পাকিস্তানের ঘটনাবলীতে অদৃশ্য কিছু হাত সক্রিয় রয়েছে : ইরানের পররাষ্ট্র মন্ত্রী

০৫ ই মে, ২০০৯ বিকাল ৫:১৬

শেয়ারঃ
0 0 0

ইরানের পররাষ্ট্র মন্ত্রী মানুচেহের মোত্তাকী বলেছেন, পাকিস্তানের ঘটনাবলীতে অদৃশ্য কিছু হাত সক্রিয় রয়েছে এবং এই শক্তিগুলো দেশটিতে বিরোধ বা সংঘাত উস্কে দিচ্ছে। একইসাথে কোনো কোনো বিশ্লেষক ভুল বিশ্লেষণ উপস্থাপন করে পাকিস্তান সম্পর্কে জনমতকে বিভ্রান্ত করছে বলে জনাব মোত্তাকী মন্তব্য করেন। বিশেষজ্ঞরা মনে করেন একটি মুসলিম দেশ হিসেবে পরমাণু বোমার অধিকারী হওয়ার কারণে পাকিস্তান আজ আন্তর্জাতিক কুচক্রিমহলের টার্গেটে পরিণত হয়েছে । বিশ্লেষকরা মনে করেন পাকিস্তানে চলমান সন্ত্রাস ও জঙ্গী সমস্যার পেছনে কয়েকটি দেশের হাত রয়েছে । বিশ্লেষকরা বর্তমান তালেবান গোষ্ঠিকে দুইভাগে বিভক্ত করেছেন । আফগানিস্তানের তালেবান যারা ন্যাটো সেনাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তারা প্রকৃতপক্ষেই মার্কিন বিরোধী । অপর দিকে পাকিস্তানি তালেবান যারা বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে লড়ছে এরা আসলে যুক্তরাষ্ট্র,ইসরাইল এবং ভারতের মদদপুষ্ট । এদের সাথে আফগান তালেবানের কোন সম্পর্ক নেই । বায়তুল্লাহ মেহসুদের সাথে সিআইএ-র ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাকিস্তানসহ প্রভাবশালী কয়েকটি মুসলিম দেশের গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে । পাকিস্তানে বায়তুল্লাহ মেহসুদের নেতৃত্বাধীন তালেবানদের লেলিয়ে দেয়ার উদ্দেশ্য হচ্ছে . তিন দেশের সমন্বিত আন্তর্জাতিক কুচক্রিরা পাকিস্তানে চরম অরাজকতা সৃষ্টি করে এটা বোঝাতে চায় যে পাকিস্তান যে কোন সময় উগ্র জঙ্গি গোষ্ঠিদের দখলে চলে যেতে পারে । ফলে পাকিস্তানের পরমাণু বোমা নিরাপদ নয় । এটি যে কোন সময় তালেবানদের হতে চলে যেতে পারে । তাই পাকিস্তানের পরমাণু বোমার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের হাতে ন্যাস্ত করা উচিত । ইসলামী ইরান আন্তর্জাতিক কুচক্রীদের ব্যাপারে খুবই সচেতন । ফলে তেহরান পাকিন্তান সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগ গ্রহন করেছে । ইরানের উদ্যোগ কতখানী সফল হয় তা দেখার জন্য আরো সময় অপেক্ষা করতে হবে । তবে বিশ্লেষকরা মনে করেন আন্তর্জাতিক কুচক্রীমহল মধ্যপ্রাচ্যে প্রজ্জলিত আগুনের লেলিহান শিখা দক্ষিন এশিয়ায় ছড়িয়ে দেয়ার পরিকল্পণা গ্রহন করেছে । মধ্যপ্রাচ্যে আগুনের বারুদ হিসেবে যেমন ইসরাইল ভুমিকা পালন করে যাচ্ছে তেমনি দক্ষিন এশিয়ায় ইসরাইলের ভুমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে ভারত । ফলে দক্ষিন এশিয়ার আগুনে ফিলিস্তিনীদের মত বলীর পাঠা হবে পাকিন্তান ও বাংলাদেশের মুসলিম জনগণ । কাজেই এ অঞ্চলের জনগণ এখনি সচেতন ও সতর্ক না হলে তাদেরকেই এর কঠিন পরিণতি ভোগ করতে হবে । ( পাকিস্তান সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ খবর এই লিঙ্কে দেয়া হলো )

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৫:২৭
পরিবর্তনবাংলা বলেছেন: অপর দিকে পাকিস্তানি তালেবান যারা বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে লড়ছে এরা আসলে যুক্তরাষ্ট্র,ইসরাইল এবং ভারতের মদদপুষ্ট । এদের সাথে আফগান তালেবানের কোন সম্পর্ক নেই । বায়তুল্লাহ মেহসুদের সাথে সিআইএ-র ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাকিস্তানসহ প্রভাবশালী কয়েকটি মুসলিম দেশের গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে ।----- একমত
২. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৫:২৭
নির্বাসন বলেছেন: কারো বালের ও হাত নাই...নিজেরা এতদিন ধরে দুধ কলা দিছে...এখন কামড় খাইতাছে...পুরা ফাউল দেশ...অকার্যকর রাষ্ট্র কারে কয় এইটারে দেইখা চিঞ্ছি...
৩. ০৫ ই মে, ২০০৯ বিকাল ৫:৩৩
অমি রহমান পিয়াল বলেছেন: ফলে দক্ষিন এশিয়ার আগুনে ফিলিস্তিনীদের মত বলীর পাঠা হবে পাকিন্তান ও বাংলাদেশের মুসলিম জনগণ

বাংলাদেশের মুসলিম জনগণ কিভাবে বলির পাঠা হবে একটু ব্যাখ্যা করেন প্লিজ। বুঝি নাই আসলে। কোনো লিংক দিয়েন না, আপনার মতামত জানান
৪. ০৫ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:১১
গরীব বলেছেন: মোত্তাকি ঠিক কথাই কইছে।
৫. ০৫ ই মে, ২০০৯ রাত ৯:৩২
বেছু মেম্বার বলেছেন:
গরীব বলেছেন: মোত্তাকি ঠিক কথাই কইছে।
৬. ০৫ ই মে, ২০০৯ রাত ৯:৩৬
দিগন্ত বলেছেন: অপর দিকে পাকিস্তানি তালেবান যারা বাইতুল্লাহ মেহসুদের নেতৃত্বে পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে লড়ছে

- এরা কি ন্যাটোর সাথে লড়ছে না? শুধু পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে লড়ছে ;)
৭. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১৩
ধামাধরা বলেছেন: অমি পিয়াল বলেছেন: বাংলাদেশের মুসলিম জনগণ কিভাবে বলির পাঠা হবে একটু ব্যাখ্যা করেন প্লিজ। বুঝি নাই আসলে। কোনো লিংক দিয়েন না, আপনার মতামত জানান



অমি পিয়াল, বাংলাদেশের মুসলিম জনগনের জন্য দাদারা আছেনা?

 

মোট সময় লেগেছে ০.৯৬৬২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিরব
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই