somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে মেয়েদের বিয়ে হয় পরিচয় লুকিয়ে (পুনঃপ্রকাশ)

০১ লা মার্চ, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই লেখাটি ২০০৭ সালের ১৮ জানুয়ারি আমার তখনকার ব্লগ অনৃণ্য'তে লিখেছিলাম।এই ব্লগটি কতৃপক্ষ ৮/১০ মাস আগে নিয়ম ভাঙ্গার কি একটা কারন দেখিয়ে ব্যান করে দেন।আজ পুরানা ব্লগ ঘুরতে গিয়ে এই লেখাটা চোখে পড়ায় মনটা বিষাদে ছেয়ে গেলো।ইচ্ছা হলো আবার লেখাটা সবার দৃষ্টি আকর্ষনের।যারা এর আগে লেখাটা পড়েছেন,বিরক্তির কারণ হলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

২০০১ সালের অক্টোবর মাস ।জাতীয় সংসদ নির্বানের পর পর লাল মোহনের কয়েকশো সংখ্যা লঘু পরিবারের উপর গজব নাজিল হয়!টানা ১০ /১৫দিন চলে এই পরিবারগুলোর ওপর অবর্ননীয় অত্যাচার ,নিযর্াতন। দিন দুপুরেও হিন্দু বাড়িগুলোতে লুট হয়েছে। ধর্ষন করা হয়েছে। জামায়াত শিবির আর বিএনপি কর্মীদের তান্ডবে এসব গ্রামের কয়েক হাজার মানুষ গত ক'বছর এলাকা ছাড়া ছিলেন ।এই কাহিনী দেশের মানুষদের জন্য নতুন কিছু নয়।দেশের অনেক যায়গায়ই এধরনের ঘটনা ঘটেছে।

আজ দাঙ্গা নিয়ে দুঃখের মধ্যেও হাসি পায় এমন একটা ঘটনা বলবো।

তখন ব্যাপারটা ছিলো গনিমতের মাল সংগ্রহের মতো।দল বেধে যুবকরা অস্ত্র -শস্ত্র নিয়ে বের হতো।যাকে তাকে মার ধর করতো ।ঘর বাড়ি লুট করতো।যে বাড়িতে সোমত্ত মেয়ে ছিলো তার কথা সহজেই অনুমেয়।এখানকার মেয়েদের এখনো বিয়ে দিতে হয় পরিচয় লুকিয়ে।আত্মীয় বাড়ি রেখে ।বা ভারতে নিয়ে।

যাই হোক,তেমনি এক চরম উম্মাদনাময় অভিশপ্ত রাতের ঘটনা। এক হিন্দু বাড়িতে হামলা চালায় যুবকরা। যা ঘটার ,তাই ঘটছিলো।বাড়ির লুট যোগ্য সব কিছুই লুট হয়ে যায় মুহুর্তের মধ্যে। পুরুষ সদস্যরা আহত হলেন।মেয়েরা ধর্ষিত হলেন।শিশুদের কেউ কেউ আতংকে জ্ঞান হারালো।সহজে বহন যোগ্য জিনিস পত্্র লুট শেষে হাত পড়লো ধানের চাউলি,চালের গোলা ।হালের পশু,এমনকি ছাগলও লুট হয়ে গেল। এক পযর্ায়ে লুট হলো ঘরের বেড়া।টিনের চাল।

বাকি ঘটনা প্রকাশ পায় পরের দিন ।হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের ঘনিষ্টদেও সূত্্ের।রাতে বাড়ি লুট করে পালাবার সময় আহত হয় সে।সে একটি মোটা তাজা ছাগল বাগাতে পেরেছিলো।অন্ধকারে সে ছাগলটি বুকের সাথে আকড়ে দৌড়ে পালাতে থাকে। মাঝ পথে প্রতি বাদি হয়ে ওঠে লুন্ঠিত ছাগল ।যুবকটি আরো জোরে বুকের সঙ্গে লুন্ঠিত সম্পদ আকড়ে ধরে। কিন্তু সে টের পায় শিং এর গুতোয় রক্তাক্ত হয়ে যাচ্ছে ।এক পযর্ায়ে অসহ্য বোধ হয় তার । বাড়ি ফেরার পর তো আক্কেল গুড়ুম।হিন্দু বাড়ি থেকে ছাগল মনে করে একটা নাদুস নুদুস কুকুর নিয়ে এসেছে সে। কুকুরটি কামড়ে তার হাত ও পাজড়ের বারোটা বাজিয়ে দিয়েছিলো। ভেক্সিন কয়টা লেগেছে জানিনা।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৫৮
৪২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×