কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

=একগুচ্ছ পুতুল ও একদল চোখ-কান বাঁধা মানুষ আমাদের বিদায় জানিয়েছিল

২২ শে মার্চ, ২০১০ রাত ২:২৪

শেয়ারঃ
0 0 0

প্রকাশ: সোনার বাংলাদেশ

হিম-শীতল বাতাসে থেকে থেকে কোথাও কেঁপে উঠে পল্লব
কেঁপে উঠে অন্তর!
ট্রিগার ছোঁয়া শাহাদাতের শরীরে চমকে উঠে রক্ত কণিকা
অনেক তো হলো।
রক্তের দামে রঙ্গিন হয়েছে রঙ্গমহল
প্রাসাদের বাইরে চার পা-দু’পায়ে ছিল না ব্যবধান
তবু শুধু ‘আমি’ই বলব কথা;
কলমের নিব-এ মরচে ধরিয়েছ
কাগজের কলে আকাল পড়িয়েছ
ইথার ছেঁকে ছেঁকে এঁটেছিলে ছিপি বঞ্চিত স্বর-মুখে
চিত্রে চলেছিল এপারে-ওপারে গুণগান-সুরগান।
আর কতদূর নেবে
আর কতদূর যাব
ঠেলতে ঠেলতে দেয়ালে সাঁটিয়েছ,
রক্ত-মাংস অনেক আগেই ফুরিয়ে দিয়েছ
অস্থির মানচিত্রটুকু মুছতে দেব না এবার
ভাঙ্গতে দেব না পাঁজর।
সহসা খসে পড়ে ধ্রুবতারা
আন্দোলিত হয় কতগুলো শাহাদাত
দেহে দেহে শিহরিত হয় উত্তাল বঙ্গোপ;
ব্লাকহোলের নিকষ অন্ধকারে হারাতে হারাতে রক্ষে
শুধু রক্ষীরা থেকে যায়…
তারপর সুদীর্ঘ ত্রিশটি আঁধারবর্ষ দিয়েছি পাড়ি
জানি একদিন পারে পৌঁছুবোই
ইতিহাস হয়ে
ছিলাম তো ইতিহাসে।
হাইপার ডাইভের প্রাক্কালে তাকিয়ে দেখি
একগুচ্ছ পুতুল এবং এক ভূ-খণ্ড চোখ-কান বাঁধা মানুষ
বিদায় জানাচ্ছে আমাদের…!

৩ ফেব্রুয়ারী, ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদী আরব।

আরো পড়ুন: http://www.fazleelahi.com/archives/196

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিকবিতা ;
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১০ রাত ২:৩৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৮ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ মতিউর রহমান সাগর।

 

মোট সময় লেগেছে ০.৯৩৪৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ