বহুরঙা পরীটি মেয়ে রূপ নিলে তার ডানায়
লুকানো ভুতুম মাটিতে আছড়ে পরে।
এর আগে পালকের ওমে
আহ্লাদে সময় কাটায় নোংড়া ভুতুম।
কুতকুতে চোখে চায়
পরীটি বাগানে ওড়ে-পাহাড়ে বেড়ায়
ভুতু আবডালে চায়,পালক নাড়ায়
শহরে এলে পর-
উন্নাসিক নাগরিক ভোরে
প্রেমিকের ঘুম ভেঙে যায়,তাকে
পিছে ফেলে দ্রুত নারী উড়ে যায়।
বহুরস্মি আলোয় সঙ্গাহীন ভুতুম
পরীর ব্যস্ততায় প্রাচীন সুর হয়ে বাজে
ফোটা ফোটা বৃষ্টির মেঘ হয়ে ঘুরে
হয়রান হয়।খুব ইদানিং যে সুর -
নগরে বন্দরে অচল। আর মিষ্টি মেঘের
অনুমতি নেই শহরে বৃষ্টি হবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

