সব জন্মদাতাদের কথা বলি আজ
তারা ঘোলা জলে চোখ মেলে আছে
হিসেব সামলে চলা মনে বিস্ফোরিত
মুহুর্ত ভেলকিবাজি
অমাবশ্যার আকাশে দিন উড়ে যায়
বলবো গোধুলি প্রেম;বুকের চামড়ায়
কাজল আটকে আছে
একটিই শুকতারা, ছিড়ে আঁচলে বেঁধে আছি
বেলাজ হাওয়া সঙ্কোচ মেনেছে অচেনা প্রান্তরে
অথচ তোমার মুখ গেঁথে আছে অন্তরে
এক লক্ষ শুভ্র ডানা কবুতর
কে কার হৃদয়ে ক্লান্ত নোঙ্গর গাড়ে
জোয়ারের জল লুকিয়ে বেড়ায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

