কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= মজনুন অবিরাম

৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৩

শেয়ারঃ
0 0 0

তোমাকে পাওয়ার জন্য বহুকাল অপেক্ষিত আমি
করে যাবো আরো অনন্ত দিন,
মিনিটগুলো ঝরে পড়বে জীবন থেকে ঘামের মত
আর প্রতিটি সেকেণ্ডে বিস্ফোরিত হবো বিক্ষুদ্ধ শ্লোগানে
মিছিলে
যুদ্ধে।
জিহাদ আমার প্রতিটি রক্তকণায় কণায়
আমার দু'চোখে
দু'কানে
দু'পায়ে
দু'হাতে
আজন্ম ছুটে চলি, অনুসন্ধানী সে ছাড়পত্র
যাতে লেখা "শাহাদাত"!
যা নিয়ে গিয়ে দাঁড়াবো দরবারে বাদশাহর।

তোমাকে পাওয়ার লোভে আমার দিনরাত্রি একাকার
সময়গুলো ছড়িয়ে দেই পৃথিবীকে আহ্বানী
শ্রোতাদের কেউ কেউ নেয় বুকে টানি
তেড়ে আসে কালের ছুরি, কাঁচি, লগি, বৈইঠা কখনোবা
মুজাহিদ হয়ে সইতে থাকি ওহুদে, কারবালায়, বালাকোটে, পল্টনে
অসহ্য সীমানায় পেয়ে যাই ছাড়পত্র: "শাহাদাত"!
আমি ছুটে যাই সীমানা ছাড়িয়ে
জগতেরও ওপারে....!

তোমার খোঁজে হন্যে হই চিন্তার অলি-গলিতে
ভাবনাগুলো, চিন্তাগুলো, বুদ্ধিগুলো সাজাই নিরন্তর
সাদাকাগজের বুকে;
আমি মানচিত্র আঁকি তোমার দেহের মাপে।
চিত্রিত কাগজে ফিলিস্তিনের জলপাই বন কেটে ফেলে অভিশপ্ত ইঁদুর
আজন্ম মাটির ঢেলায় মাথাখুঁড়ে মরা উইপোকা ফুটো করে দেয় কাশ্মীর
লালমুখো শূয়োরগুলো ঘোঁৎ ঘোঁৎ শব্দে চাটতে চাটতে ছিঁড়ে ফেলে,
শুকিয়ে নেয় ইরাকের গলিত সোনার কালি
আফগান মরুদ্যানের সবটুকু জল-বালিরেখা
ওদের অপবিত্র লালা-নিঃশ্বাসে ধূসর হয়ে উঠছে পাকিস্তান ও বাংলাদেশ।

ভেবোনা তুমি!
ওরা কালি শুকিয়ে নিলে আমি রক্তে আঁকবো তোমায়
ওরা কাগজ ছিঁড়ে নিলে আমার শরীরের চামড়ায় চিত্রিবো তোমায়।
পৃথিবীর প্রথমে ছিলাম আমি আদমের রূপে
আজো আছি শত মুজাহিদ হয়ে
জগতের প্রতিটি বাঁকে
প্রতি ময়দানে।
তোমার ঝাণ্ডা তুলেছি দু'হাতে
যখন কেটেছে দু'হাত, তুলেছি দু'বাহুতে
যখন কেটেছে বাহু, কেটেছে শরীর, কামড়েছিলাম দাঁতে
আজো আছি তোমার অপেক্ষায়
থাকবো এবং রাখবো অম্লান
যতদিন না ধ্বংস হবে এই আয়োজন; সময় হবে ম্লান
আমি তোমার বিরহে, তোমাকে পাওয়ার মজনুন অবিরাম।

২৯ জানুয়ারী ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিকবিতাফজলবাংলাজিহাদ ;
প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:৪৭
প্রবাসী রনি বলেছেন: ওরা কালি শুকিয়ে নিলে আমি রক্তে আঁকবো তোমায়
ওরা কাগজ ছিঁড়ে নিলে আমার শরীরের চামড়ায় চিত্রিবো তোমায়।

ভালো লাগল, এগিয়ে যান সাথে আছি।
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০৯

লেখক বলেছেন: প্রবাসী রনি,
কবিতাটি পড়ার জন্য এবং প্রেরণাপূর্ণ মন্তব্য দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

২. ৩০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:২৪
হাসান মাহবুব বলেছেন: ছাগুশখতি ধ্বংস হোক।
১৫ ই মার্চ, ২০১০ রাত ৩:৫৮

লেখক বলেছেন: জি, তদস্থলে হিংস্র হায়েনার শক্তি প্রতিষ্ঠিত হোক। স্বদেশের অবস্থা দেখে তো তাই মনে হচ্ছে, কি বলেন?

৩. ৩১ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২০
আবু সালেহ বলেছেন: ওরা কালি শুকিয়ে নিলে আমি রক্তে আঁকবো তোমায়
ওরা কাগজ ছিঁড়ে নিলে আমার শরীরের চামড়ায় চিত্রিবো তোমায়।
পৃথিবীর প্রথমে ছিলাম আমি আদমের রূপে
আজো আছি শত মুজাহিদ হয়ে
জগতের প্রতিটি বাঁকে
প্রতি ময়দানে।

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ আবু সালেহ ভাই।

৪. ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:২৫
সারিয়া তাসনিম বলেছেন:
অনেকদিন পর ব্লগে এসে মন্তব্য করার জন্যই লগ ইন করলাম।
কেমন আছেন আপনি ?
আমাদের প্রাপ্তি বুড়িটা এখন অনেক বড় হয়েছে। অভিমান করে , শাসন করে, মাঝে মাঝে মারাত্মক আধ্যাতিক কথাও বলে। চিকিৎসা চলছে আগের মতই।
ব্যস্ততার কারণে প্রাপ্তিকে নিয়ে লেখা হয়না। স্বার্থপরের মত নিজের জীবনে কেমন যেন জড়িয়ে গেছি।
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১৭

লেখক বলেছেন: ভাল, আগের চেয়ে অনেক ভাল। কেননা, এখন অনেক পিছুটান পিছু নিয়েছে :)

প্রাপ্তির জন্য অনেক মায়া অনুভব করেছি এবং করছি। যদিও কিছুই করতে পারিনি। তবু মনে রেখেছেন। ভাল লাগলো।

প্রাপ্তি বেঁচে থাকুক পৃথিবীতে অনেক দিন, শিশু প্রাপ্তি হাসি আমাদের মনে তার স্থান করে নিয়েছে। প্রাপ্তি আজো শিশু, মেয়ে, তারপর হবে বধু, তারপর মা, তারপর শ্বাশুড়ী, তারপর দাদী-নানী; প্রাপ্তির সবগুলো দিন ভালো হোক, সুখী হোক, এটাই দো'আ।

আপনি ভাল থাকুন।

 

মোট সময় লেগেছে ১.৯৭৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ