কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= ঘুম-ঘোরে হারাই যারে

২০ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

শেয়ারঃ
0 0 0

দূরবনে দূর্বল তন্দ্রালু পাখিটা যখন ডেকে উঠে
নিমিষে ভেঙ্গে পড়ে মেঘের দেয়াল,
ঘনঘোর বৃষ্টির মুখরতা মাথায় নিয়ে
দৌড়াতে থাকি গহীন বনের পানে।
নিভৃতের সবটুকু দখল হয়েছে জীবনের দৌরাত্মে
বাধা নেই তাতে কোন আছে শিহরন,
আছে লালিত স্বপন, বোধের বাস্তবায়ন
মাটিরা কুঁকড়ে উঠে দলনের ব্যথায়।
মন্থিত হয় তবু প্রতিদিন মাটির শরীর
নিয়মের সাঁকো বেয়ে ভেসে আসে নিষ্পাপ হাসি,
স্নেহের ডোরে বেঁধে নেয় পৃথিবী তারে
বুকের আদরে সঞ্চিত রসে সিক্ত করে প্রাণ।
বাধা হবে কেন হাসির পরে হাসি উল্লাস ধারা
বনের পাখি খায় কার সঞ্চয় থেকে জানো কি?
তবু নিহত হয় লক্ষ কোটি স্পন্দন ঔরসে, সুরক্ষায়
ঝড় না হতেই ভেঙ্গে যায় জীবনের কাণ্ড যেখানে।
দেখা হয়ে উঠে না তাণ্ডবীয় ঝড়ের দাপট
মাখা হয় না শরীরে শিহরনে বৃষ্টি ফোঁটা,
ঘুম-জগতের পথে পথে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
অবশেষে হলো না আর পৃথিবী দেখা...।

১৯ ডিসেম্বর ২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

ছবি কৃতজ্ঞতা http://www.i2k.com/~suzanne/ewbig.jpg

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): শিশুজন্মজীবনখাদ্য ;
প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

 

মোট সময় লেগেছে ২.৬৫২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ