রুদ্ধ করো না কণ্ঠ, দিও না ভেঙ্গে কলম
শব্দগুলো গুছিয়ে নিয়ে, কাগজ-পটে উঠিয়ে নিয়ে
বাক্য-ঘরে পৌঁছে দিতে; অধিকার আছে, সুযোগ দাও
স্তব্ধ করো না বাক, কেটো না এ দু'টি হাত
বলতে চাই, লিখতে দাও...
অন্ন-বস্ত্র-বাসস্থানের অধিকার আছে, চাইতে দাও
চাইবো কেন? ক্ষুদিতের ঘরে ক্ষুদার অন্ন পৌঁছে দাও
কে দেয় বাধা? কোন্ সে চোরের দল পড়েছে শ্যামল গাঁয়ে
সবুজ রাজ্যে শীতল পাটি কার বিছানো; বলো দালাল?
তোমার কি তা? কার জমীনে দাঁড়িয়ে করো কার সওদা?
ভূমি-শরীর ক্লান্ত এখন, শিরায় শিরায় ফারাক্কা বাঁধ
টিপাইমুখে রগকাটাদের আনাগোনা
কঁকিয়ে উঠে বুকের মাঝে পদ্মা-মেঘনা আর যমুনা!
নায্য পাওনা আদায়ের পথ সুগম চাই
শ্লোগান তাই-
বলতে চাই, বলতে দাও!
পাওনাগুলো বুঝে নিয়ে আপন ঘরে ফিরতে দাও।
-১০ অক্টোবর ২০০৯
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।
কবিতাটি অনলাইন ম্যাগাজিন "সোনার বাংলাদেশ"-এর 'কার্তিক ১৪১৬ সংখ্যা'য় প্রকাশিত হয়েছে।
পড়ুন- Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

