কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= প্রস্থান রটনা

১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:০৮

শেয়ারঃ
0 0 0

প্রকাশ: সোনার বাংলাদেশ

চলে যাওয়া বাতাসের পেছনে সাইমুম হয়ে যাই
আর ছুটতে ছুটতে অবশেষে শরীর হারিয়ে
আমি কেবলি আত্মা হয়ে যাই।
চলে গেছে মাটির গভীরে আদমের দেহখানি
সারা ভু-ভাগই এক মৃত্তিকা দেহখনি,
ক্ষয়িষ্ণু জগতে কে কোথায় লুকাতে পেরেছে বলো?
কে রাখে অস্থি গ্রন্থিমালা সুতোয় গেঁথে;
হারানো শবের কানে কখন জিজ্ঞাসিব
কোন পথে পালিয়েছ ওহে ওপারের জগতে-
সে কি নিরব কবর
সে কি দাউ দাউ চিতা
সে কি জন্তুর ক্ষুধিত উদর
সে কি সলিলের উত্তাল বুক;
কখন সময়?
কে চায় ছেড়ে যেতে এই পার্থিব সুন্দর
কত ক্লেশ-ক্লান্তি মাখা এই জীবনের বন্দর;
তবু গন্তব্য ঐ দেয়ালের ওপাশে
ঐ মৃত্যু চাদরে ঢাকা দরজার পরে
ঐ রহস্য জগতে।
কেউ ফিরে বলে না কেমন,
শুধু চলে যাওয়া আছে যেখানে যেমন
ঘটে নিয়মের ঘটনা;
তারপর শোর তোলে রটনা-
"প্রিয় এলাকাবাসী!........................
............ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!"

-১৬ নভেম্বর ২০০৯
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রটনামৃত্যুপ্রস্থানআত্মাইন্নালিল্লাহিওয়াইন্নাইলাইহিরাজিউন ;
প্রকাশ করা হয়েছে: কবিতময়  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:১২
দাসত্ব বলেছেন: আমার এই পোস্ট টা মডুরা পাবলিশ করে নাই ।
কেন করে নাই জানিনা , একটু কি আসবেন ?
Click This Link
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:২৮

লেখক বলেছেন: ফজল বলেছেন: লেখাটিকে প্রথম পাতায় স্থান দেয়া উচিত।

২. ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:২১
মতিউর রহমান সাগর বলেছেন: চির হাহাকার ছড়িয়েছেন। +
শুভকামনা।।
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ। ভুলে থাকি কি করে? জাগতিক সংশোধন-সচেতনতার জন্যে বিদায়ের ঘন্টাধ্বনি যে বড়ই কার্যকর!

৩. ১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৩২
প্রবাসী রনি বলেছেন: কেউ ফিরে বলে না কেমন,
শুধু চলে যাওয়া আছে যেখানে যেমন

এক অন্যরকম অনুভুতি লাগল (+)
১৫ ই মার্চ, ২০১০ ভোর ৪:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ প্রবাসী রনি।

একটি মৃত্যু নিয়ে গভীরভাবে ভাবলে পৃথিবীকে ধ্বংস করে দেয়া যাবে
আবার শত-সহস্র মৃত্যু ঘটে/ঘটানো হয় অবলীলায়, কেন মারলো এবং কেন মরলো; কেউ জানে না যেন!

২২ শে মার্চ, ২০১০ রাত ২:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ ইউটিউব।

৫. ১৫ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
তাজা কলম বলেছেন: কেউ ফিরে বলে না কেমন,
শুধু চলে যাওয়া আছে যেখানে যেমন
ঘটে নিয়মের ঘটনা;
তারপর শোর তোলে রটনা-
"প্রিয় এলাকাবাসী!........................
............ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন!"


ভাল লাগল।

 

মোট সময় লেগেছে ০.৮৯৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ