ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার!

১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৫

শেয়ারঃ
0 0 0

মাহবুব মতিন দেখা হলে কোন না কোন মজার কথা বলতেন। বয়সে আমার বড় হলেও কখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে জানি না।কবে হয়েছে তাও জানি না।এই ব্লগটাও তিনি আমাকে চিনিয়ে ছিলেন।প্রায় সোয়া ৩ বছর আগে একদিন বলেছিলেন, একটা বাংলা সাইট পেয়েছি।সারা পৃথিবী থেকে বাংলা ভাষাভাষি ছেলে মেয়েরা লেখে।চিন্তা করতে পারবা না ফয়সল কি সুন্দর গল্প কবিতা অভিজ্ঞতা লেখছে সবাই।সব কিছুতেই তার কৌতুহল প্রকাশ পেত। আমি বলেছিলাম , আপনি পড়েন। প্রায়ই দেখতাম এই লেখা ওই লেখা কপি করে রাখছেন পরে পড়ার জন্য ।পড়ে এক দিন বললেন,দেখ আমি ছদ্মনামে একটা একাউন্ট খুলেছি।এক নায়িকার ছবি দিয়েছি পোলাপাইন গালিগালাজ করছে।বলতে বলতে তার প্রাণ খোলা হাসি দেখে মনে হচ্ছিল গালি খাওয়া খুব মজার কাজ। জিজ্ঞেস করেছিলাম, ছদ্মনাম কেন? মাহবুব ভাই বলেছিলেন,ওখানে সবাই এমন করেই দুষ্টামি করে। আমি তখন কম্পোজ করতে পারতাম না।কম্পিটারে ভয় পেতাম।মাহবুব ভাই নিজেই আমার একাউন্ট খুলে দিলেন।বললেন কি নাম দিবা?
আপনার নাম কী?
আজন্ম সুখী মানুষ ।নিজ নামেও আছে একটা।মাহবুব মতিন সেখানে মৌনপ্রিয়র ছবি দিয়ে দিয়েছি।(মৌনর নামে তৈরী সাইট)
আচ্ছা, আমারটা তাহলে অণৃন্য দেন।
তারপর কিভাবে কিভাবে টাইপ করা শিখে গেলাম।এর আগে পর্যন্ত আমার নিজের মেইল আইডিও ছিল না।
মাহবুব ভাই তারপর অন্য কিসে আগ্রহী হয়ে কি কি করছিলেন বলছিলেন।নাটক নিজে সংগঠনের জন্য অনুষ্ঠান করছেন ছোটরাই । নাটক বানাচ্ছেন। সাংবাদিকদের একটা অনলাইন ক্লাব বানাচ্ছেন।জার্নালিস্ট ক্লাব আমি ব্লগ ছাড়তে পারি নি। মাঝে এক ব্লগার কি একটা পোস্ট বারবার দিচ্ছিলেন আর মডারেটররা ডিলিট করে দিচ্ছিলেন।একবার সেটা আমি কপি করে রেখে ডিলিট করা মাত্র আমি পোস্ট করে দিয়েছিলাম।এতে আমার অণৃন্য ব্লগটি ব্যান করে দেন। আমি মাহবুব ভাইয়ের বুদ্ধিতে তাৎক্ষনিক নিজ নামে আরেকটি ( এই নিকটি ) খুলে নিয়েছিলাম। রাহেলা হত্যাকাণ্ড নিয়ে ব্লগে ক্যাম্পেইন হয়েছিল।মানবী আমাকে বলেছিলেন সিগনেসার ক্যাম্পেইন যে হয়েছিল তার কপিসহ একটা এপ্লিকেশন প্রধান উপদেষ্টার বরাবরে দেয়ার জন্য। মাহবুব ভাইকে আমি অনুরোধ করার অল্প সময়ের মধ্যে তিনি তার ছোটদের সংগঠন `ছোটরাইর' পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন।রায় ভিন্ন বিতর্ক। কিন্তু মামলাটি এরপর দ্রুতবিচার ট্রাইবুনালে বিচারের ব্যবস্থা হয়।
সামহোয়ারের ব্লগাররা তাকে ভাল করে চিনেন না।কিন্তু স্বভাবসুলভ চঞ্চলতায় এখানে কিছু দিন ছিলেন তিনি।
এই ব্লগটা মাহবুব মতিন চিনিয়েছিলেন , নিজ হাতে নিক করে দিয়েছিলেন বলেই বোধ হয় তার মৃত্যুর পর আজ প্রথম ব্লগ খুলতেই তার কথা বেশি করে মনে পড়লো।সাংবাদিক মাহবুব মতিন আর নেই
এক অফিসে কাজ করতাম আমরা।আট বছর এক সাথে কাজ করেছি।তার আগে এমন ঘনিষ্ট কাউকে হারাইনি এখন পর্যন্ত। নিজে আগে মারা না গেলে মানুষকে অনেক মৃত্যুর বেদনা সহ্য করতে হয় মনে হচ্ছে।

মাহবুবের ছোট্ট জীবন




মৃত্যু সংবাদ

বিডি নিউজ

সংবাদ

প্রথম আলোর ভুল খবর

পরের দিন প্রথম আলোর সঠিক খবর

সমকাল

যুগান্তর

ডেইলি স্টার

আমাদের সময়

ফজলুল বারীর স্মৃতিচারণ

যুগান্তরে রফিকুল ইসলাম রতনের স্মৃতিচারণ

প্রথম আলোতে পরাগ আজিমের স্মৃতিচারণ





ভাল থাকবেন মাহবুব ভাই !

 

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬
মাঠশালা বলেছেন: শোক ও শ্রদ্ধা। গোছানো একটা পোস্টের জন্য ফয়সল ভাইকে ধন্যবাদ।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ মাঠশালা।ভাল থাকবেন।

২. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৬
ইমির বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: আল্লাহ যেন তাকে ভাল রাখেন।

৩. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৮
কালপুরুষ বলেছেন: আপনার বন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা রইলো।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ কালপুরুষ দা।

৪. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪০
সবাক বলেছেন:
ফয়সাল ভাই,

আপনাকে অনেক ধন্যবাদ।
মাহবুব মতিন বেঁচে থাকুক তার কর্মে।
স্বজন বন্ধুদের স্মরণে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সবাক। ভাল থাকবেন।

৫. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৫
কৌশিক বলেছেন: আমাদের মাঝেই ছিল!
জুবায়ের ভাইয়ের পরে বোধহয় দ্বিতীয় কোন ব্লগার বোধহয় মারা গেল।
মাহবুব মতিন ভাইয়ের ব্লগটি প্রথম পেইজে স্টিকি করে শ্রদ্ধাঞ্জলী দেয়ার দাবী জানাই।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা কৌশিক ভাই।

৬. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭
লীনা দিলরূবা বলেছেন: তাঁকে স্মরণ করছি গবীর শ্রদ্ধায়।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ লীনা দিলরূবা।আল্লাহ যাতে তাকে ভাল রাখেন।

৭. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৯
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: এভাবে চলে যাওয়া মানা যায় না।
৯. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫০
আশাবাদী মানুষ বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছি।
১০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২
রনি রাজশাহী বলেছেন: ইন্নালিল্লাহে ওয়াইন্নাল ইলাইহে রাজিউন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমিন।

পোস্টটি স্টিকি করার দাবি জানায়।
১১. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৭
জয় সরকার বলেছেন: তার আত্মার চিরশান্তি কামনা করছি............আপনিও ভালো থাকবেন।
১২. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
মিলটন বলেছেন: খুব কষ্ট লাগছে যে, আর কোনদিনও মাহবুব মতিনের ব্লগটি আর কেউ পাসওয়ার্ড দিয়ে খুলবে না। ওখান থেকে কোন পোষ্ট আর আসবে না।

তার মৃত্যুর আগে তার এক সহকর্মীর কাছে সে বলেছিল, "আমার জীবনের পাসওয়ার্ড গুলো একটা একটা করে হারিয়ে যাচ্ছে।"

সত্যিই খুবই ব্যথিত।

কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রথম পেইজে একটা শোক পোষ্ট খোলা হোক।
১৩. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৮
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: আত্মার শান্তি কামনা করছি। আজন্ম সুখী মানুষ মাহবুব মতিন, আপনি সুখে থাকুন।
১৪. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০০
সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: গত দুদিনে পর পর পাঁচটি মৃত্যুর খবর।
১৫. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০২
সুলতানা শিরীন সাজি বলেছেন:
কি ভালো একটা পোস্ট যে দিলেন। অবাক হয়ে গেলাম মাহবুব মতিনের শেষ পোষ্ট পড়ে।
"হাতটা বোধয় মরেই যাচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে... যায়.... এই যে এখন গলা বসে গ্যাছে... কথা বলতে পারছি না... তিন চারদিন এরকম থাকবে.... তারপর হয়তো ঠিক হবে.. আবার গলার ওপর অত্যাচার হবে.. গলাবাজি হবে.... তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! ! "

..........২০০৯ এর ২৪ ফেব্রুয়ারী এসে কেমন করে একটা সত্যি কথা বলে গেছেন।
সৃস্টিশীল মানুষরা বুঝি এমনই হয়......
সব বুঝতে পারে....
আপনার কাছে ঋণ বোধ করছি।
মানুষকে জানার আসলেই শেষ নেই।

গতকাল সকালে এসে উনার চলে যাবার খবর পড়েছিলাম ব্লগে।উনাকে প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আজ সকালে এসে আপনার পোষ্ট টা।
মৌণপ্রিয়ার জন্য আশীর্বাদ করার ভাষা নেই......
পরিবারের সবার জন্য অনেক শুভকামনা।
আপনাকে অনেক ধন্যবাদ আবারো পোষ্ট টার জন্য।
ভালো থাকবেন।
ভীষন সত্যি একট কথা বলেছেন....
"নিজে আগে মারা না গেলে মানুষকে অনেক মৃত্যুর বেদনা সহ্য করতে হয় মনে হচ্ছে।"
১৬. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০২
পারভেজ বলেছেন: পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ
তার আত্মার শান্তি কামনা করছি।
১৭. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১২
ওসমানজি২ বলেছেন: কৌশিক বলেছেন: আমাদের মাঝেই ছিল!
জুবায়ের ভাইয়ের পরে বোধহয় দ্বিতীয় কোন ব্লগার বোধহয় মারা গেল।
মাহবুব মতিন ভাইয়ের ব্লগটি প্রথম পেইজে স্টিকি করে শ্রদ্ধাঞ্জলী দেয়ার দাবী জানাই।
--------- সহমত।
১৯. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৭
ফিউশন ফাইভ বলেছেন: মুহাম্মদ জুবায়েরের পর আমরা দ্বিতীয় কোনো ব্লগারের মৃত্যু দেখলাম। কৌশিকের দাবির প্রতি সমর্থন জানাচ্ছি। মাহবুব মতিনের ব্লগটি প্রথম পেইজে স্টিকি করে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
২০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৫
কৌশিক বলেছেন: আজন্ম সুখী মানুষ নিকটা অপরিচিতই থাকতো না হয়! এই নিকের সাথে অনেক ইন্ট্যারকশন ছিলো একসময়। পুরানারা মনে করতে পারবে। আমারও পোস্টগুলো পড়ে মনে হলো - অনেক মন্তব্য করেছিলাম - সবই এখন অতিথি হয়ে আছে!
২১. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০
জনৈক আরাফাত বলেছেন: পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।
তার আত্মার মাগফেরাত কামনা করছি।
২২. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৬
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
২৩. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪
ভেবে ভেবে বলি বলেছেন: সংবাদটা আজকে শুনে খুব হকচকিয়ে গিয়েছিলাম... যিনি চলে গেছেন তাঁকে তো আর ফেরানো যাবে না। তাঁর আত্মার শান্তি কামনা করি।
২৪. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫২
তারার হাসি বলেছেন:
কি বলতে হয়, জানি না...
ভাল থাকুন।
২৫. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৫
কবিরকস বলেছেন: তার আ্ত্মা শান্তি লাভ করুক।
২৬. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপনাকে ধন্যবাদ এই পোস্টটার জন্য।
এত অল্প বয়সে তার মৃত্যু ভাবলেই মন মানে না.........
তাঁকে চেনা টিভি থেকেই, তারপরও মনে মনে কষ্ট পেয়েছি..........তাঁর স্ত্রী-পুত্রের সামনে কত ভয়াবহ সময় ........সেটা ভাবতেও শংকিত হচ্ছি। আপনারা যারা তাঁর কাছের ছিলেন..........নিয়মিত তাদের খোঁজটা নিয়েন।

শোক ভুলতে তো আমাদের বেশিদিন লাগে না।

২৭. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৯
শওকত হোসেন মাসুম বলেছেন: আমাদের দুজনেরই চাকরি শুরু হয়েছিল সংবাদ থেকে। মাহবুব মতির আমার ছোট ছিল। পরে ইয়াহু ভিত্তিক একটা বন্ধু গ্রুপেরও সদস্য ছিলাম আমরা। কে জানতো এতো কম আয়ু নিয়ে জন্মিয়েছে মাহবুব মতিন।
মনটা ভার হয়ে আছে গতকাল থেকেই।
২৮. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪২
রাহি বলেছেন: তার আত্মার শান্তি কামনা করছ।
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।




কর্তৃপক্ষকে অনুরোধ করছি, প্রথম পেইজে একটা শোক পোষ্ট খোলা হোক।
২৯. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৭
জেরী বলেছেন: আত্মার শান্তি কামনা করছি
৩০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩
পাভেল করচাগিন বলেছেন: এই পোস্টের আগে আমি জানতাম না "আজন্ম সুখী মানুষ" নিক টা মাহবুব ভাইয়ের।
মাহবুব মতিন কি কখনো প্রকাশ করেছে যে তার আরেক নিক "আজন্ম সুখী মানুষ"?
যদি ওনি তার জীবদ্দশায় তা করে থাকেন তবে আমার বলার কিছু নাই।
যদি ওনি সেটা না করে থাকেন আর আপনি মৃত্যুর পরে তার নিক উন্মোচন করে থাকেন তাহলে কাজ টা ভালো করেন নাই।
৩২. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
অপ্‌সরা বলেছেন: উনার আত্মার চিরশান্তি কামনা করি।
৩৫. ১২ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩
এহসান জুয়েল বলেছেন: আমি কিছুতেই মেনে নিতে পারছিনা

Click This Link
৩৭. ১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
অন্ধ দাঁড়কাক বলেছেন: উনার রুহের মাগফেরাত কামনা করছি
৩৮. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২১
মানবী বলেছেন: মাহবুব মতিনের আত্মার শান্তি কামনা করছি। তাঁর ভালোবাসা, তাঁর অস্তিত্ব মৌনপ্রিয় যেনো ভালো থাকে, দীর্ঘায়ু হয়। সে যেনো ঠিন তার বাবা'র স্বপ্নের মতো হতে পারে অনেক দোয়া রইলো।

ফয়সল নোই, মহান আল্লাহ্ আপনাকে ও আপনাদের খুব ঘনিষ্ঠজন, বন্ধু, সহকর্মী ও সহযোদ্ধাকে হারাবার শোক সইবার শক্তিদিন এই দোয়া করি।


একজন সহব্লগারের অকাল মৃত্যুতে তাঁর প্রতি সন্মান দেখিয়ে তাঁর উদ্দশ্যে শ্রদ্ধাঞ্জলি বাণী ও পোস্টটি স্টিকি করার অনুরোধ জানাই কতৃপক্ষকে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৩

লেখক বলেছেন: মানবী, আপনাকে অনেক ধন্যবাদ।

শুভ কামনার জন্য কৃতজ্ঞতা।

ভাল থাকবেন।

৩৯. ১২ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৬
ভাঙ্গন বলেছেন: শ্রদ্ধা আর ভালবাসায় স্বরণ করি!
৪০. ১২ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯
তাজা কলম বলেছেন: উনার আত্মার মাগফেরাত কামনা করছি।
৪১. ১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯
ফয়সল নোই বলেছেন: আজ বিকাল সাড়ে ৩টায় রিপোর্টার্স ইউনিটিতে ২য় জানাজা।এরপর দাফন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
৪২. ১৪ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯
তৌফিক আহমেদ বলেছেন: ফয়সল ভাই, কোন অংকেই সমবেদনা জানানোর জায়গাটুকু খালি নেই। শুধুই অদৃশ্য একটা ভার বুকের ওপর চড়ে বসেছে। জানিনা এই পাথরটা কখন নামবে। সম্ভবত, পৃথিবীতে স্মৃতির ভারটাই সবচেয়ে বেদনাদায়ক। বারবারই মনে হচ্ছে সিদ্ধেশরীর পাঁচতলায় মাহবুব ভাই বসে গভীর মনযোগে কাজ করে চলেছেন। ২০০৫ সালে মাহবুব ভাই এর ওপর পুলিশী হামলার একটা ভিডিও এবং তার দেয়া একটি পিটিসি সংযুক্ত করছি:

বর্বর পুলিশী হামলার শিকার আমাদের মাহবুব মতিন



কানসাট আন্দোলন

৪৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৮
কৌশিক বলেছেন: ফয়সল ভাই, শনিবার কয়েকজন ব্লগার মাহবুব ভাইয়ের জন্য একটা স্মরণসভা আহবান করেছে। আমি নিশ্চিত আপনি মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু যদি সময় করতে পারেন ঐ সভায় উপস্থিত হলে ভীষণ ভালো লাগবে।

স্মরণসভায় তার স্মৃতিচারণ আমার মনে হয় ব্লগাররা ভিন্নভাবে করতে পারে। শিশুদের নিয়ে তার স্বপ্ন ছিল সেই কাগজটাকে ব্লগাররা সমৃদ্ধ করার উদ্যোগ নিতে পারে - আরো যেসব কল্যাণমুখী বিষয়ে সে সম্পৃক্ত ছিল সেগুলোর সাথে ইন্ট্যারএ্যাকশনের উদ্যোগ নিতে পারে। একজন মানুষকে স্মরণ করার জন্য তার ভালো কাজগুলোকে এগিয়ে নেবার চেষ্টাই সবচেয়ে বড় স্মৃতি সংরক্ষণ হতে পারে বলে মনে করি।

আপনিসহ মাসুম ভাই, এবং অন্যান্যারা যারা তার সহকর্মী সবাইকে আহবান জানাই উক্ত স্মরণসভায় অংশ নিতে।
১৬ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: কৌশিকভাই, তার কর্মস্থলে একই সময়ে কাল দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। আপনাদের উদ্যোগকে শ্রদ্ধা জানাই।আমি সুযোগ পেলে অবশ্যই আসার চেষ্টা করবো। ভাল থাকবেন।

৪৬. ২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:১০
বিবর্ণ বলেছেন: এই বার আপনের পালা.... প্রস্তুত থাকেন!!!!!!!!!!!!!!!
৪৭. ১০ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৩৯
মানবী বলেছেন: কিভাবে একটি বছর পার হয়ে যায়...

আমাদের মাঝে এই সেদিনও আরেকজন হাসিখুশি ব্লগার ছিলেন, এক বছর আগে তিনি এই পৃথিবীকে চির বিদায় জানিয়েছেন।

মাহবুব মতিনের আত্মার শান্তি কামনা করছি।

তাঁর প্রানপ্রিয় সন্তান মৌণপ্রিয় ভালো আছে আশা করি।

ভালো থাকুন ফয়সল নোই।
১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:২১

লেখক বলেছেন:
মানবী আপনি মনে রেখেছেন !

আপনি মৃত বন্ধুটিকে স্মরণ করলেন দেখে মন খারাপের মধ্যেও এক ধরনের ভাল লাগা তৈরী হলো।

মাহবুব মতিনের আত্মার শান্তি কামনা করছি।

মৌণপ্রিয় নিরাপদে আছে।

আপনি ভাল থাকবেন মানবী।শুভ কামনা।

 

মোট সময় লেগেছে ০.৯৭৭৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি

লেগেছে চাঁদের গায়ে চাঁদ নয়- এক টুকরো পাখি ডানা।
পাখি যাচ্ছিল পুব থেকে পশ্চিম আকাশে।
পথে এই অঘটন।

আমি কিন্তু স্বচক্ষে দেখিনি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই