আলামত সংরক্ষিত নেই বলে রাহেলার খুনিরা পার পেয়ে যাচ্ছে...

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১০

শেয়ারঃ
0 0 0

রাহেলার বিষয়টি সম্পর্কে মনে করছি পাঠক অবগত আছেন। মাস কয়েক আগে ব্লগার মানবীর একটি আবেদনের পর Click This Link
অনেক ব্লগার আগ্রহ প্রকাশ করেছিলেন হতভাগ্য এই গামের্ন্টস কর্মীর খুনের ঘটনা জানার জন্য। অনেকে মায়া প্রকাশ করেছিলেন রাহেলার জন্য। তাদের জানার জন্যই ছোট্ট এই আপডেট।
আগে খোজ খবর নিয়েছিলাম এই সুত্রে পিপি কয়েক দিন আগে আমাদের কোর্টের প্রদায়কের মাধ্যমে জানিয়েছেন,মামলাটির কোন আলামত এখন আর সংরক্ষিত নেই।তদন্তকারি কর্মকর্তাও জানেন না আলামতগুলো কোথায় আছে।
মামলাটি নিয়ে আমার আগ্রহের কারণে স্ট্রিংগার ব্যক্তিগত ভাবে তাগিদ দিয়ে বলেছে আমি যেন লোকাল থানায় একটু তাগিদ দেই পুলিশকে। সে একই সঙ্গে জানালো এর আগের দফায় স্বাক্ষি হাজির না হওয়ায় শুনানী হয়নি। প্রমাণের অভাবে আসামীরা খালাস পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলেও জানালেন ভদ্রলোক।
এখন ব্যপারটা এমন দাড়িয়েছে যে খুনিরা মুক্তি পেয়ে এই প্রশ্নও করতে পারে- রাহেলা কি আদৌ খুন হয়ে ছিল! ...যাদের নাম রাহেলাই মরার আগে জানিয়ে ছিল!

 

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৪
সারওয়ারচৌধুরী বলেছেন:

+


হায়রে দেশের আদালত!!!!!!:(
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৬
সত্যদা বলেছেন: এখন ব্যপারটা এমন দাড়িয়েছে যে খুনিরা মুক্তি পেয়ে এই প্রশ্নও করতে পারে- রাহেলা কি আদৌ খুন হয়ে ছিল! ...যাদের নাম রাহেলাই মরার আগে জানিয়ে ছিল!

ভয়াবহ....

আমাদের সম্মানীত সংষ্থার!!! চাপাবাজ প্রধানরা কি ঘুমায়???
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৬
সৈয়দ দেলগীর বলেছেন: সত্যি দুঃখকর... এবং কষ্টকরও...
আমাদের বোধহয় রবীঠাকুরের মতোই বলতে হবে 'তুমি কি তাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো?'
৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৩
সর্বদাবেলায়েত বলেছেন: ফয়সাল ভাই, মানবীর সেই পোস্টটির লিংকটা আপনার কাছে আছে কি? ওইটা সহ রাহেলা বিষয়ে অন্য যে সব পোস্ট এখানে দেয়া হয়েছিলো সেগুলা কই পাওয়া যাবে? আর একটা বিষয়, রাহেলার মামলা সম্পর্কে খোঁজ নিতে হলে কি কি করতে হবে? প্লীজ হেল্প।
৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪১
ফয়সল নোই বলেছেন: বেলায়েত ভাই, মানবীর লেখাটা এই ঠিকানায় আছে-
Click This Link
....আমি লিংক দিতে পারিনা।
৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪২
ফয়সল নোই বলেছেন: ওহ, লিংক দেয়া হয়ে গেছে দেখছি!
৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৫
ঐশ্বরিয়া বলেছেন: হায়রে অভাগা দেশ!!!
৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
মৃন্ময় আহমেদ বলেছেন: শতধিক আমার মতো আমাদের.. যে পড়ি, বুঝি.. তবুও এগিয়ে যাই না।।
১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
নাভদ বলেছেন:
মনটা খারাপ হয়ে গেল।
১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
মিরাজ বলেছেন: যারা আলামত নষ্ট করেছে সেই পুলিশ কর্মকর্তাদেরও শাস্তি হওয়া দরকার ।

জানি কিছুই হবেনা... রাহেলারা শুধু এভাবেই জীবন দিবে আর পশুগুলো বেরিয়ে এসে আবার পাশবিকতায় লিপ্ত হবে ।

এইসব দেখে মাঝে মাঝে হতাশ হয়ে যাই । কবে সভ্য হবো আমরা??
১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭
দূরন্ত বলেছেন: দুঃখজনক।
১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩
েগালাম িকবিরয়া বলেছেন: ফয়সল, যখনই আপনার পোস্ট দেখি, যোগাযোগের চেষ্টা করি, কিন্তু কেন জানিনা আপনি সাড়া দিচ্ছেন না। এর আগে কমপক্ষে ৪-৫ বার আমার ইমেইল ঠিকানা তুলে দিয়েছি আপনার পোস্টের মন্তব্যে। কিন্তু কোনো খবর নাই। আমার কাছে আপনার ইমেইল ঠিকানা বা ফোন নম্বর নাই যে যোগাযোগ করবো। আমাকে মেইল করবেন প্লিজ।

- কিবরিয়া
১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২০
ছায়ার আলো বলেছেন: আসলেই অভাগা দেশ...
১৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
ছায়ার আলো বলেছেন: আসলেই অভাগা দেশ...
১৭. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:১৭
ভাঙা চাঁদ বলেছেন: হায়রে দেশের আদালত!!!!!!:(
১৮. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৮
ফারহান দাউদ বলেছেন: এই হইলো আদালতের অবস্থা। দুঃখজনক।
১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৬
মানবী বলেছেন: কৃতজ্ঞতা পোস্টের জন্য।

দেশে অবস্থান করছেন এমন ২/৩জন সাহসী মানুষ যদি দয়া করে এগিয়ে আসতেন রাহেলার সুবিচারের জন্য লড়াইয়ে আগ্রহী হয়ে, তাহলে প্রবাসে বসে আমাদের প্রচেষ্টা অনেক সহজ হতো। হতভাগ্য এই নারীর জন্য খুব সামান্য সাধারন কিছু কর্মসূচি আর পদক্ষেপ আর নিতে অক্ষম!

আমাদের নিজের গায়ে আঘাত না এলে আমরা ঘুরে দাঁড়াতে চাইনা। ঘৃণা প্রকাশ, নিন্দা আর সুবিচার দাবী জানিয়ে দায়িত্ব পালন করি।

ফয়সল নোই, আপনার প্রচেষ্টা অব্যহত থাকুক, আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
২০. ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৯
ৃৃমম বলেছেন: দু:খজনক। অন্যসব প্রতিষ্ঠানের চেয়ে বিচার ব্যবস্থার এই ধ্বস আমাকে আতংকিত করে।
আমি দেশের বিচার ব্যবস্থার এই এই পচনের ব্যাপারটা ভুক্তভোগী হিসেবেও কিছুটা জানি।
রাহেলা হত্যাকান্ডের বিচার চাই।
২১. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:১৫
ফারজানা মাহবুবা বলেছেন: আচ্ছা, রাহেলার মামলাটার ব্যাপারে কেউ কি পরিচিত কোনো এডভোকেটের সাথে কথা বলতে পারেন? ধরুন, মামলা চালাতে যে খরচ আমরা ব্লগাররা তাতে কিছু করতে পারি। এই ব্লগের সব ব্লগাররা সর্বাত্নক হেল্প করলে তা মোটেও কম হবেনা। অথবা এ মামলাটার ব্যাপারে কোনো মানবাধিকার সংস্থার সাথে কথা বলা যায়না?

আমি আইনি ব্যাপার ভীষন কম বুঝি। কিন্তু প্লীজ কেউ রাহেলার মামলা নিয়ে দাঁড়ালে আমি পাশে থাকবো। আর্থিকভাবে যতটা পারি করব ইনশাল্লাহ। আমি নিজেই খুঁজে কোনো মানবাধিকার সংস্থার এড্রেস বের করে কথা বলার চেষ্টা করতাম। কিন্তু ফাইনাল এক্সাম দরজায় খট খট করছে। জাস্ট একনজর দেখার জন্যে ব্লগে ঢুকেই এই স্টিকি পোষ্টটা চোখে পড়ল। শুধু পড়ে চলে গেলেই নিজের কাছে পরিস্কার হতে পারবোনা।
কেউ কি বাস্তব কোনো পদক্ষেপ নিতে পারেন প্লীজ? আমি লীড দিতে পারবোনা। কিন্তু সাথী হিসেবে থাকবো।এভাবে শুধু কমেন্ট করে চলে গেলেই রাহেলার এমন জঘন্য বর্বর মৃত্যুর দায়ভার আমরা এড়াতে পারবোনা।
২২. ০৬ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:০০
মানবী বলেছেন: আলামতগুলো যে উদ্ধার হয়েছে, পোস্টটিতে জানিয়ে রাখলাম :)
০৬ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: তাইতো!আমারই বলা উচিৎ ছিল!
আচ্ছা,হেড লাইন চেঞ্জ করে দিব?কি দেয়া যায়...'।আলামতগুলো একদা পাওয়া যাচ্ছিল না!?:)
'মানবী আপনাকে ধন্যবাদ!

২৩. ০৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১০
মানবী বলেছেন: হেডলাইন চেন্জ করার কোন কারন নেই।
যেসময় আলামত নিখোঁজ ছিলো এই পোস্টটি সেই সময়ের কথা বলে।

ধন্যবাদ ফয়সল নোই।
২৪. ০৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:১২
মাহবুব সুমন বলেছেন: মানবী ভাইয়া কেমন আছেন ?
২৫. ০৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২০
মানবী বলেছেন: মাহবুব সুমন, কেমন আছেন ভাইয়া?

B-)
২৬. ০৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:২৩
মাহবুব সুমন বলেছেন: ভালো && দারুন দারুন ব্যাস্ত
সদা দৌড়ের উপর।

শাখামৃগ ও আপনার প্রতি কৃতগ্যতা আশার আলো দেখাবার জন্য, সাহস দেয়ার জন্য।
২৮. ০৭ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১:৩২
অণৃণ্য বলেছেন: বুড়ো শাখামৃগটা কি বলে!?

 

মোট সময় লেগেছে ০.৯২২৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

লেগেছে চাঁদের গায়ে চাঁদ নয়- এক টুকরো পাখি ডানা।
পাখি যাচ্ছিল পুব থেকে পশ্চিম আকাশে।
পথে এই অঘটন।

আমি কিন্তু স্বচক্ষে দেখিনি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই