আরেকটা বুনো ফুল, চেহারা হুবহু বিষন্নতায়_
বাঁচবার সুখ উদ্রেক করে
উল্লাস ভেঙ্গে আদীম যুদ্ধ পতাকায়
ফিরে আসে স্বপ্ন-সম্মোহনের কাদা।
দূরে আদিবাসী গাঁয়
আলগোছে এই প্রশ্ন রটে যায়:
_ কি মেঘে এমন সংসারে
মেয়েদের বুক ফুলে ওঠে;
মরা জ্যোৎস্নায় ক্রমশঃ বিলীন ভেলা...
_ উদাসী বেহুলা গান গায় ,
এবং,অচেনা নীল ফুল
অভিমানে কাঁদে
_ ভ্রমরের আচরনে জ্বলে সারা রাত।
আর,দু’নয়নের ক্লান্ত মায়ায়
কে ভুলাল,উজান বাওয়া
রক্ত জমা বুকের নিচে
বিদিক হাওয়া ,বেওয়ারিশ মৃত আছে।
আর, দূরে লালচে মশাল
সাঁজ বয়ে গেলে সব
খুন হতে যায় _
ঐতিহাসিক আগুন কিশোরীর বাড়ি।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



