প্রাত্যহিক পায়ের শব্দ ভ্রমণসঙ্গী,ও বিকেল বেলার অস্বস্তি
সূর্য ডোবার আগে আগে কানা গলির শেষ মাথায় ধাক্কা খেয়ে ফিরে আসে
রাস্তায় জমে থাকা তিরতিরে জল ও গোপন পলক শুধু
এ খবর জেনে সমব্যথী হয়। বুক-ভারি ঈষান কোনের মেঘ চোখ মুছে
দ্রুত উড়ে যায়। কুণ্ডলী পাকায় এবং মিশে যায় অস্তিত্বহীন রাতের অন্ধকারে
- যেন, ফেরত আসা চিঠি। উদ্ভিদহীন বালুচরে রোদে খাক তামাটে-ত্বক জেলে!
বহু নদীর পলিমাখা পুরানো মাছ, ব্যস্ত হাতে টানানো রশিতে উল্টানো ।
টুপটাপ ঝড়ে পড়ে- নোনাজল,সাথে আঁশটে গন্ধ,ঢেউয়ের স্মৃতি...
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


