লজ্জার শিরোনাম
২৬ শে মার্চ, ২০০৮ রাত ২:০৬
দু'পংক্তিতে সমগ্র পরিচয়,তুমি গাঢ় হয়ে নামো
অবশ্য স্বরণীয় কিংবা অব্যাবহার্য পুঁতি দুর্গন্ধময়
ভোগ কী-সব অমীমাংশীত বোধে
এলোমেলো করে দেয় ফাল্গুন দিন
অবসর নেই,উড়ে যাই চৈত্রের শিমুল তুলায়
হাতের তালুতে ঠেকেছিলো জানু
পরিত্যাক্ত পাঠ্য বইয়ের মতো অস্তিত্য প্রাচীন তাকে রাখা
তোর স্বপ্ন বকের চঞ্চুর মতো আমার চোখ গেলে দেয়
তার নিমগ্ন মনে যন্ত্রনা চুবিয়ে বৈধব্যের গান শিখিয়েছি
অস্থির ধুলো ওড়া অথবা কৃষকের কাদা মাখা পায়ের আন্দোলনে
স্নেহাতুর প্রাদেশিক ভাষায় প্রকাশিত যে আকুতির
অবিবেচ্ছেদ্য প্রেম
প্রশ্ন তুলে আনো-
আপেক্ষিক সব বিজোয়ল্লাস আজ আগাছা-মূলত হিসেব কষি
বেদনার সারমর্ম;আক্ষেপ-তাবৎ পরাজয়
তুমিই লজ্জার শিরোনাম দিয়ে দাও
রাশেদ বলেছেন:
হুমম...
লেখক বলেছেন: হালুম!
লেখক বলেছেন: মাথাটা আরেকটু উপরে রাখলেই আটকাতো![]()
লেখক বলেছেন: আমি তো দিব্যি বুঝতে পারছি,কেন যে এক জনের কথা আরেকজন বোঝে না।বা নিজের মত করে যা কিছু একটা বুঝে নেয়!ঠিক করেছি এটা নিয়ে একটা কবিতা লিখবো;যেটা আমিও বুঝবো না
এবার বলুন কী বুঝলেন!?
দূরন্ত বলেছেন:
কবিতাটা পড়লাম।কবিতার সবকিছুই যদি বুঝা যায় তাহলে আর কবিতা পড়ার মজা কই! কারণটা রবীন্দ্রনাথ বলে গিয়েছেন, একটা ফুলের গন্ধ শুকে যদি বলেন, কিছুই বুঝলাম না, তাহলে কি কিছু হলো? সেজন্যই তো এটা কবিতা।
পোস্টে + দিলাম।
(নোট- রেফারেন্সে গড়বড় থাকতে পারে)।
লেখক বলেছেন: এটা ভালো হয়েছে,আমার মাথার উপর দিয়েছে![]()
অভিজিৎ বলেছেন:
তার নিমগ্ন মনে যন্ত্রনা চুবিয়ে বৈধব্যের গান শিখিয়েছি
অস্থির ধুলো ওড়া অথবা কৃষকের কাদা মাখা পায়ের আন্দোলনে
অনেক দিন পরে আপনার নতুন কবিতা পড়া গেল
ভালো লেগেছে
লেখক বলেছেন: আরে অভি তুমি কী কও মিয়া?শরম দিতা চাও নিকি?তোমার বই শেষ করেছি।রিভিউ লিখবো সময় করে।এসো।
লেখক বলেছেন: থ্যাংকু,বড় ভাই!
মাহবুব সুমন বলেছেন:
দাড়ি-কমা ছাড়া দক্ষিন আধুনিক কোবতে......
লেখক বলেছেন: শাখামৃগ যাতে দাড়ি কমা ধরে কবতের উপর চড়ে দোল খেতে না পেড়ে সে জন্য এই ব্যবস্থা![]()
মানবী বলেছেন:
"লেখক বলেছেন: শাখামৃগ যাতে দাড়ি কমা ধরে কবতের উপর চড়ে দোল খেতে না পেড়ে সে জন্য এই ব্যবস্থা "
মাহবুব সুমন বলেছেন:
তবে আপনি যে কোবতে লিখতে পারে সেটা আগে ঝানতাম নাহ
লেখক বলেছেন: কী আর বলবে
বুড়োশাখামৃগটা নিজে কবিতা লেখার পর দাড়ি-কমা ছেটে ফেলেছে যাতে আর কেউ উঠতে না পারে!![]()
মুকুল বলেছেন:
ফয়সল নোই বলেছেন: মুকুল মিয়া,আপনে কিন্তু আমারে ফাকি দিছেন!ঢাকায় এসে আমার সঙ্গে দেখা না করে হাকিম সাহেবের সঙ্গে দেখা করেছেন!হাকিম সাহেব কে? আমি তো অল্প সময়ের জন্য ঢাকা যাই, তাই দেখা করা সম্ভব হয় না। আপনার নাম্বারও নাই। দেখি, আমারে মেইল করে আপনার নাম্বার দেন ভাইসাহেব।
পলাশ রহমান বলেছেন:
মামা খবর কিরে.....? ওযে.....!
আলফ্রেড খোকন বলেছেন:
ফয়সল ভাইআপনার লজ্জার শিরোনাম কবিতা পড়ে মুগ্ধ হলাম। কবিতার শিরোনাম আমাকে আকর্ষণ করেনি। অন্য কোন নাম হলে বেশি ভাল লাগত।
``অস্থির ধুলো ওড়া অথবা কৃষকের কাদা মাখা পায়ের আন্দোলনে'' পঙক্তিটি দারুণ দাগ দিয়ে যায়। অসাধারণ। ছন্দের দোলা যদিও কোথাও কোথাও একটু ভেঙ্গে যায় যাছ্ছে, তাতে কবিতার অন্তর নির্যাস পান করতে আমার মগ্নতা ভাঙ্গে না।
হে কবি।
ভাল হোক অবহেলা ভুল
ভাল হোক লেখার আঙুল।
লেখক বলেছেন: আমি গুরু আপনের মুগ্ধতায় টাল![]()
প্রচেত্য বলেছেন:
চমতকার
লেখক বলেছেন: ধন্যবাদ বড়ভাই![]()
ফয়সল নোই বলেছেন:



















যেটুকু বুঝেছি, ভালো লেগেছে পড়ে। ধন্যবাদ ফয়সল নোই।