পরবাস

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০৭

শেয়ারঃ
0 0 0

দুপাশে মৃদু ঢেউয়ের মতো
নিরিবিলি রাত এসে ঘুরে যায়

পাখির ঘুমের মতো ওমহীন
দীর্ঘশ্বাস, নৈমত্তিক ডানা ঝাপটায়
পুরান পালকের দোলায়

প্রায়ই আনমনা হলে
স্মরণ হয় প্রবাসে আছি, এখানে -

একটা আকাশ থাকে
তার চার পাশে থাকি আমি

নাম ধরে কেউ নেই , অথচ
আলে দাড়িয়ে নিঃসঙ্গ বাউল
এমন গান গাইছিলেন, যেন -
স্মৃতির দুধেল-ধান ভরা শ্যামল
মাঠের মালিক সে নিজেই

মন উদাসীন হলে বাউল
পথে ভুল করে পরবাসে যায়

দুর থেকে দেশের গান শোনা গায়


 

সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১০ রাত ৩:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: :) কেন?:)

২. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১:১৭
আশরাফ মাহমুদ বলেছেন: কবিতায় রাতের প্রকাশভঙ্গী দেখে লোভ হলো।
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: ভাল থাকবেন, আশরাফ মাহমুদ।শুভেচ্ছা। :)

১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে অনেক ভাল লাগলো বড় ভাই।
ভাল থাকবেন।শুভেচ্ছা।

৪. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ২:২৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বাউলের সাথে আমার মনও উদাসী হয়ে পরবাসে যাচ্ছে ফয়সল ভাই! :(


[নম্বর পেয়েছি। রাত বেড়েছে বলে আর জ্বালাইনি। কাল সকালে ফোন করবো আপনাকে।:)]
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩২

লেখক বলেছেন: ফোন পাইনি কিন্তু:)

১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: হালুম!

১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: :)

৭. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৯
মাহবুব সুমন বলেছেন: অসাধারন ছড়া।
একটা সাগর কলা ;)
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: বুড়ো বান্দর কলা খায়:)এক ছড়া থেকে মাত্র একটা?

৮. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫১
মাহবুব সুমন বলেছেন: দিনাজপুরের দশমাইলের বিখ্যাত সাগর কলা আপনার জন্য। ইয়াহুতে দেখা যায় না যে !
১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: ইয়াহু আমার কম্পিউটারে আসে না:)

আর আমি বান্দর না যে কলা এতো প্রজাতি চিনবো। উৎপাদনের ভৌগলিক অবস্থান জানবো:)

৯. ১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:২০
মাহবুব সুমন বলেছেন:

ফয়সাল নোই ও তার কলা ;)
১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: আপনি আমার জন্য আনতেছেন সেই ছবিটা না?:) খুব সোন্দর:)

১০. ১৪ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:০২
মানবী বলেছেন: ভালো লেগেছে কবিতাটি পড়ে, ধন্যবাদ ফয়সল নোই।

১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: আপনার মন্তব্যটি পড়ে মনে হচ্ছে বেশি ভাল লাগেনি কবিতাটি পড়ে।:)
দুর্বোধ্য মনে হয়নি?:)
আপনি পড়েছেন জেনে ভাল লাগলো।
ভাল আছেন আশা করি। ভাল থাকবেন।শুভেচ্ছা।

১১. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৭
মাহবুব সুমন বলেছেন: আজ কাল কবিতার দাড়ি কমার ব্যবহার কি উঠে গিয়েছে @ মর্কট কবি
১২. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪২
ফারুক আহেমদ রনি বলেছেন:
মন উদাসীন হলে বাউল
পথে ভুল করে পরবাসে যায়
খুব ভাল লাগলো ফয়সল............
ভাল থাকুন।
১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: ফারুক আহেমদ রনি,আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্যটা কেন যেন খুব ভাল লাগলো।
ভাল থাকবেন।শুভেচ্ছা।

১৩. ১৬ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
মুকুল বলেছেন:
মন উদাসীন হলে বাউল
পথে ভুল করে পরবাসে যায়


*****
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৪

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।মুকুল।

১৪. ১৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:০৩
ফারুক আহেমদ রনি বলেছেন: শিকড় কাগজটি আমাদের মধ্যে একটা ভাল যোগ-সুত্র তৈরী করে দিয়েছিলো..
আজ অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
শিকড় আবার বের করছি সম্পৃক্ত থাকুন।
ফারুক আহমেদ রনি
১৫. ১৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
লাল দরজা বলেছেন:

দুপাশে মৃদু ঢেউয়ের মতো
নিরিবিলি রাত এসে ঘুরে যায়

বাহ্!

যেন -
স্মৃতির দুধেল-ধান ভরা শ্যামল
মাঠের মালিক সে নিজেই

বাহ্ বাহ্!!

মন উদাসীন হলে বাউল
পথে ভুল করে পরবাসে যায়

আহ্!

দুর থেকে দেশের গান শোনা গায়

আহ্হারে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: কাহারে:)!!!!!!!!!!!!:)?

১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৯

লেখক বলেছেন: বান্দর

১৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
শামস শামীম বলেছেন: ''প্রায়ই আনমনা হলে
স্মরণ হয় প্রবাসে আছি, এখানে -''

অসাধারণ।
এক বিংশ শতাব্দীর নিঃসঙ্গতা বড় ভযাবহ
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০০

লেখক বলেছেন: শামস শামীম , মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।শুভেচ্ছা।

১৮. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: যে কারণে ফোন করাটা জরুরি ছিলো সেটার প্রতি একটা দ্বিধা চলে আসলো। কী করবো বুঝতে না পারার পজিশনটা কে তথৈবচ বলে কি?:|

ভালো থাকুন!
১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: না এটাকে বলে তথৈবচ:)

১৯. ১৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:৫৯
উত্তরাধিকার বলেছেন:
আরে খাইছে !
এ কবিতাটাতো পুরাপুরি আমার জন্যই খাপ খাওয়ানো।

কেমন আছেন?
অনেক দিন বাদে এলাম।
ভাল থাকুন।


এমন বিবাগী সুরে গানটা ধরলেন - যে মনটা আনচান করে উঠলো !
শুভেচ্ছা নিন প্রিয় ফয়সল ভাই।
১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪২

লেখক বলেছেন: কেমন আছেন,উত্তরাধিকার?

এতদিন খোঁজ খবর ছিল না কেন?

ভাল আছেন আশা করি।শুভেচ্ছা জানবেন।

১৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: থ্যাংকু ভাস্কর দা।

২১. ২০ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪
বিবর্ণ বলেছেন: মন উদাসীন হলে বাউল
পথে ভুল করে পরবাসে যায়....

কিরে ঘটনা কি...... হঠাৎ পরবাসের পিছনে লাগলি ক্যান.... হাহাহাহা....

রাহেলার আপডেট কি...?
১৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: শুকুর আলহামদুলিল্লাহ:)

 

মোট সময় লেগেছে ০.৯২৩০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

লেগেছে চাঁদের গায়ে চাঁদ নয়- এক টুকরো পাখি ডানা।
পাখি যাচ্ছিল পুব থেকে পশ্চিম আকাশে।
পথে এই অঘটন।

আমি কিন্তু স্বচক্ষে দেখিনি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই