আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= তুমি আর কতদূর
০৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:২৬
এতগুলো দিন ভালবাসার পেছনে ছুটে বেড়িয়েছি
পৃথিবীর দিগন্ত থেকে দিগন্তে।
লোহিত সাগর ধূসর বুকে আগলে রেখেছিল যে আকাশ
তন্ন তন্ন করে খুঁজেছি
মরুর বালিতে, বালির ঢেউয়ে, বিশুষ্ক পাথরে,
উদ্যানের সতেজ খেজুর বৃক্ষের শীতল ছায়ায়
যেখানে মেঘ নেই সেখানে একখানা মেঘের ভেলায়।
তারপর বৃষ্টিতে, অশ্রুতে, কান্নায়, ক্লান্তিতে, নিদ্রায়
মহাকালে বিলীন হয় অনেকটা জীবন;
আমি হামাগুড়ি দিয়ে নেমে আসি বাংলার কুয়াশায়
জমতে থাকি সবুজ ঘাসের ডগায়
ধানপাতাদের সুগন্ধময় পাতায়
আমি নেমে আসি আমের মুকুলে
কোকিলের বাসন্তী গানে
পাখালীর কলতানে ফাল্গুনের বাতায়নে।
চৈতী হাওয়ায় ঝরে যায় যুগ যুগ ধরে জমে উঠা বিষন্নতা
হৃদয়ে তুফান লেগে যায়
চিরন্তনী প্রেমের তুফান!
এখানে উত্তরের প্রান্তরে প্রান্তরে আমি ভালবাসা দেখেছি
ধূ ধূ, যেন নিঃসীম প্রাণের পেয়ালা পূর্ণকরা সবুজে
কলার ফুলেরা, যেন দুলে আছে কিশোরীর বেনী
আঙ্গিনায় দোলা লাল শাড়িগুলো লাগায় কাঁপন
যেন মহাকাব্যের পাতাগুলো ঝরে যাবে
উড়ে যাবে তার কাছে
যেখানে সঞ্চিত এই আয়োজিত প্রেমের সঞ্চারণ।
একমুঠো ভেজা মাটি শুঁকে পাই তার গায়ের ঘ্রাণ
তবু আকণ্ঠ তিয়াসে ব্যাকুল এখানে প্রাণ
তুমি আর কতদূর...
৫ এপ্রিল ২০০৯, নয়ানগর, ঢাকা।
ছবি: http://www.fazleelahi.com
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: ভাস্কর চৌধুরী-
ধন্যবাদ।
ভালো আছি আলহামদুলিল্লাহ্। জীবনের মোড় পরিবর্তনে ব্যস্ততার অন্ত নেই। লেখালেখিতেও শিথিলতা এসে গেছে।
কেমন চলছে আপনার দিনকাল?
কৌশিক বলেছেন:
বস আচ্ছালামুআলাইকুম। আপনাকে অনেক দিন পড়ে দেখলাম। সামহোয়ারে আসা কি ভুইলাই গেছেন?
লেখক বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।
পরিস্থিতি অনেক সময় অনেক কিছুকে ভুলে থাকতে বাধ্য করে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















+
তবু আকণ্ঠ তিয়াসে ব্যাকুল এখানে প্রাণ
তুমি আর কতদূর..........................................................................
দারুন লিখেছেন। বড্ড ভালো লাগল কবিতাটি।
কেমন আছেন ফজল ভাই?