আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= ভাবে বিভোর দিনকাল (চলমান সৃষ্টিহীন মৌসুম)
১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৯
দুপুরে খেয়ে দেয়ে ঘুমিয়ে নিলাম কিছুটা উঠে অফিসের প্রস্তুতির সাথে মিলিয়ে ঝুলিয়ে সেরে নিলাম একটা ফ্রী এসএমএস(http://www.wadja.com)-এর সুবাদে। তারপর চলতে শুরু করলাম হেলে পড়া সূর্যটার দিকে। এভাবেই তো রোজকার বিকেলগুলো পেরোই, কিন্তু আজ মনটা যেন অনেক গভীর থেকেই ভারী হয়ে আছে। কোনভাবেই ছুঁতে পারছি না, তুলে ধরতে পারছি না চিত্তের আনন্দ আঙ্গনে তো নয়ই, স্বাভাবিকতার রেখাটি বরাবরও নয়। ঝড় আসার পূর্বক্ষণ যেন মনের অবস্থা।................
থাক সে কথা, কবিতা লিখি না অনেক দিন। এ কদিনে কত কিছুই তো পেয়েছি, কিছু কাছে, কিছু দূরে আবার কিছু এদু'য়ের মাঝামাঝি। তবুও লিখিনি তেমন। জীবন নানা বাঁকে নানা রূপে ধরা দেয়। আমি শুধু তাল মেলাতে চেষ্টা করি। সে তালে কখনো আনন্দিত হই, কখনো ব্যথিত। তবে মোটের উপর আমি এমন চাওয়াগুলো পেয়েছি যা মুখে তেমন করে চাইনি, শুধু নিরবে নিভৃতে অন্তর দিয়ে কামনা করেছি। .................
উঁহু, গদ্য লেখার জন্য বোধ হয় আরো অপেক্ষা করতে হবে। সাহিত্য যদি খনি হয়, তবে গদ্য-পট তৈরীর জন্য আরো গভীরে নামতে হবে আমাকে। দেখি কাব্য চেষ্টায় কতটুকু সফল হই আজ...
ডগায় ডগায় বিন্দুগুলো চমকে উঠে
তোমার পায়ের ছোঁয়া লেগে দুর্বাঘাসে,
থমকে দাঁড়ায় সূর্যালোকের ছায়ার পাশে
নই তো আমি, আমার ভালবাসা বন্ধু।
দূর-দূরত্ব নিকট ভেবে বেঁচে আছি
স্বপ্নলোকে স্বর্গ এঁকে তোমার পাশে
রঙতুলিতে আদর মেখে হরেক রঙে
সাজাই বাসর ঘর; এই দু'চোখের পর।
শেষ পর্যন্ত বুঝি কিছুই শেষ হলো না...।
ছবি: নিজস্ব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): এলেবেলে ;
প্রকাশ করা হয়েছে: ভাবনার নথি বিভাগে । সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














