না পাওয়া এবং পানি বিক্রি নিয়ে প্রশ্ন করলে অঞ্চলের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী আবদুল লতিফ সহকারী প্রকৌশলী নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিষয়টি জানানো হলে নাজমুল হক বলেন, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেবেন। অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×